Author: MK Raj
মুখে মুখে গণহত্যাকে নৃশংস-বর্বর বললেও গোপনে ইসরাইলকে নানাভাবে সাহায্য করেছে মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশ। হামাস-ইসরাইল যুদ্ধে গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সামরিক সহায়তা দিয়েও তেল আবিবের পাশে থেকেছে দেশগুলো। সদ্য ফাঁস হওয়া এক মার্কিন নথিপত্র থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আরব মুলুকের মার্কিন দোসর ওই আরব রাষ্ট্রগুলোর প্রথম কাতারেই সৌদি আরব। সঙ্গী ছিল বাহরাইন, মিসর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়-এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরাইলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে। প্রতিবেদনে বলা হয়, আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরাইলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া,…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে রোমে অবস্থান করছেন। গত রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানের একটি ফ্লাইটে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তার জমি-ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। হনুফা আক্তার রিক্তার জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই মৌজায় সাড়ে ৩৩ শতক জমি ও রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় ৪৭৮০ বর্গফুটের ফ্ল্যাট। এসব সম্পত্তির বাজার মূল্য ১ কোটি সাত লাখ ৪৮ হাজার টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। অপর দিকে পাঁচটি ব্যাংক হিসাবে ১৯ লাখ ৭৩ হাজার টাকা রয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) লক্ষ্মীপুর জেলা কমিটির সাবেক সদস্য সচিব শাহেদুর রহমান রাফির বিরুদ্ধে এক ঠিকাদারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ঠিকাদার আব্দুর রহমান জনি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এর আগে তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শাহেদুর রহমান রাফি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব। ভুক্তভোগী জনি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ হোল্ডিং বিল্ডার্সের প্রতিনিধি ও সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনি বলেন, সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজিজুর রহমান মাস্টারবাড়ির সামনে একটি সলিং রাস্তার কাজ করছি। গত ৩…
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিলে গণতন্ত্রের পথ খুলে যাবে— এটাই স্বাভাবিক নিয়ম। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ ও মডেল মসজিদে তালগাছের চারা রোপণ শেষে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, এখন দেশের মানুষ জনগণের ভোটে নির্বাচিত সরকার চায়। জনগণ ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্ধারণ করতে চায়। কিন্তু পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের যে চেষ্টা চলছে, জনগণ তা মেনে নেবে না। যারা এসব বলছে— তারা মুখে এক, কাজে আরেক। একদিকে পিআর পদ্ধতির কথা বলছে, অন্যদিকে মাসের পর মাস…
পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা এবং আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নের বিষয়টি তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, ‘আজ যখন পিআরের বিষয়টা সামনে আসছে… তার জন্য আন্দোলন হচ্ছে তখন স্বাভাবিকভাবে যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য, তারা, আমরা উদ্বিগ্ন…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুধা অভাবের কারণে তৈরি হয় না, এটি আমাদের পরিকল্পিত অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার কারণে হয়। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল। অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি উৎপাদনের ব্যর্থতা নয়, এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা। এটি নৈতিক ব্যর্থতা। আমরা যেখানে ক্ষুধা দূরীকরণে কয়েক বিলিয়ন ডলার তুলতে পারিনি, সেখানে বিশ্ব অস্ত্রে ব্যয় করছে ২.৭ ট্রিলিয়ন ডলার। এটা কি অগ্রগতির সংজ্ঞা হতে পারে? অধ্যাপক ইউনূস বলেন, গত বছর বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের…
ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় সামিরা খান মাহি। নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তেমনই একটি রোমাঞ্চকর ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সুইমিংপুলের নিচে নেওয়া ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লিখেছেন, ‘একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো?’ তার এই ক্যাপশন থেকেই স্পষ্ট যে কাঙ্ক্ষিত দৃশ্যটি…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে শিক্ষিত বেকারদের জন্য এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে- এমন প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বরে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের মিরপুর থানার ১২ নম্বর ওয়ার্ড আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগ পর্যায়ে মানুষের হাতের নাগালে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাসহ খুন-গুমের নির্দেশদাতাদের অনেকের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাধা থাকতে পারে না। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম বন্দরের ৩টি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে যে কোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে। সারজিস আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.