Author: MK Raj
ফজরের নামাজ শেষে মসজিদের সামনের রাস্তা নিজ হাতে ঝাড়ু দিয়ে প্রথম দিনের কাজ শুরু করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, আমরা সমাজদেহ পরিচ্ছন্ন করব ইনশাআল্লাহ। তার আগে আমরা শুরু করছি রাস্তাঘাট পরিষ্কার করা দিয়ে। এরপরে সমাজের যে সমস্ত মানসিক আবর্জনা আছে, সেগুলো আস্তে আস্তে দূর হবে। আল্লাহ চাইলে আমরা সবাই একসঙ্গে কাজ করব। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তিনি। সঙ্গীদের নিয়ে একটানা প্রায় ৩০ মিনিট তিনি রাস্তা ঝাড়ু দেন। এর আগে তিনি বাইতুন নূর…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন। বিকেলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। ‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’-এর ভিত্তিতে প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি তিনি মাসে ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা পাবেন, যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থাকে এবং তিনি সেখানে থাকেন। প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা ৩ হাজার টাকা নির্ধারিত আছে। এ…
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যারিষ্ঠতা পেয়ে দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসল বিএনপি। মঙ্গলবার সকালে এমপিদের শপথ গ্রহণের পর বিকালে শপথ নিলেন বিএনপির মন্ত্রিসভার ৪৯ সদস্য। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নেন। কে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন বিএনপি সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের…
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত এমপিরা। এরপর শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের বিজয়ীরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এদিকে বিকেলে শপথ নিচ্ছে নতুন মন্ত্রিসভা। ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি। সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। কূটনৈতিক অঙ্গনে এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 🏛 পূর্ণমন্ত্রীদের…
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ এড়িয়ে গেলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোনো ‘মানে নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সামনে রেখে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ লিখেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ মঙ্গলবার নির্ধারিত সময়েই হতে হবে। ‘সংবিধানে নেই’ মর্মে যদি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ না নিতে চান, তাহলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোনো মানে নেই। গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হয়। এনসিপি…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে উপস্থিত হয়েছেন। শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আজকে বিএনপির সংসদ সদস্যরা আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনও এটাকে ধারণ করা হয়নি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সচিবালয়ে বিএনপির নির্বাচিত সব সংসদ সদস্যকে উদ্দেশ্য করে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনও এটাকে ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য কে, কে…
জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত হওয়া গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে এই অভিনেতা বর্তমানে জীবিত আছেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত কয়েকদিনের তুলনায় এখন তিনি অনেকটা সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ঠিক থাকলে আগামী দুই-একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র…
ভারত-পাকিস্তান মাঠে নামলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে— এমনটাই চান দুই দেশের ক্রিকেট সমর্থকরা। কিন্তু সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই হয়ে উঠেছে একতরফা। ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান। সবশেষ গতকাল (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬১ রানে হেরেছে সালমান আলী আগারা। এর আগে গত বছর এশিয়া কাপেও টানা তিন ম্যাচ তাদেরকে উড়িয়ে দিয়েছিল ভারতীয়রা। পাকিস্তানের এমন দশা দেখে তাদেরকে ব্যঙ্গ করতে ছাড়লেন না সাবেক ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে শ্রীকান্ত দাবি করেন, শাহিন আফ্রিদি শেষ। ওয়াকার ইউনুস, ইমরান খান ও ওয়াসিম আকরামের মতো বোলার যে দলে ছিল, তারাই এখন একজন ফাস্ট বোলার খুঁজে পেতে সংগ্রাম করছে। সাবেক ভারতীয় প্রধান নির্বাচক…
জামায়াতে ইসলামীর নির্বাচিত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গতকাল ১৫ ফেব্রুয়ারি (সোমবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে শিশির মনির বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’ নির্বাচনের আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, ‘আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.