Author: MK Raj

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় গ্রেপ্তার হওয়া সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে, তাদের কোন জেলে বা সাব জেলে রাখা হবে—সে সিদ্ধান্ত নেবে সরকার বা কারা কর্তৃপক্ষ। বুধবার (২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “আদালত আসামিদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। কাস্টডিতে প্রেরণ মানে তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে। কোথায় রাখা হবে—ঢাকায়, চট্টগ্রামে বা অন্য কোথাও—এটা সম্পূর্ণ কারা কর্তৃপক্ষ ও সরকারের সিদ্ধান্ত।” তাজুল ইসলাম আরও বলেন, আদালতের দায়িত্ব হলো কেবল তাদের কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা কারা অধিদপ্তরের।…

Read More

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনায় বাণিজ্য ও রুশ তেল আমদানি ছিল প্রধান বিষয়। এছাড়া ট্রাম্পের দাবি, ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে বলে মোদি তাকে আশ্বস্ত করেছেন। বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয়ে কথা বলেছি, তবে আলোচনার বড় অংশজুড়ে ছিল বাণিজ্য।” তিনি আরও জানান, আলোচনায় জ্বালানির বিষয়ও এসেছে এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে। ট্রাম্প বলেন, “তিনি (মোদি) রাশিয়া থেকে খুব বেশি তেল…

Read More

মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না। ২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল স্টেশনগুলোতেও এই নোটিশ টাঙানো হয়েছে। নতুন নিয়মের বিষয়ে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এক্সিট, এন্ট্রি নেওয়া যাবে না। গতকাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা…

Read More

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ের দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ৩০ থেকে ৪০ জনের একটি দল দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে তারা ভবনটিতে থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ও মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়। তাদের হাতে ছিল হকিস্টিক ও লাঠিসোটা। এ সময় কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়। ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, রাতে খবর পেয়েছি, ঘটনাটি যাচাই করছি। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। এদিকে জাতীয় নাগরিক পার্টির…

Read More

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের এসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মঙ্গলবার (২১ এপ্রিল) ইসরায়েলে পৌঁছানোর পর সংবাদ সম্মেলন করেন ভান্স। সাংবাকিদদের তিনি জানিয়েছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে তার প্রত্যাশা। পুরো সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলের কথা এবং গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মরদেহের কথা বলেছেন। ভান্স বলেছেন, জিম্মিদের মরদেহ হাজার হাজার টন ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। কয়েকটি মরদেহ কোথায় আছে সেগুলো কেউ জানে না। তাই মরদেহগুলো খুঁজে পেতে সময় লাগবে। তবে ইসরায়েলি সেনাদের হামলায় ভবন ধসে যে হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে আটকে আছে সে ব্যাপারে তিনি একটি কথাও বলেননি।…

Read More

জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদলে’ কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় ঘণ্টাব্যাপী বৈঠকের পরে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, আমরা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এসেছিলাম— আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষভাবে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য বলেছি। এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। তিনি আরও বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট বলতে…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে যারা অপরাধে জড়িত, তাদের বিচার অবশ্যই হতে হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়ার প্রস্তাব মামার বাড়ির আবদারের মতো। জাতীয় নির্বাচনের দিনই যদি গণভোট নেওয়া যায়, তাহলে অতিরিক্ত খরচ ও সময় সাশ্রয় হবে। তবে গণভোটের বিষয়গুলো আরও স্পষ্ট করা উচিত—কোন কোন সংস্কার আনা হবে, তা জনগণকে জানাতে হবে।’ বিএনপির এই মুখপাত্র বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে জিতলেই যে জাতীয় নির্বাচনে…

Read More

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, আমরা কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ অন্য কোনো ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির কর্মী—কিন্তু আমাদের লক্ষ্য একটাই, স্বাধীন বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভিন এবং সঞ্চালনা করেন ইউপি সচিব সুমন শিকদার। সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন। মাসুদ সাঈদী বলেন, আজ আমরা এমন এক বাংলাদেশে আছি, যার রাজনৈতিক ইতিহাস দীর্ঘ ঐক্যবদ্ধ সংগ্রামের সাক্ষী। ১৬ বছর ধরে…

Read More

দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ ও অবরোধের পর অবশেষে গাজার শিশুরা আবারও স্কুলে ফিরছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA) জানিয়েছে, শনিবার থেকে প্রায় ৩ লাখ শিক্ষার্থী গাজার বিভিন্ন স্কুলে ক্লাসে যোগ দিয়েছে। তবে, ইসরায়েলের অবরোধের কারণে এখনো পর্যন্ত গাজায় পর্যাপ্ত সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষা কার্যক্রম শুরু হলেও মানবিক সংকট কাটেনি। ইউএনআরডব্লিউএ’র মিডিয়া উপদেষ্টা আদনান আবু হাসনা জানান, সংস্থাটি প্রায় দশ হাজার শিক্ষার্থীকে সরাসরি ক্লাসে এবং আশ্রয়কেন্দ্রে পাঠদানের ব্যবস্থা করেছে। পাশাপাশি বাকি শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। এই উদ্যোগে অংশ নিচ্ছেন প্রায় আট হাজার শিক্ষক। তিনি বলেন, “দুই বছরের বিরতির পর শিক্ষার্থীদের স্কুলে ফেরা…

Read More

সুনামগঞ্জের ছাতক উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় বর্তমানে ঘুস ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে— এমন অভিযোগ উঠেছে। এই দুর্নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রিয়াজ মিয়ার বিরুদ্ধে। একসময় পিয়ন পদে চাকরি শুরু করা এই কর্মচারী এখন ‘কোটিপতি অফিস সহকারী’ নামে এলাকায় পরিচিতি পেয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজ মিয়া প্রায় এক যুগ ধরে ছাতক এলজিইডি অফিসে বহাল আছেন। এর মধ্যে প্রায় আট বছর তিনি পিয়ন পদে কর্মরত ছিলেন। ২০২০ সালের ৩০ ডিসেম্বর অফিস সহকারী হিসেবে পদোন্নতি পান তিনি। সরকারি নিয়ম অনুযায়ী, তিন বছর পূর্ণ হলে অন্যত্র বদলি হওয়া বাধ্যতামূলক হলেও রিয়াজ নানা কৌশলে দীর্ঘদিন…

Read More