Author: MK Raj
শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান নুর। প্রশ্ন রেখে পোস্টে নুর লিখেছেন, ‘শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠন কিভাবে হবে? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়া যৌক্তিক, সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, সেভাবে বেতন কাঠামো পুনর্বিন্যাসসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার। শিক্ষকরা মর্যাদা না পেলে আত্মমর্যাদাসম্পন্ন উন্নত জাতি গঠন সম্ভব নয়।’ উল্লেখ্য, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা।…
নতুন ম্যাচ নতুন স্বপ্ন। বৃহস্পতিবার ঢাকায় এএফসি এশিয়ান গ্রুপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে নিজেদের হোম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে ৩-৪ ব্যবধানে। এবার হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচ। হংকংয়ের ছাদঢাকা শীতাতপ নিয়ন্ত্রিত ৫০ হাজার আসনের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। হামজা চৌধুরী আসার পর বদলে যাওয়া বাংলাদেশ দল আরও পুষ্পিত ও পল্লবিত হয়েছে কানাডা প্রবাসী শমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও ইংল্যান্ড প্রবাসী জায়ান আহমেদ যুক্ত হওয়ায়। হোম ম্যাচের শুরুতেই হামজার দৃষ্টিনন্দন ফ্রি কিকে লিড নেওয়া বাংলাদেশ একসময় ১-৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ ব্যবধানে সমতা এনেছিল। কিন্তু ম্যাচের একেবারে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেছেন, ‘ড. ইউনূসকে হয়তো পালিয়ে যেতে হবে হাসিনার মতো। আমি এটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। কারণ, কোনো জিনিস তার নিয়ন্ত্রণে নেই। সিভিল প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী— কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই। একটি অনলাইন পোর্টালে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কর্নেল অলি বলেন, যত্রতত্র খুন হচ্ছে। যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে। দাবি-দাওয়া আদায় করছে। এটা মগেরমূলকে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে গোলমাল হচ্ছে। রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি…
বেশ অনেক দিন ধরেই বড় এক ভূমিকম্পের ঝুঁকির কথা বলা হচ্ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ব-দ্বীপ বাংলাদেশে। এই ভয়াবহ ভূমিকম্পে বড় ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকা, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কিংবা এর পরবর্তী ব্যবস্থাপনার জন্য দেশের সক্ষমতা অত্যন্ত সীমিত। তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশে ৯ মাত্রার ভূমিকম্পও হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বারবার এ নিয়ে আলোচনা হলেও বাস্তবে প্রস্তুতির তেমন কোনো অগ্রগতি নেই। বাংলাদেশের ভেতরে বা আশপাশে প্রায়ই ছোট থেকে মাঝারি ভূকম্পন অনুভূত হচ্ছে, যা জনমনে আতঙ্ক ছড়াচ্ছে এবং বিভিন্ন স্থাপনার ক্ষতি করছে। দেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এই শঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। ভূমিকম্পবিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের মতে, দেশের…
এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে হংকং চায়নার কাছে ৪-৩ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নেওয়ার মিশনেই এবার লড়াইয়ে নামছে জামাল ভূঁইয়া–হামজা চৌধুরীরা। বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিশোধ ও তিন পয়েন্ট দুই লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় লাল সবুজের দলটি। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, আমরা আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে হেরেছি। এবার আমাদের লক্ষ্য একটাই তিন পয়েন্ট অর্জন করা। একই সুরে কথা বলেছেন মিডফিল্ডার হামজা চৌধুরীও। তিনি বলেন, জানি, স্টেডিয়ামে হংকং সমর্থকদের আধিপত্য থাকবে। কিন্তু আমরা এর আগেও এমন পরিবেশে খেলেছি।…
সিনেমার ঝলক আর ওয়েবের উত্তাপ শেষে আবারও ছোট পর্দার চেনা জগতে ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। একসময় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-এর মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সেই সাফল্যের পথ ধরে বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মেও দাপিয়ে বেড়াচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এবার দীর্ঘ বিরতির পর আবারও ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি, আর তা-ও সেই স্টার জলসার হাত ধরেই। ২০২৪ সালে ‘চালচিত্র’, ‘আলাপ’-এর মতো সিনেমা কিংবা ২০২৩ সালে ব্লকবাস্টার ‘ফাটাফাটি’-তে নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে স্বস্তিকা যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই ‘গভীর জলের মাছ’, ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ (মুক্তির অপেক্ষায়), বা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো ওয়েব সিরিজেও তিনি…
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। সব ধাপে হয়রানির শিকার হতে হয়। তাই এসব নিরসনে ১৫ অক্টোবর থেকে অনলাইনে জামিননামা পাঠানো হবে। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি। কারো কোনো সহযোগিতা ছাড়া। কাল অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করবো। এই জামিননামাটা, একটা লোক জামিন…
দেশ কোথায় যাচ্ছে বলে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের পতনের পর গণপরিষদ, সংবিধান, এটা করো, সেটা করো অনেক বিষয় সামনে আসছে। এগুলো তো তখন আন্দোলনে ছিল না। এগুলো পরে এনে একটা জটিল কুটিল একটা অবস্থা করা হচ্ছে, যেখান থেকে বের হয়ে আসা কঠিন।’ একটি আলোচনাসভায় অংশ নিয়ে ব্যারিস্টার শামীম বলেন, ‘একটি ঐক্যমত কমিশন তৈরি করা হয়েছে। আমার মনে হচ্ছে এর মুখ্য দায়িত্ব জটিলতা সৃষ্টি করা। জটিলতা কমিশন হয়ে যাচ্ছে। এখন যেটি দরকার, বাংলাদেশে একটা কেয়ারটেকার গভমেন্টের প্রভিশন চলে আসতেছে। কেয়ারটেকার সরকারের প্রভিশন আসলে এই সরকার ভোট নিতে পারবে কিনা, সেটা নিয়ে একটা…
ইসরাইল ও হামাসের মধ্যে ঐতিহাসিক বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজায় দীর্ঘ দুই বছর ধরে চলা ইসরাইলি যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে জীবিত জিম্মিদের ইসরাইলের হাতে তুলে দিয়েছে হামাস। মৃত জিম্মিদের মরদেহও ফেরত দেয়া শুরু হয়েছে। ইসরাইলও বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এদিন রেড ক্রসের মাধ্যমে গাজা থেকে ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে হস্তান্তরের পর ইসরাইলি সামরিক বাহিনী তাদের গ্রহণের খবর নিশ্চিত করে। তেল আবিবের ‘জিম্মি স্কয়ার’-এ অপেক্ষমাণ হাজার হাজার মানুষের মধ্যে এই ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাস, আলিঙ্গন এবং আনন্দের অশ্রু দেখা যায়। অন্যদিকে ইসরাইলের…
মুখে মুখে গণহত্যাকে নৃশংস-বর্বর বললেও গোপনে ইসরাইলকে নানাভাবে সাহায্য করেছে মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশ। হামাস-ইসরাইল যুদ্ধে গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সামরিক সহায়তা দিয়েও তেল আবিবের পাশে থেকেছে দেশগুলো। সদ্য ফাঁস হওয়া এক মার্কিন নথিপত্র থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আরব মুলুকের মার্কিন দোসর ওই আরব রাষ্ট্রগুলোর প্রথম কাতারেই সৌদি আরব। সঙ্গী ছিল বাহরাইন, মিসর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়-এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরাইলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে। প্রতিবেদনে বলা হয়, আরব দেশগুলো পর্দার আড়ালে ইসরাইলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া,…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.