Author: MK Raj
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে আলোচনায় উঠে এসেছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অস্ত্র সমর্পনের বিষয়টি। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে যে ২০টি পয়েন্ট রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো হামাসের অস্ত্র সমর্পণ। গত বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে এক্সক্লুসিভ এক সাক্ষাৎকার দিয়েছেন মোহাম্মদ নাজাল। সেখানে রয়টার্স তাকে হামাসের অস্ত্র সমর্পণের ব্যাপারে প্রশ্ন করেছিল। জবাবে তিনি বলেছেন, “আমি এ প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ কিংবা ‘না’-তে দিতে পারব না। এটি (হামাসকে নিরস্ত্রীকরণ) একটি প্রকল্প এবং সরাসরি বলতে গেলে— হামাসের অস্ত্র সমর্পণের বিষয়টি নির্ভর প্রকল্পের ধরনের ওপর। আপনার যে অস্ত্রসমর্পণ বা নিরস্ত্রীকরণ প্রকল্পের কথা বলছেন, তার…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের বিষয়ে অমীমাংসিত দিকগুলোর সমাধান না হলে ‘জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ’ করা হবে। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, জুলাই সনদের অনেকগুলো দিক নিয়ে স্বাক্ষরের আগেই সরকারের দিক থেকে নিশ্চিত হতে চাইলেও সনদ বাস্তবায়নের পথটাই অনুল্লেখ থেকে যায়, সেখানে ধোঁয়াশা থাকে, তাহলে আমাদের সমস্ত অর্জন বিফলে যাবে, এ কারণেই আমরা আজকের সনদ স্বাক্ষরের অনুষ্ঠান থেকে বিরত থেকেছি। তিনি জানান, ঐকমত্য কমিশনের যে সময় বাড়ানো হয়েছে, এর মধ্যে সনদ বাস্তবায়নের পথ খোলাসা করা, বিরোধ থাকা বিষয়গুলোর সমাধান, আদেশের বিষয়ে পরিষ্কার খসড়া…
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো যে দায়িত্বশীল ভূমিকা পালন করে তার আরেকটা নিদর্শন দেখা গেল আজ; দেখা গেল যে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সব দলগুলো এক হয়ে কাজ করতে পারে।’ যেসব দল এতে স্বাক্ষর করেনি, তারাও আরও কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি, যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের না থাকাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের সাথে আলোচনায়, ঐকমত্য কমিশনে যে আলোচনা…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. জাহিদ বলেন, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শিগগিরই তিনি বাসায় ফিরবেন। এখন ম্যাডামের অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন। ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে…
জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশে এক নতুন জন্ম হয়েছে এবং গণঅভ্যুত্থানের কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’ হিসেবে বর্ণনা করেছেন এবং অভ্যুত্থান সফলের পেছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বক্তব্য প্রদানকালে ড. মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। তিনি স্বাক্ষর অনুষ্ঠানটিকে সেই অভ্যুত্থানের “দ্বিতীয় অংশ” হিসেবে আখ্যায়িত করেন।অভ্যুত্থানের জন্য…
জুলাই সনদে সই করা বা না করা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জাহিদ হোসেন বলেন, যদি তারা (এনসিপি) পরবর্তীতে সই করতে চায়, করতে পারে। এতে তারা পুরোপুরি এটার বাইরে চলে যায়নি। হয়তো তাদের কিছু প্রত্যাশা বা দাবি পূরণ হয়নি। তিনি আরও বলেন, গতকাল ফেসবুকে দেখেছি, একটি দল জানিয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকবে না, তবে পরে আলোচনায় যোগ দেবে। জাহিদ হোসেন আশ্বস্ত করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কারও উদ্বিগ্ন…
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শুক্রুবার (১৭ অক্টোবর) এক স্ট্যাটাসে বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত হয়েছে, জুলাই সনদের আইনগতভিত্তি দেওয়া হবে। এ বিষয়ে কোন দল আপত্তি করে নাই। এখন আইনগত ভিত্তি কিভাবে দিবে? জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ প্রজ্ঞাপন আকারে জারি করে গণভোটে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর প্রথম অধিবেশনে জুলাই জাতীয় সনদের বিষয়গুলো অনুমোদন পাবে। এর মাধ্যমে আগামী সংসদ একই সাথে ২টা বা দ্বৈত দায়িত্ব পাবে। সংসদীয় ক্ষমতার পাশাপাশি গাঠনিক ক্ষমতা (Constituting Power)। রাশেদ আরও লেখেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ এবং পুরো জাতিকে…
জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে- এটি জাতীয় ঐক্য নয়।কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি বলেন, আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐকমত্যের নামে…
তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। তাদের তিনটি দাবি হলো— জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। শুক্রবার (১৭ অক্টোবর) সাড়ে দশটার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেয়। বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা। ফটক টপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা। এরপর মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত হওয়ার অনুরোধ করেন একজন প্রতিনিধি। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত…
জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ জন্য তিনি এ জন্য তিনি ঠাকুরগাঁওয়ে তার পূর্বনির্ধারিত দুটি সাংগঠনিক কর্মসূচি বাতিল করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে শহরের পৈত্রিক বাড়ি তাঁতিপাড়া থেকে তিনি সৈয়দপুরের যান, সেখান থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ। মামুনুর রশিদ দৈনিক যুগান্তরকে বলেন, জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের জন্যই বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের পূর্ব ঘোষিত কয়েকটি প্রোগ্রাম বাতিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে তিনি জুলাই সনদে অনুষ্ঠানে যোগ দেবেন কি না, তা…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.