Author: MK Raj
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, ভারতের তুলনায় বাংলাদেশের পরিসংখ্যান অনেক বেশি নির্ভরযোগ্য। বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, তিন কারণে ধুঁকছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। কারণগুলো হলো- কর্মকর্তাদের জন্য আকর্ষণীয় ক্যারিয়ার গঠনের সম্ভাবনার অভাব, মানসম্পদের ঘাটতি বা দক্ষ মানব সম্পদের অভাব এবং জরিপ ও শুমারি পরিচালনার জন্য স্থায়ী বাজেট বা অর্থায়নের অভাব। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে কাজ করেছে একটি টাস্কফোর্স। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ…
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে অনেকে সংশয় প্রকাশ করলেও নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কোনো সংশয় নেই।অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আছে। সোমবার (২০ অক্টোবর) বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানসহ সেনা, নৌ, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আসেন আখতার আহমেদ। তার কাছে…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দুর্ভাগ্য, দেশের শিক্ষা ব্যবস্থা সেরকম তো নেই বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমাদের এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করি, এমএ পাস করি চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরগাঁওয়ের গ্রাম থেকে। সে ঘুরে বেড়ায় কোনো কাজ পায় না। কারণ বিএ পাস এমএ পাসকে চাকরি দিতে পারে না। বিএনপি মহাসচিব আরও বলেন, সে যদি বিএসসি পাস করতো অথবা…
আলোচিত সেই বাংলাদেশি পর্ন-তারকা যুগলকে অবশেষে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিষয়টি নিশ্চিত করে সোমবার (২০ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এই দম্পতির বিরুদ্ধে পর্নো ওয়েবসাইটগুলোতে অন্য বাংলাদেশিদের যুক্ত করার অভিযোগ রয়েছে। মূলত নতুনদের যুক্ত করলে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো মুনাফা দিত। জসীম উদ্দিন খান আরও বলেন, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। শুধু তারা…
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটা সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। দেশকে অস্থিতিশীল করা এবং ‘হাসিনা বিহীন বাংলাদেশ চলতে পারছে না’— এ বার্তা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে দেশি-বিদেশি শক্তির হাত থাকতে পারে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলমুড়ি এলাকায় “আমরা জিয়া পরিবার” সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী জাহাঙ্গীর আলমের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সরকারের উচিত…
ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার নিন্দা জানায় ক্রেমলিন। কিছু দিন আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান পরিস্থিতি কীভাবে দেখছে এবং মস্কো কি তেহরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে ‘রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্সে ‘ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র আয়োজনে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে এত বড় একটা অভ্যুত্থানের পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে, দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলবার। কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে, আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন। চারদিকে দেখছি, যে একটা অনৈক্যের সুর। তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে শুনিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যৎ…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংস্থাটির সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা শঙ্কিত। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক দুর্বলতা প্রকাশ পেয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানাচ্ছি। বিমার বাইরে করা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করতে হবে। ইএবি’র সভাপতি বলেন, আগুনে…
জামায়াত ইসলামীর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি; এসব দল প্রত্যেকেই কি করছে আর কি বলছে, সেটার মিল পাওয়া যায়। একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। কিন্তু জামায়াতে ইসলামী কি বলছে আর কি করছে, এটার কোনো মিল নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিআর ইস্যুতে জামায়াতের প্রসঙ্গে টেনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির প্রতীক ইস্যুতে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল।…
রাজধানীতে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম মো. রাসেল মিয়া (৩১)। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল ও বর্তমানে সিআইডির প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। তার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায়। নুরুল ইসলাম নামে একজন আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, আমি ওই পুলিশ সদস্যের পাশের বাড়িতে ভাড়া থাকি। আজ ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন রাসেল। এ সময় অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে হাতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.