Author: MK Raj
ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে জনজোয়ারই টেনে এনেছেন। তার দেখানো পথে কানাডিয়ান লিগে খেলা শমিত সোম এসেছেন। দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে জায়ান আহমেদেরও। এবার সেই পথ ধরে লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন আরও ২ প্রবাসী ফুটবলার। প্রথমজন ব্রিটিশ বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তারকা ফরোয়ার্ড ট্রেভর ইসলাম। স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবের এই খেলোয়াড়ের পাসপোর্ট তৈরির কাজ শুরু হলেও তার এজেন্ট আবিদ আনোয়ার জানিয়েছেন, এ বছর নয়, আগামী বছর তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে। আবিদ আনোয়ার বলেন, ট্রেভর ইসলাম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছে। ওর বাংলাদেশি পাসপোর্ট নেই। আগে ওর বাবা-দাদার পাসপোর্ট করতে হবে।…
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া বলেছেন, দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। শনিবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খলিল আল-হাইয়া বলেন, ‘দখলদার শক্তি (ইসরাইল) দুই বছর যুদ্ধ চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।’ এ সময় তিনি ইসরাইলের ঘোষিত লক্ষ্যগুলো উল্লেখ করেন। যার অন্যতম হলো—গাজা উপত্যকা সম্পূর্ণ দখল করা এবং সেখানকার ২০ লক্ষাধিক বাসিন্দাকে জোরপূর্বক উৎখাত করা, যা ২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হওয়া গণহত্যার মূল উদ্দেশ্য ছিল। ইসরাইল দাবি করেছিল, এই যুদ্ধের আরেকটি উদ্দেশ্য ছিল বন্দিদের মুক্ত করা, কিন্তু সেটিও তারা বাস্তবে…
জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ফিরবে বলে সতর্ক করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এজন্য আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া বলে অভিমত তার। তিনি বলেছেন, নির্বাচন বিঘ্নিত হোক আমরা এমন কোনো কাজ চাই না। কিন্তু, জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, তাহলে আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ব্যাক করবে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নুর। তিনি বলেন, ফরিদপুর, মাদারীপুর ও খুলনাসহ যেসব এলাকা একটু আওয়ামী লীগ হিসেবে পরিচিত, ওইসব এলাকায় জাতীয়…
বিমান মাইলস্টোন স্কুলে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে এই মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সচিবালয় এখন সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও গুন্ডামির আস্তানা হয়ে উঠেছে, যেখানে আমাদের সাধারণ মানুষ হিসেবে গণ্যই করা হয় না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অনিয়ম ও দৌরাত্ম্য বন্ধ না হলে চাকরিপ্রার্থীরা লাল ফিতার জটিলতা ও প্রভাবের শৃঙ্খল থেকে কখনোই মুক্তি পাবে না। এটি আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্য। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএসের বৈষম্য রোধের দাবিতে, কিন্তু আজও পিএসসির কার্যক্রমে…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পরিচালনার জন্য প্রয়োজনীয় বাজেট এখনও অনুমোদন পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাজেট না থাকায় কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে—শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর যে ফি আদায় করা হয়, সেই বিপুল অর্থের হিসাব কোথায়? ২০২৫ সালের ডাকসু নির্বাচন হওয়ার দেড় মাস পার হয়ে গেলেও বাজেট পাস নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। অভিযোগ উঠেছে, শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থেরও বিস্তারিত হিসাব প্রশাসনের কাছে নেই। বর্তমান অর্থবছরে ডাকসুর জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৩০ লাখ টাকা, আর হল সংসদ নির্বাচন ও অভিষেক বাবদ ৫৪ লাখ টাকা। অথচ হিসাব অনুযায়ী, অনার্স প্রথম…
সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে। আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন, দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব…
জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। কোনো ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয়। নির্বাচনের আগে সিমকার্ড কমিয়ে আনা হবে। তিনি বলেন, আমরা সিম কার্ডগুলো কমিয়ে আনতে চাইছি।…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণঅধিকার পরিষদের ভাইয়েরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন। নুরুল হক নূর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, আগামী নির্বাচনে কোনোভাবেই যেন ফ্যাসিবাদদের কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না, সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হওয়ার জন্য যে দলটা (জাতীয় পার্টি) সব থেকে বড় দায়ী, সেই দলটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি…
সব জল্পনা কল্পনা শেষে অবশেষে নভেম্বরেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির বেশ কয়েকটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের লাখ লাখ নেতাকর্মীদের প্রত্যাশা তারেক রহমান দেশে ফিরুক। নির্বাচনে দলের পক্ষে মুখ্য ভূমিকা রাখবেন তিনি এমন প্রত্যাশাই সবার। তারেক রহমানও দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি করা হয়েছে। সেই কমিটির একজন সদস্য জানান, আমরা ২৩ নভেম্বর দেশে ফেরার সম্ভাব্য সময় ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি। সরকারের…
অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা সেই নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার (২৬ অক্টোবর) জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে। পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। এ সময় বিগত ১৫ বছরে পাঠ্যপুস্তককেও দলীয়করণ করার চেষ্টা করা হয়েছিলো বলেও মন্তব্য করেন তিনি।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.