Author: MK Raj
বিগত সরকারের আমলে সেনা কর্মকর্তাদের যারা অপরাধ করেছে, যথাযথ আইনের মাধ্যমে তাদের শাস্তি চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপিও তাদের সুষ্ঠু বিচার চায়। যারা অপরাধ করেছেন, তাদের শাস্তি হোক যথাযথ আইনের মাধ্যমে। ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করে সম্ভব হবে না। তিনি বলেন, এ দেশের সব ক্ষেত্রে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, তাই প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও দেশ ছেড়ে পালিয়ে…
অন্যের ঘাড়ে বন্দুক রেখে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাঁচতে চাইছেন বলে উল্লেখ করেছেন শেখ হাসিনার আইনজীবী মো. আমির হোসেন। বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিজের মক্কেলদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এ কথা উল্লেখ করেন। দুপুর সাড়ে ১২টা থেকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক শুরু হয়। সাক্ষীদের জবানবন্দি নিয়ে আজ যুক্তি খণ্ডন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী। রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেওয়া চৌধুরী মামুনের প্রসঙ্গ আসতেই তিনি এমন মন্তব্য করেন। আমির হোসেন বলেন,…
বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। সড়ক পরিবহণ, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, নতুন নিয়মে লাইসেন্স পেতে হলে অন্তত ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হবে। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে জাতীয় সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। ফাওজুল কবির খান বলেন,“নতুন পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার আগে চালকদের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। এজন্য পুরনো সব আনুষঙ্গিক কমিটি বাতিল করা হবে। প্রশিক্ষণকালীন সময়ে শিক্ষার্থীদের ভাতা (allowance) দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে।” তিনি আরও বলেন, “সড়ককে নিরাপদ রাখতে হলে প্রশিক্ষিত ও দক্ষ চালক তৈরি করতে হবে। এজন্য…
দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাস করানো যাবে। বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। সরকারকে সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। একইসঙ্গে সরকারের ভেতর থাকা বির্তকিত সবাইকে সরিয়ে দেয়ারও আহ্বান জানান আমীর খসরু। নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেয়া যাবে না বলেও মনে করেন বিএনপির এ নেতা।
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, দলটিকে আশ্বস্ত করা হয়েছে—সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। তবে আমার ধারণা যখন জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখবো। তখন এ সংক্রান্ত সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে। সরকার সেই আস্থা ফিরিয়ে আনতেই চেষ্টা করছে। তিনি আরও বলেন, জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা…
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) বিলুপ্ত হয়ে নতুন নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ২০২৩ সালে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও এনসিপির বর্তমান সদস্য সচিব আখতার হোসেন ও আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ করা সেই ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র নামেই নতুন করে সংগঠনটি পুনর্গঠিত হতে যাচ্ছে। এনসিপির আদর্শিক সহযোগী সংগঠন হিসেবে নতুন কাঠামো ও নেতৃত্বে আত্মপ্রকাশ করবে ছাত্র সংগঠনটি। এর আগে, ডাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল বাগছাস। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বাগছাসের জাতীয় সমন্বয় সভা। সভা শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নতুন নাম, কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি এবং রাজনৈতিক দিকনির্দেশনা ঘোষণা করা…
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা দখল ইস্যুতে নীতিগত মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে বরখাস্ত করেছেন। কাতারে হামলা এবং গাজা সিটি দখল অভিযানে সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বের পরই এই পদক্ষেপ নেন নেতানিয়াহু। হানেগবি নিজেই বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলাকে ঘিরে ইসরায়েলের ব্যর্থতা নিয়ে “বিস্তারিত তদন্ত” হওয়া উচিত, এবং সেই ব্যর্থতার দায় তিনি নিজেও নিচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহু হানেগবিকে জানিয়ে দিয়েছেন—জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে। এর ফলে হানেগবির দায়িত্বকাল শেষ হয়েছে। ইয়েদিয়থ আহরোনথ পত্রিকার খবরে জানা যায়, হানেগবির স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিল রেইখ। তিনি এখন সংস্থাটির ভারপ্রাপ্ত…
ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার এ সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয়। তার বিপরীতে ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা। এই সিনেমাটি নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে। তবে সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন। তবে সামাজিক মাধ্যমে তিনি সরব আছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে বাবা-মায়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন নুসরাত ফারিয়া। বাবা-মায়ের ৩৭ বছরের দাম্পত্য জীবনের প্রসঙ্গ টেনে ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ…
পৃথক মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এ নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। একইসঙ্গে গুম সংক্রান্ত দুটি মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার সকাল ৮টার পর তিনটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগের (ফর্মাল…
বাংলাদেশের আইন অনুযায়ী একটি বাণিজ্যিক বাসের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স সার্টিফিকেট এবং রুট পারমিট থাকা বাধ্যতামূলক। এর মধ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট একবার নেওয়া হলে আজীবনের জন্য বৈধ থাকে, কিন্তু বাকিগুলো প্রতি বছর নবায়ন করতে হয়। ফলে প্রতি বছর বাস-মালিকদের ছুটতে হয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সার্কেল অফিসে। বাস-মালিকদের অভিযোগ, নির্ধারিত ফি দেওয়ার পরও ঘুষ ছাড়া ফিটনেস সার্টিফিকেট পাওয়া যায় না। তাদের ভাষায়, ‘গাড়ির সবকিছু ঠিক থাকলেও অতিরিক্ত টাকা না দিলে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয় না।’ তাদের হিসাবে, এই ঘুষের পরিমাণ ন্যূনতম পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত। যেসব বাসে কোনো ত্রুটি থাকে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.