Author: MK Raj

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন।

Read More

এয়ারপোর্টে আগুন লাগার ঘটনা ফ্যাসিস্ট শেখ হাসিনার নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, পাশের দেশে বসে শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছেন। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনা স্বাভাবিক নয়। মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের রূপকার ডেমাক্রেটিক লীগ-ডিএলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখনও সব জায়গায় তার (হাসিনার) প্রেতাত্মা সক্রিয়। তাই এ ঘটনাসহ সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার…

Read More

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অনায়াস জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়। সেই সঙ্গে টানা চার ওয়ানডে সিরিজ হারের হতাশা ঘোচানোর সুযোগ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। মাত্র ২০৭ করেও প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজও একই ধরনের উইকেট। মন্থর উইকেটে ব্যাটারদের টিকে থাকার লড়াই। স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে বাড়তি স্পিনার হিসাবে বাংলাদেশ দলে নিয়েছে নাসুম আহমেদকে। ওয়েস্ট ইন্ডিজও উড়িয়ে এনেছে স্পিনার আকিল হোসেনকে। অনুমান করাই যায়, আজও স্পিনাররা রাজত্ব করবেন। দুদলই হয়তো চার স্পিনার নিয়ে মাঠে…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের ওষুধ শিল্পে বড় ধরনের ধাক্কা লেগেছে। ইতোমধ্যে শীর্ষ ৪৫টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি)। অ্যান্টিবায়োটিক, ক্যান্সার, ডায়াবেটিস ও ভ্যাকসিনসহ জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দাবি করে বাপি বলছে, সামগ্রিকভাবে এই ঘটনার অর্থনৈতিক প্রভাব প্রায় ৪ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাপির মহাসচিব ডা. মো. জাকির হোসেন। তিনি বলেন, ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের ওষুধ শিল্পের জন্য অত্যন্ত…

Read More

এবারের দীপাবলি উৎসব পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জীবনে নিয়ে এলো এক বিশেষ আনন্দ। দীপাবলির ঠিক আগের পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আরও একাধিক সন্তানের জন্ম দেওয়ার পাশাপাশি শিশু দত্তক নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। গত শনিবারই স্ত্রীকে নিয়ে দিল্লি উড়াল দিয়েছিলেন রাজনীতিবিদ রাঘব চাড্ডা। এরপরের দিনই তাদের ঘর আলো করে এলো নতুন অতিথি। মা হওয়ার পরই পরিণীতির পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানেই পরিণীতি একাধিক সন্তানের মা হওয়ার পাশাপাশি শিশু দত্তক নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। ওই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি শিশু দত্তক নিতে চাই, এটা আমার অনেকদিনের ইচ্ছা।…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা। নির্বাচনে আমরা এআইয়ের অপব্যবহার রোধ করতে চাই। এ কারণে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করব। তার আগে আপনাদের (বিশেষজ্ঞ) মতামত প্রয়োজন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সময় অনেক কিছু রাতে ঘটে যেতে পারে। বিশেষ করে রাতের বেলায় এআই অপব্যবহার বেশি হতে পারে। এজন্য আমাদের দিন-রাত রাউন্ড দ্য ক্লক কাজ করতে হবে। তিনি আরও বলেন, কী ধরনের জনবল আমরা এ কাজে…

Read More

৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চূড়ান্ত স্বাক্ষর আটকে আছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। সেই পোস্টের লেখাটি মঙ্গলবার (২১ অক্টোবর) ফেসবুকে শেয়ার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি পোস্টে প্রধান ‍উপদেষ্টাকে ফাইল ছাড়ার অনুরোধ জানান। ফেসবুকে সারজিস আলম বলেন, ‘৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবত প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না। হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার…

Read More

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। ছাত্রী বর্ষাই জোবায়েদকে হত্যা করতে বলেন মাহীর রহমানকে। এরপর বর্ষা ও মাহীর মিলে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন। হত্যার দিনে মাহীরের সঙ্গে তার আরও দুই বন্ধু ছিল। হত্যার জন্য তারা নতুন দুটি সুইচ গিয়ার কেনে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, এটা বর্ষা ও মাহীরের পরিকল্পিত হত্যা। বর্ষার সঙ্গে মাহীরের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু মাঝে আবার বর্ষা জোবায়েদের ওপর দুর্বল হয়ে পড়ে। এ সময় বর্ষা মাহীরকে না করে দেয়। এবং সে জোবায়েদেকে পছন্দ করে বলে জানায়। কিন্তু কিছুদিন…

Read More

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়েই আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল ও সমেন সাহার নেতৃত্বে ৫০ জন তার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেওয়ার সময় এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আমরা কোনো বিভাজনে বিশ্বাসী নই, সব ধর্মের মানুষকে সঙ্গী করে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলাই বিএনপির দর্শন। বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া ২০১৬ সালেই রেইনবো স্টেটের বিষয়ে বলেছেন। যেখানে সব ধর্ম, মত ও পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন,…

Read More

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের জয় সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি মনে করেন, ইচ্ছাশক্তি থাকলে ইউক্রেন এখনও রাশিয়াকে পরাজিত করতে সক্ষম হতে পারে। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের জয়ের কোনো সম্ভাবনা আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, “তারা জিততে পারত। আমার মনে হয় না এখন পারবে, তবে চাইলে এখনও সম্ভব।” তিনি আরও যোগ করেন, “যুদ্ধ একটি অদ্ভুত জিনিস— এখানে অনেক খারাপ ঘটনা ঘটে, আবার অপ্রত্যাশিত ভালো কিছু ঘটনাও ঘটে।” রুশ বাহিনীর বেসামরিক এলাকায় হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, “হ্যাঁ, হামলা হচ্ছে। তবে যারা নিহত…

Read More