Author: MK Raj
ফিলিস্তিনগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (FFC) নৌবহর থেকে আটক বাংলাদেশি বিশিষ্ট আলোকচিত্রী ড. শহিদুল আলমকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে আটক হয়েছেন আরও বহু মানবাধিকারকর্মী, সাংবাদিক ও চিকিৎসাকর্মী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ–দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েল-এর বরাতে শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দৃকের বিবৃতিতে বলা হয়, “নৌবহর দখলের পর ড. শহিদুল আলমসহ সকলে ইসরায়েলের আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।” এতে আরও জানানো হয়, ফ্লোটিলা সদস্যরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন যে, জাহাজ দখলের সময় তারা ইসরায়েলি বাহিনীর সহিংস আচরণের…
ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আরেক ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে বেয়াদবিতে সেরা হিসেবে উল্লেখ করেছেন। বুধবার (৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। তাহেরী লেখেন, “গতকাল দেখলাম আমিরে জামায়াত বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন। একদিন পরই দেখলাম মিথ্যাবাদী আমির হামজা অবান্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল। সে আসলেই বেয়াদবিতে সেরা রে। এর আগে আরেক ফেসবুক পোস্টে আমির হামজাকে ইঙ্গিত করে তিনি লিখেন, আল্লাহ্ হাবীব (দ:) নাকি সাংবাদিক ছিলেন! নাউজুবিল্লাহ। মানসিক ভারসাম্যহীন বিকারগ্রস্ত মিথ্যাবাদী আমির হামজার বাণী অনুযায়ী তার সীট কোথায় বরাদ্দ করা যেতে পারে? তাহেরির এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা…
ব্রিটিশ এমপি ও দেশটির ছায়া আইনমন্ত্রী রবার্ট জেনরিক আবারও বিতর্কে। বার্মিংহামের হ্যান্ডসওর্থের সোহো রোড এলাকাকে তিনি ‘বস্তি’ (slum) বলে অভিহিত করেছেন—যা মূলত ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত অভিবাসীদের আবাসস্থল। সম্প্রতি দ্য টেলিগ্রাফের ডেইলি টি পডকাস্টে জেনরিক বলেন, “ঠিক এই ধরনের দেশে আমি থাকতে চাই না। মনে হচ্ছিল জায়গাটা একেবারে বস্তির মতো। দেড় ঘণ্টায় আমি কোনো শ্বেতাঙ্গ মুখ দেখিনি।” এর আগেও চলতি বছরের মার্চে একই মন্তব্য করেছিলেন তিনি। তখন স্থানীয় পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘট চলছিল, আর আবর্জনা নিয়ে সংবাদ করতে গিয়ে ওই এলাকাকে বস্তির সঙ্গে তুলনা করেছিলেন তিনি। তাঁর দাবি—এলাকাটির কিছু অংশ অন্যান্য জায়গার তুলনায় সম্পূর্ণ আলাদা, এবং বর্ণবিদ্বেষের অভিযোগের ভয় পেয়ে এসব বিষয়ে…
হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে ৪৬ বছর পর এশিয়া কাপে খেলার স্বপ্ন টিকে থাকবে দলের। তাই ম্যাচ নিয়ে আগ্রহ জন্মেছে বেশ। এই ম্যাচের আগে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে হাত মিলিয়েছে। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচগুলোর অফিসিয়াল ওটিটি পার্টনার হয়েছে তারা। বাংলাদেশের সমর্থকরা দেশের মাটিতে দুটি ম্যাচ সরাসরি দেখতে পাবেন বঙ্গোতে। ৯ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের, এরপর ১৮ নভেম্বর খেলবে ভারতের বিপক্ষে। তবে এই ম্যাচগুলো দেখতে হলে দর্শকদের গুণতে হবে সাবস্ক্রিপশন ফি। একটি ম্যাচের সাবস্ক্রিপশন মূল্য ২৫ টাকা, আর দুই ম্যাচের প্যাকেজ ৪৫ টাকা। এই ম্যাচ টিভিতে…
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এখন সবাই শুধু এমপি (সংসদ সদস্য) হতে চায়। চেয়ারম্যান বা মেম্বার হওয়ার আগ্রহ প্রায় নেই বললেই চলে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক জাতীয় সংলাপে তিনি বলেন, “আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিন, কেউ আর এমপি হতে চাইবে না। এখন রাস্তায় শুধু দেখি—সবাই এমপি হতে চায়। পাঁচ-ছয়টা পোস্টার, একই মুখ, একই দাবিঃ আমি এমপি হতে চাই।” তিনি আরও বলেন, “কেউ উপজেলা চেয়ারম্যান হতে চায় না, ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না, এমনকি মেম্বার হতেও চায় না। সবাই কেবল এমপি হওয়ার স্বপ্ন দেখে। এমপিদের ক্ষমতা…
গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতায় যায়নি বলে জানালেন দলটির সভাপতি নুরুল হক নুর।বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্টভাবে এই তথ্য দেন। নুর লিখেছেন, “গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি বলা হয়েছে যে আমরা কারও সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত এক বছরে অন্তত একশবার মিডিয়ার সামনে বলেছি—আমাদের কারও সঙ্গে কোনো সমঝোতা হয়নি।” তিনি আরও জানান, নির্বাচন ঘনিয়ে আসায় কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে, তবে সেটি এখনো কোনো আনুষ্ঠানিক জোট নয়।তার ভাষায়— “আমরা ৩০০ আসনেই প্রার্থী দেয়ার লক্ষ্যে কাজ করছি। ইতোমধ্যে ৩৬টি আসনে আনুষ্ঠানিকভাবে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা…
দীর্ঘ এক যুগের সংসার ও তিন সন্তানের পিতা হয়েও স্ত্রী প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন প্রবাস ফেরত মোহাম্মদ শাহজাহান। শেষ পর্যন্ত নিজেকে ‘শুদ্ধ’ করার জন্য ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি। বুধবার (৮ অক্টোবর) দুপুরে শাহজাহানের ওই গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি বাহরাইনে প্রবাসে ছিলেন। প্রায় এক যুগ আগে তার বিয়ে হয়; তিন সন্তান নিয়ে সুখের সংসার চলছিল। কিন্তু হঠাৎ করেই স্ত্রী পরকীয়ায় জড়িয়ে…
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি কোনো নেতার অন্তরে সততার আলো থাকে, তার বিরুদ্ধে হাজার অভিযোগ করেও সেফ এক্সিটের দরকার হয় না। বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি। কারণ তিনি অন্তরের আলোতে আলোকিত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারি গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, নানা অভিযোগ আনা হয়েছে, কিন্তু তিনি দেশের মাটিতেই থাকতে চেয়েছেন। তিনি কখনোই সেফ এক্সিট চাননি। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা সমালোচনা আছে, তবে উপদেষ্টারা সেটিকে উন্নত করার চেষ্টা করছেন। এখন অর্থনীতির…
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখলেও ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। সেই থেকে একের পর এক দর্শকদের উপহার দিয়ে গেছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। সম্প্রতি শ্রীলংকা ভ্রমণে গিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করে তীব্র কটাক্ষের শিকার হন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ফারিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ফারিয়া। এ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পরপরই ছবির কমেন্ট বক্সে শুরু হয়ে যায় নেটিজেনদের আলোচনা-সমালোচনার ঝড়।…
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ইসরায়েলের সঙ্গে যেসব রাষ্ট্রের দহরম-মহরম সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, ফিলিস্তিনের গাজায় নিরীহ ও অসহায় মানুষদের সাহায্য করতে গিয়ে মানবাধিকারকর্মীদের ওপর ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গাজার মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনী হত্যাযজ্ঞ চালাচ্ছে, যার বিরুদ্ধে সারা পৃথিবী আন্দোলন করছে। কিন্তু ৯০% মুসলমান অধ্যুষিত বাংলাদেশে ইসরায়েলবিরোধী তেমন কোনো আন্দোলন হচ্ছে না—এটা দুঃখজনক। তিনি আরও…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.