Author: MK Raj
মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক পোস্টে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মেঘনা লিখেছেন, ‘এই দেশ এখন জালিমরা চালাচ্ছে। প্রকৃত মানুষরা হয়ে গেছে মজলুম।’ রোববার (১৯ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া ওই পোস্টে মেঘনা আলম অভিযোগ করেন, দেশের ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিরপরাধ নাগরিকদের ফাঁসাচ্ছেন। তার ভাষায়, আমাদের ইন্টেলিজেন্স আমলারা, উপদেষ্টা, সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামাতে পারে না। তিনি লেখেন, এই নাটক এত দ্রুত করতে হয় যে, রাতের অন্ধকারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠাতে হয়। চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা…
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে খেলা। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে আসরে শুভসূচনা করে টাইগ্রেসরা। বিশ্বকাপে নিজেদের প্রথম লক্ষ্য পূরণের পর টানা চার ম্যাচ হারে নিগার সুলতানা জ্যোতির দল। ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। এরমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে…
এক বছর আগেও ক্ষমতার চূড়ায় ছিলেন শেখ হাসিনা। রাষ্ট্র কিংবা রাজনীতি— সবই চলত তার হুকুমে। কিন্তু গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর তার বিরুদ্ধে দায়ের হয় অসংখ্য মামলা। দীর্ঘ শাসনামলে গুম-খুন, দুর্নীতি, গণহত্যাসহ নানা অভিযোগে অভিযুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় হতে যাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে এ মামলার রায় ঘোষণা হতে পারে— জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র। মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য-জেরার পর…
ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তবে দেশটির পণ্যের ওপর “ব্যাপক শুল্ক” আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার টানাপোড়েন আরও বেড়েছে। যদিও ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তিনি বলেন, “তিনি আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না’। কিন্তু যদি তারা (ভারত) এটা চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন মো. মাসুদুর রহমান বিপ্লব। পিএস-এর মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি ছিলেন মাত্র অষ্টম শ্রেণি পাস। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কুমিল্লার মনোহরগঞ্জ থেকে ঢাকায় এসে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নানকের সঙ্গে বিভিন্ন উপায়ে সখ্যতা গড়ে তোলেন। সেই সূত্র ধরে একসময় তিনি নানকের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন। ২০০৭ সালে নানক প্রতিমন্ত্রী হলে বিপ্লবও তার পিএস হিসেবে নিয়োগ পান। পেয়ে যান ‘আলাদিনের চেরাগ’। ক্ষমতার চরম অপব্যবহার করে তিনি চাকরি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং নানাবিধ তদবিরের মাধ্যমে অঢেল সম্পদের পাহাড় গড়ে…
সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে নিয়ে কয়েক দিন ধরে নেটিজেনদের মধ্যে চলছে সমালোচনা। সেই আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর এবার স্ত্রী রিয়া মনিকে তিন তালাক দিয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিক তিন তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেন হিরো আলম। তার আগে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নারী ভক্তরা হিরো আলমের জন্য দুধ নিয়ে আসেন। সেই দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেন এ কনটেন্ট ক্রিয়েটর। তিন তালাক দেওয়ার পর হিরো আলম বলেন, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন। তিনি বলেন, রিয়া মনি…
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক বিদেশ যাওয়ার জন্য ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে অশালীন ভাষায় গালাগাল করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি নিজেই মাইক ভাড়া করে বক্তৃতার মতো করে গালাগাল করেন এবং পুরো ঘটনাটি ভিডিও করে নিজের ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে রাব্বি বলেন, গত তিন-চার মাস ধরে তিনি সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু হাতে ১ লাখ টাকা না থাকায় যেতে পারছেন না। তিনি অভিযোগ করেন, এলাকার বিভিন্ন সমিতিতে ঋণের জন্য আবেদন করলেও কেউ তাকে সাহায্য করেনি। রাব্বির দাবি, এলাকার কিছু প্রভাবশালী…
শারীরিকভাবে সুস্থ থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে। তিনি যদি সুস্থ থাকেন, তাহলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন। রাজধানীর নয়াপল্টনে আজ রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় ‘জাতি গভীর শঙ্কায় রয়েছে’ মন্তব্য করে রিজভী বলেন, ‘এত বড় অগ্নিকাণ্ড কীভাবে সম্ভব? ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখে বিমানবন্দর কর্তৃপ—এটা কি কেবল আমলাতান্ত্রিক জটিলতা, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে? ‘আজকেও নাকি চট্টগ্রামে একটি লঞ্চে আগুন লেগেছে। একের…
ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে ইকবাল হোসেন (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইকবাল ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত সাদ্দাম ইকবালের চাচা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুরামপুর গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় থাকেন। তার স্ত্রী সোহেলী আক্তার গ্রামেই অবস্থান করতেন। এই সুযোগে রমজানের চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে সোহেলীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। কয়েক দিন আগে ইকবাল তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেললে বিষয়টি দুই পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তুমুল উত্তেজনা…
নির্বাচন কমিশনাররা যদি মনমর্জি মতো ইসি চালায়, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, নির্বাচন কমিশন জংলি কায়দায় চলছে। আমরা চিঠি দিয়ে আইনগত ব্যাখ্যা চেয়েছি। নির্বাচন কমিশন (ইসি) গনিমতের মাল হিসেবে বিভিন্ন পক্ষ ভাগাভাগি করে নিয়েছে। আমরা অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। জিয়া, মুজিব রহমান ফ্যামিলি বা নির্দিষ্ট ইসলামের কাছে নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না, এটা জনগণের হবে। রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এর সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদ নামে যে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.