Author: MK Raj
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তারা সব ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে একটি জাতীয় সংলাপে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম এ কথা বলেন। হাজেম কাসেম জানিয়েছেন, তারা খোলা মনে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং অন্যান্য জাতীয় শক্তির প্রতি হাত বাড়িয়ে জাতীয় সংলাপে এগিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, কর্তৃপক্ষ ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি যাকে এড়িয়ে যাওয়া যায় না। কাসেম কর্তৃপক্ষকে গাজায় বিদ্যমান জাতীয় ঐকমত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে এবং খোলা মনে সংলাপে আসার আহ্বান জানান। এটি জাতীয় ঐক্যের এবং সংকীর্ণ দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার সময় বলেও উল্লেখ করেন। তিনি সতর্ক করে…
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রতি বছরই বেশ ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করে থাকেন। তবে এবার দেশের বাইরে মালেশিয়াতে নিজের জন্মদিন পালন করলেন তিনি। অভিনেত্রীর জন্মদিনের এই খবর প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন পরীমণি। সেই ছবিগুলোতে দেখা যায়, কেক হাতে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন এই নায়িকা। ছবির ক্যাপশনে নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।’ ‘তোমার নাতিকে মাদক মামলায় ধরে নিয়ে যাচ্ছে, নানুকে…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্রও জমা দিয়েছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলের একটি সূত্রের বরাত দেওয়া হয়েছে। তবে এমন সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সংবাদকে ভিত্তিহীন দাবি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছু দিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ…
কানাডার সঙ্গে চলমান সব বাণিজ্য আলোচনা বাতিল করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচার নিয়ে ক্ষুব্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে শুল্ক আরোপের সমালোচনা করতে দেখা যায়, যা ট্রাম্পের মতে “প্রতারণামূলক প্রচারণা”। শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডার “প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার” করার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, “জঘন্য আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।” এর আগে অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড চলতি সপ্তাহের শুরুতে জানান,…
‘মুসলিম তরুণ বা তরুণী যদি সহজেই প্রলোভনে পড়ে ইমান ও নৈতিকতার সীমা লঙ্ঘন করে; তবে সেটা শুধু প্রলোভনকারীর দোষ নয়— বরং আমাদের পরিবার ও গোটা সমাজের ব্যর্থতাও বটে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবুহু দেওয়া হলো- ‘সম্প্রতি ফাঁদে ফেলে সংগঠিত ধর্ষণগুলো মুসলিম তরুণীদের জীবনের নিছক কোনো ট্র্যাজেডি নয় বরং আমাদের সামগ্রিক নৈতিক অবক্ষয়ের এক অশনিসংকেত। পাশাপাশি এটি দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এক অপচেষ্টা-ও বটে। যদি এটি কোনো অপশক্তির ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে তা গোটা দেশ…
‘না’ ভোটের একটা বিধান করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যে আসনে একজন প্রার্থী থাকবে, সেখানে না ভোটের বিধান রাখা হয়েছে। ভোটাররা চাইলে একক প্রার্থীর বিপরীতে ‘নো’ ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা পরিষদের সভায় আরপিও আইন চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, আপনাদের ২০১৪ সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চই মনে আছে। ১৫৪টা আসনে একজন প্রার্থী ছিল। সাজানো নির্বাচন ছিল। এ ধরনের নির্বাচন যেন না হয়, একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে, তারা না ভোট দিতে পারবে। প্রার্থী পছন্দ না হলে নো ভোট দেবে।…
কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয় তার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের যে অন্তর্বর্তী সরকার, আমরা তাকে সহযোগিতা দিয়ে, সহযোগিতা করে একটা জায়গায় আসার চেষ্টা করছি, একটা নির্বাচন যেন করা যায়। আমি কোনো দলকে দোষারোপ করতে চাই না, কোনো ব্যক্তিগত দোষারোপ করতে চাই না। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে, কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয় তার চেষ্টা…
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপিসহ যারা নির্বাচনে অংশ নেবে, তাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। ঐক্য ভাঙা যাবে না। আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং প্রশাসনে ঘাপটিমারা আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবি’তে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দুদু বলেন, একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করে নিয়ে গেছে। এর মানে তারা আমাদের পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা…
বিগত নির্বাচনে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্বে না রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে৷ বিগত ১৭ বছর রাজনৈতিক ভিত্তিতে প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল। ফলে বিগত নির্বাচন প্রহসনের হয়েছে। ভোটের দিন যারা সরকারি কর্মকর্তা হয়ে ইসির অধীনে কাজ করে তারাই এটি করেছে। ১৭ বছরে তারা সংশোধন হয়ে যাবে বিষয়টি এমন নয়। তাই এবারের নির্বাচনি কার্যক্রমে তারা যাতে অংশ নিতে…
সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশের ভালো সবকিছুই বিএনপির হাতে হয়েছে। অথচ সেই বিএনপিকেই এখন ভিলেন বানানো হচ্ছে। এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি ভিলেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.