Author: MK Raj
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইবুনাল-১-এ মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা উভয়েই দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন। এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। তবে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী…
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের প্রথম শিরোপা জয়ের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। সেখানে একেবারে ভিন্নরূপে নিজেকে উজাড় করে দিয়েছেন এই অলরাউন্ডার। সম্প্রতি ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের এই তারকা। সেখানে বিভিন্ন বিষয় উঠে এসেছে। রাজনীতির ঝড়, বিতর্ক সবকিছু সত্ত্বেও সাকিব এখনো নিজের মতেই খেলে চলেছেন। সম্প্রতি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ওঠে প্রতিবাদের ঝড়। এ বিষয়ে সাকিব বলেন, মানুষের নিজের মতামত থাকতে পারে, আমি যাদের কাছের মানুষ তাদের ভাবনাকেই গুরুত্ব দিই। আমি আমার কাজ ও নীতিতে অটল। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি নিরপেক্ষ ছিলেন, তাতেই মূলত…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্পসময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি নিয়ে একটি পোস্ট করে তিনি অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছেন। এক পোস্টে রুকাইয়া জাহান চমক জানান, বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই। হাস্যরসাক্তক পোস্ট করে তিনি লিখেছেন, ‘লালনে যারা আমার অনেক ফটো ভিডিও তুলছো, তাদের জন্য বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই। মোবাইলে এমবি আছে তো নাকি ওয়াইফাই।’ তবে চমকের এই পোস্টের পর নেটিজেনরা মন্তব্যের ঘরে নানা প্রশ্ন তুলেছেন।…
‘জামায়াত আমাদের (বিএনপির) কাঁধের ওপর ভর করেই এ পর্যন্ত এসেছে। আসলে সত্যি কথা যেটা, তাদের দুঃসময়ে আমরা কিন্তু তাদের ফেলে দিইনি। হঠাৎ করে এমন কী হয়ে গেল যে অভ্যুত্থানের পরে বিএনপির ক্ষতি করার জন্য যা যা করার দরকার, তারা তা-ই করছে।’ বুধবার সকালে এক আলাপকালে এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় যোগ দেওয়ার আগে তিনি আজকের পত্রিকার সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, নগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু,…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, ‘যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন- জামায়াতে ইসলামী বা তার কোন নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি। আজকে…
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত এবং তা গণভোটের পরেই নির্ধারিত হবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সম্মিলিত কমিশন ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে, সেখানে ভিন্নমত নোট বিষয়টিও অন্তর্ভুক্ত আছে। সুতরাং, তত্ত্বাবধায়ক সরকার কেবল গণভোটের পরই কার্যকর হবে। এই পর্যায়ে এর কোনো বাস্তব সুযোগ নেই। জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ বলেন, তারা (সম্মিলিত কমিশন) আমাদের স্বাক্ষরের জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের উদ্বেগগুলো বিবেচনা করবে…
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে পাস হয়েছে। বিলটি পূর্ণাঙ্গভাবে পাস হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’ দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। এটি কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিরই সমান এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। মঙ্গলবার ১২০ আসনের নেসেটে ২৫-২৪ ভোটে বিলটি প্রাথমিকভাবে পাস হয়। এটি আইন হিসেবে কার্যকর হতে আরও তিন…
ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এ পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়া অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিল পাসের পর যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই বিলটি ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা শান্তি পরিকল্পনা’র জন্য একটি বড় হুমকি। ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি বলেন, “তারা (ইসরায়েল) নেসেটে একটি বিল পাস করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন— যুক্তরাষ্ট্র এই বিলকে সমর্থন করবে না। কারণ আমরা মনে করি, এটি গাজা শান্তি পরিকল্পনার বাস্তবায়নে সরাসরি হুমকি।” রুবিও আরও যোগ করেন, “বিলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনা হয়েছে—এ নিয়ে…
ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে। পুলিশ জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে অভিযানে বাড়ি থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত) ৩৬ (১) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। সাঘাটা থানার ওসি মো. বাদশা আলম বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার সাইফুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত…
আইনের কঠিন মানদণ্ডে আবেগ বা অনুভূতির কোনো স্থান নেই; সেখানে বিচার হয় কেবল প্রমাণের ভিত্তিতে। এই কঠিন সত্যকে আবারও সামনে এনে এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র শারীরিক সম্পর্ক কথাটি উচ্চারণ করলেই তা ধর্ষণের প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না, কারণ আইনগতভাবে এই শব্দের নির্দিষ্ট ব্যাখ্যা অপরিহার্য। বিচারপতি মনোজ কুমার ওহরি-এর নেতৃত্বাধীন বেঞ্চ গত ১৭ অক্টোবর এক ব্যক্তিকে খালাস দিয়েছে, যিনি বিয়ের প্রতিশ্রুতিতে যৌন সম্পর্কের অভিযোগে নিম্ন আদালতে ১০ বছরের সাজা পেয়েছিলেন। আদালত তার পর্যবেক্ষণে বলে, মামলায় অভিযোগকারী কিশোরী ও তার অভিভাবকরা কেবল অস্পষ্টভাবে ‘শারীরিক সম্পর্ক হয়েছে’ বলে উল্লেখ করেছেন, কিন্তু এর অর্থ বা প্রকৃতির…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.