Author: MK Raj

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটি দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের অধীনে এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। একই সঙ্গে, এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এসব কথা বলেন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের দেওয়া বক্তব্য প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, আমরা অনেক আইনজ্ঞদের সঙ্গে কথা বলে জেনেছি এনসিপিকে শাপলা প্রতীক দিতে…

Read More

গাজীপুরে বিএনপি নেতার দাবি করা মাসিক চাঁদা না দেওয়ায় একটি রিসোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। মহানগরের টেক কাথোরা এলাকায় রিভেরি নামক ওই রিসোর্টের মূল ফটকে বুধবার ট্রাক দিয়ে বালু ফেলে যাতায়াতের পথটি বন্ধ করে দেওয়া হয়। শনিবার সরেজমিন দেখা যায় ওই রিসোর্টের মূল ফটকে বালুর স্তূপ। অভিযুক্ত মো. রাসেল রানা গাজীপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও টেক কাথোরা এলাকার আবদুল ওয়াদুদ মোক্তারের ছেলে। সূত্র জানায়, এক বছর ধরে রাসেল রানা ওই রিসোর্ট কর্তৃপক্ষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছেন। রিসোর্টের উন্নয়নকাজ তাকে দ্বিগুণ রেটে দিতে বাধ্য করাসহ নানাভাবে রিসোর্ট কর্তৃপক্ষকে হয়রানি করে আসছিলেন এ নেতা। এ অবস্থায়…

Read More

সাধারণত সব দলই নিজেদের মাঠ ও কন্ডিশনকে নিজেদের অনুকূলে ব্যবহার করে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে স্পিন-নির্ভর উইকেট বানিয়ে গতকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিতেছে টাইগাররা। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অবশ্য এটিকে কোনো সমস্যা মনে করেন না। তার মতে, দলের বর্তমান পরিস্থিতিতে এমন উইকেটে খেলা যুক্তিসম্মত। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে র‌্যাঙ্কিংয়ের নয়ে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে তাদের অবস্থান ১০। যদিও র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়ার আগে বাংলাদেশের আরও ২০টির বেশি ম্যাচ বাকি। ক্যারিবীয়দের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলেই মেহেদী হাসান মিরাজের দল র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে যাবে। এমন সমীকরণ নিয়ে নেমে গতকাল বাংলাদেশ ২০৭ রান তোলে।…

Read More

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। আর আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও কেউ মাফ পাবেন না। রোববার (১৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাবেক এই ছাত্রনেতা এসব কথা বলেন। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দাবি করে রাশেদ খাঁন বলেন, ‘আমি বেশ কয়েকবার বলেছি, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের প্লান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে যা বলেন, কাজেও ঠিক তাই করেন–– তেমনটা নয়। উদাহরণস্বরূপ, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বলে সম্বোধন করে থাকেন। কিন্তু গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি ভারতকে কোনোভাবেই স্বস্তি দেননি। চলতি বছরের ২৭ আগস্ট থেকে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের চাপানো ৫০ শতাংশ বাণিজ্য শুল্ক কার্যকর হয়েছে এবং এর প্রভাবও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি ২০ শতাংশ কমেছে এবং গত চার মাসে এই পতন ৪০ শতাংশ। দিল্লি-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ’-এর পরিচালক অজয় শ্রীবাস্তব মনে করেন, ট্রাম্পের শুল্ক নীতি আরোপের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত।…

Read More

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুনে পুড়ে যাওয়ার ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে ধোঁয়া। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার পরও এমন চিত্র দেখা গেছে। তবে ধ্বংসস্তূপ ভবনে এখনও পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন এখনও পুরোপুরি নির্বাপণে আসেনি। এজন্য ধোঁয়া উড়ছে। তবে আমাদের ২২ ইউনিট আগুন নির্বাপণের কাজ করছে। আগুন যেন বাড়তে না পারে সেজন্য অনবরত পানি ছিটানো হচ্ছে। এদিকে, সকাল থেকেই বিমানবন্দরের কার্গো ভিলেজে ধ্বংসস্তূপ দেখতে আসছেন ভুক্তভোগীরা। উৎসুক জনতার ভিড়ও দেখা গেছে। তবে ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিঅ্যান্ডএফ এজেন্টে…

Read More

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই বলেছেন, রাজনীতি হলো পবিত্র জায়গা, সব নীতির সেরা নীতি হলো রাজনীতি। এই রাজনীতিতে গুণ্ডা বদমায়েশের কোনো স্থান হবে না। আমরা এমন রাষ্ট্র কায়েম করতে চাই, যেখানে সব দল ও মতের মানুষ নিরাপদ। ইসলামী রাষ্ট্র কায়েম হলে সন্ত্রাস হবে না, চুরি থাকবে না, দুর্নীতি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না, ঘরের দরজা খোলা রেখে মানুষ ঘুমাবে। নারীরা রাতে একা হেঁটে গেলেও চোখ তুলে সেদিকে তাকানোর কেউ সাহস পাবে না। শনিবার (১৮ অক্টোবর) ইসলামী আন্দোলন চাঁদপুর সদর উপজেলার উদ্যোগে চাঁদপুর বাসস্ট্যান্ডে…

Read More

বহুল আলোচিত জুলাই সনদে স্বাক্ষর সম্পন্ন হলেও অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী এই দলটি শুধু সনদে স্বাক্ষর থেকে বিরতই থাকেনি, পুরো অনুষ্ঠান থেকেও দূরে থেকেছে। দলটির দাবি, এই সনদ কেবল আনুষ্ঠানিকতা, যার কোনো আইনি ভিত্তি নেই—ফলে এটি ‘জুলাইয়ের সঙ্গে এক ধরনের প্রতারণা’। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাক্ষর নয়—এমন অবস্থান জানিয়ে এনসিপি চলতি সপ্তাহেই রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তবে দলটি বলেছে, ঐকমত্য কমিশন যদি আলোচনার জন্য আমন্ত্রণ জানায়, তারা তাতে অংশ নেবে। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আমরা এই দাবিতে রাজপথে কর্মসূচি করব। যে কোনো মূল্যে জুলাই সনদের আইনি ভিত্তি আদায়…

Read More

যারা জাতির কাছে ক্ষমা চাইতে বলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার যে আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন এই বিএনপি নেতা। শনিবার বিকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, দাবি পূরণ হওয়ার পরও ‘জুলাই যোদ্ধা’ নাম নিয়ে গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচালের চেষ্টা হয়েছিল। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘…সুযোগটা জাতীয় সংসদের সেই সাউথ প্লাজায় কিছু কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী নিয়েছে। তারা…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। এতে প্রাণ হারিয়েছেন ৩৮ ফিলিস্তিনি। এরমধ্যেই রাফা সীমান্তও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর রয়টার্সের। গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরাইলি আগ্রাসন। গেল ১০ অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ৪৭ বার লঙ্ঘন করেছে তেল আবিব। গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপরগুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন। মিডিয়া অফিস জানিয়েছে, এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাংক, ড্রোন ও সেনা যান। শেজাইয়া, আল-তুফাহ ও যায়তুনেসেনা মোতায়েন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। খান ইউনিস…

Read More