Author: MK Raj

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি, গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও মনে করেন তিনি। মাহফুজ আলম বলেন, গণমাধ্যমকে সব গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এ সবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ নিয়ে গোলটেবিলে বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায়…

Read More

জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন জরিপের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরা যে পরিসংখ্যান দেখছি, এটি গুরুত্বপূর্ণ হবে না সামনে নির্বাচনে। সামনের নির্বাচন হবে সব ধরনের ধারণাকে ঘুরিয়ে দেওয়ার নির্বাচন। সম্প্রতি দৈনিক যুগান্তরকে দেওয়া এক সক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সক্ষাৎকার নিয়েছেন যোবায়ের আহসান জাবের। সামান্তা শারমিন বলেন, নির্বাচনের আগে ভয়ঙ্কর এক প্রকল্পের বিষয়টা ফাঁস হয়ে যাবে, গোপন থাকবে না। তিনি বলেন, এবারের নির্বাচন হবে সব ধরনের সমীকরণকে ঘুরিয়ে দেওয়ার নির্বাচন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের এনজিও প্লাটফর্ম নিজেদের মতো করে পোল ঠিক করছে যে, নির্বাচনে কে জিতবে। আপনি যদি এই প্লাটফর্মগুলোর ব্যাকগ্রাউন্ড চেক…

Read More

এবার স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের। লুকা বেক্কারি বলেন, ‘আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি।’ তিনি বলেন, ‘রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার’। সম্প্রতি জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত এ সম্মেলনে প্রথমে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া,…

Read More

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দল কাকে নমিনেশন দিল, কে সবুজ সংকেত পেল সেটা মুখ্য বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে এটাই মুখ্য বিষয়। তবে যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পাবনার ঈশ্বরদীতে সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য তথা ধানের শীষকে পরাজিত করার জন্য…

Read More

রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কারওয়ানবাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের মধ্য থেকে এসেছেন, যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ২০২৪ সালের ৩১ মে মাসের সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী মো. কাওসার ব‌লেন, আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখ‌নো যে‌তে পা‌রি‌নি। ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, যার ম‌ধ্যে বে‌শির ভাগ ঋণ।…

Read More

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জানমালের নিরাপত্তায় খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া খাগড়াছড়িতে জেলা সদরে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি। এদিন সকাল থেকে বিভিন্ন পয়েন্টে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। সকাল থেকে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে, শনিবার রাতে সাজেকে আটকে পড়া ২ হাজারের বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। শনিবার জুম্ম ছাত্র-জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহাজন পাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া…

Read More

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংস্কার, জুলাই সনদসহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াত। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত লাইম লাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে, দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত এখন…

Read More

চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই প্রকাশ্যে এসেছেন অলি। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালাবেন না। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) তার নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা। সেখানে তিনি বলেন, “আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?” নিজের আজ্ঞাবহ ক্যাডারদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।” জেন-জিদের তাড়া খেয়ে…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। সেই গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে দেশ গঠন করতে হবে। এর কোনো বিকল্প নেই। এটাই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা। এটাই হোক আমাদের শপথ। তিনি বলেন, জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস। তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের একটাই লক্ষ্য সবার আগে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির…

Read More

পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। শনিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। সেই টাকা ফেরত পাঠিয়ে তারা মাঝে মাঝে সন্ত্রাসী কায়দায় টোকাই মিছিল দেওয়াচ্ছে।’ আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগের নাকি টোয়েন্টি-থার্টি পার্সেন্ট লোক, এই লোক কোনো কালেই ছিল না। আওয়ামী লীগ বিভিন্ন সময়ে ভাড়া করা লোক দিয়ে প্রোগ্রাম সাজিয়েছে। যদি…

Read More