Author: MK Raj
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে, তাতে ফেরার একমাত্র পথ হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর বিকল্প কোনো পথ নেই। তিনি বলেন, কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এই সভার আয়োজন করেন নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। মির্জা ফখরুল বলেন, যতই সংস্কার করি বা বুদ্ধিজীবীরা মিলে কৌশল আবিষ্কারের চেষ্টা করি, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না।…
ইসরায়েলি বাহিনী শুক্রবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ চালিয়েছে। যদিও ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ করতে চুক্তি অনুমোদন করেছে। খবর মিডল ইস্ট আইয়ের। ইসরায়েলি সরকারের চূড়ান্ত অনুমোদনের পর শুক্রবার ভোরে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে শুক্রবার সকালেই গাজা সিটি ও খান ইউনুসে বিমান হামলা, আর্টিলারি হামলা এবং গুলির শব্দ শোনা যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সকাল পর্যন্ত ইসরায়েলি ট্যাংকগুলো এখনো আল-রশিদ সড়কে অবস্থান করছে, যা দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তন বাধাগ্রস্ত করছে। চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলি সেনাদের ২৪ ঘণ্টার মধ্যে ওই সড়ক থেকে সরে যেতে এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তনের অনুমতি দিতে হবে।…
শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। তিনি শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন পেয়েছেন। সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন। তিনি শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন সুদীপ্ত। তিনি…
যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন চায় তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে ‘বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভ কার’—এমন প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, ‘যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন দেখতে চায়, তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভবান হতে চায়। বাংলাদেশে এ মুহূর্তে যত বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে, যত বেশি বিদ্বেষ ও ঘৃণার চাষ করা যাবে, অনৈক্য তৈরি করা যাবে, তত বেশি সম্ভাবনা তৈরি হবে, বাংলাদেশ আরেকবার গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে পারবে না, মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে…
কখনও নোয়াখালীর মানুষ কুমিল্লার সঙ্গে বিভাগে যুক্ত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য-সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনি এ মন্তব্য করেছেন। আব্দুল হান্নান মাসউদ বলেন, নোয়াখালীর সন্তান হিসেবে আমরা নোয়াখালীকে বিভাগ হিসেবে চাই। কখনও নোয়াখালীর মানুষ কুমিল্লার সঙ্গে বিভাগে যুক্ত হবে না। সেই জায়গা থেকে আমরা সময়ের অপেক্ষা করছি, আন্দোলন করে যাচ্ছি। যখন এটি ভালোভাবে দাঁড়াচ্ছে তখন আমরা সামনে আসছি। তিনি আরও বলেন, নেতা হিসেবে আমি কোনো ভূমিকা রাখতে চাচ্ছি না, আমি নোয়াখালীর সন্তান হিসেবে ভূমিকা রাখতে চাচ্ছি। আমি নোয়াখালীর সন্তান হিসেবে বলছি, এটা কোনো রাজনৈতিক বিষয়…
হামাসের আলোচক দলের প্রধান খলিল আল-হায়া জানিয়েছেন, গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের নিশ্চিয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীরা। তিনি জানান, তাদেরকে নিশ্চয়তা দেয়া হয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অর্থ হলো গাজা যুদ্ধ ‘স্থায়ীভাবে শেষ’। খবর দ্য জেরুজালেম পোস্টের। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে আল-হায়া জানান, দায়িত্ববোধ এবং ইতিবাচক মনোভাব নিয়ে হামাস প্রতিনিধিদল প্রথম পর্যায়ের চুক্তি বাস্তবায়নের বিস্তারিত বিবরণ চূড়ান্ত করেছে। বিবৃতিতে তিনি হামাস সদস্যদের বীরত্বপূর্ণ কাজের প্রশংসা করেন। বলেন, তারা এমন একটি যুদ্ধ চালিয়েছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। আল-হায়া আরো বলেন, চুক্তির ফলে ইসরাইল বন্দি সকল ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি দেবে এবং রাফাহ ক্রসিং উভয় দিকেই খুলে দেয়া হবে। হামাসের জ্যেষ্ঠ…
কুমিল্লার দেবিদ্বার উপজেলার (দেবিদ্বার-চান্দিনা) আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন। জানা যায়, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্রগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙ্গা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলে এসব গর্তে…
সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ ইসলাম এ কথা বলেন। এর আগে বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পাঁচজন মহাপরিচালকসহ বেশ কয়েকজন সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, ‘সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে…
ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই বিশেষ বিমানে করে তাকে আঙ্কারায় নেওয়া হতে পারে। তবে বিষয়টি নিয়ে তারা শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলমের অবৈধ আটক ঘটনার পর বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শহিদুল আলমের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশ…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা আজ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছি। আড়াই ঘণ্টার বৈঠকে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। এই দুই ঘণ্টা প্রধান নির্বাচন কমিশনার কোনো কথা বলেননি। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, শাপলা প্রতীক হিসেবে নিতে আইনি বা রাজনৈতিক বাধা নেই। অদৃশ্য শক্তির হাত রয়েছে। নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেননি, কেন তারা দেবেন না শাপলা। নির্বাচন কমিশনের সামনে পথ দুটি- হয় প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ তারা বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.