Author: MK Raj
দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। আর এ সুবিধা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ভাতা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত পালন করতে হবে। এর মধ্যে রয়েছে— ভবিষ্যৎ জাতীয় বেতনস্কেলের সঙ্গে ভাতা সমন্বয়, ‘বেসরকারি…
‘রাস্তায় নয়, সব কর্মকাণ্ড সংসদ কেন্দ্রিক করতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে এক বছরের মধ্যে সব ঠিক করে ফেলা, এটা কারো পক্ষেই সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেটাকে শক্তিশালী করার জন্য আমাদের নজর দিতে হবে। সব কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে।’ শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর গ্রিন রোডে শ্রমিক সংগঠনের এক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের এই সাধারণ সভা ও…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমার জানা মতে- এনসিপি এবং চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। বলবো না তারা স্বাক্ষর করেনি। কারণ স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি, তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। আজ (শনিবার) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আগামী নির্বাচনে এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি, সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি-দাওয়া আছে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা…
কানাডা থেকে ‘ভুল করে’ সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বিপাকে পড়েছেন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী মাহিন শাহরিয়ার। গত ৫ মাস ধরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস পুলিশের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই) বন্দিশালায় আছেন তিনি। এই বন্দিশালা থেকে মুক্তি পেতে আইনজীবির মাধ্যমে কানাডার সরকারের কাছে আবেদন করেছিলেন মাহিন; কিন্তু কানাডার সরকার তাতে সাড়া দেয়নি। উপরন্তু, আইসিই তাকে একবার কানাডার সীমান্তের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু কানাডা তাকে ফেরত নেয়নি। তারপর থেকে এখন পর্যন্ত মার্কিন আইসিই পুলিশের বন্দিশালায় আছেন তিনি। সম্প্রতি টেলিফোনে কানাডীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিন দাবি করেন, এক বন্ধুর পাল্লায় পড়ে আজ তার এই অবস্থা। তিনি বলেন, “আমি মানসিকভাবে অবসাদগ্রস্ত…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা বলছেন তাদেরকে ভোট দিলে স্বর্গে যাবেন এমন কথা বলে তারা মানুষকে বোকা বানাতে চায়। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলির ফকিরপাড়ায় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, যার হিসাব তাকেই দিতে হবে, আর ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহপাক। এই পৃথিবীতে অন্য কারো সেই ক্ষমতা নেই। অনেকে অনেক কথা বলবে, অনেক লোভ দেখাবে। কিন্তু কোনো প্রলোভনে পা দেবেন না। যাকে মনে চায়, তাকে নির্ভয়ে ভোট দিন। কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করার প্রয়োজন নেই। এ সময় তিনি…
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ ঢাকা পোস্টকে জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানার তিনি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি উপজেলা প্রাঙ্গণে থাকা কলার ছড়ি নিয়ে যাওয়ার পর ‘চুরির আলামত’ গায়েব করার উদ্দেশে এবার কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে তিনি তার দুই সহযোগীকে নিয়ে এই কাজ করেন। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের পাশে ওই দুই সহযোগীকে নিয়ে কলাগাছগুলো কেটে ফেলেন। এ সময় সিসিটিভি ফুটেজ যাতে কেউ দেখতে না পায়, সেজন্য ইউএনও অফিসের এক কর্মচারীকে নিষেধও করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার…
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন তিনি। এরআগে রাত সাড়ে ১০টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৫ অক্টোবর রাতে ম্যাডাম (খালেদা জিয়া) মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখান পরীক্ষাগুলোর রিপোর্ট বোর্ড পর্যালোচনা করেছে। মেডিকেল বোর্ডের পরামর্শে ফিরোজায় ফিরলেন ম্যাডাম। অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছে।’ এর আগে বুধবার রাত ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালের…
লক্ষ্মীপুরে অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন হোসেন আহমেদ নামের এক বিএনপি নেতা। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দেন হোসেন। তিনি সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। একই সঙ্গে তিনি জামায়াতের সদস্য ফরমও পূরণ করেন। এ সময় চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াত সভাপতি ফখরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। জামায়াত নেতা ওমর ফারুক বলেন, হোসেন আহমেদ অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন। তারা জামায়াতের সদস্য ফরম পূরণ করেছেন। হোসেন আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের পরও আমি…
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। অভিযোগ অনুযায়ী, তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, যার ফলে প্রায় ১,৪০০ জন নিহত হন। প্রসিকিউশনের দাবি—তার আদেশেই দমন অভিযানে নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয়, আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। যদিও শেখ হাসিনা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তার ১৫ বছরের শাসনের অবসানে জুলাই ২০২৪-এ শুরু হওয়া আন্দোলনে আনুমানিক ১,৪০০ জন প্রাণ হারান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.