Author: MK Raj

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নেই। যেহেতু আইনগত বাধা নেই। আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেব। তিনি বলেন, যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, অবশ্যই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপির যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। যদি প্রয়োজন হয় বাংলাদেশের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলার এনসিপির অভ্যুত্থানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এই অধিকারের জন্য লড়াই করবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। এদেশের জনগণ, রাজনৈতিক দলসহ সবমহলের প্রত্যাশা পূরণের সবচেয়ে বড় দায়িত্ব পুলিশের কাঁধে। সবার প্রত্যাশা- পুলিশ সামনের জাতীয় নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপন করবে, যা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানী ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে ‘হল অব প্রাইড’ সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবিকতা দিয়েও প্রতিষ্ঠিত হয়। পুলিশকে…

Read More

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, আমাদের বদনাম দেওয়া হয় যে, জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এতো তালা কেনার টাকা কোথায়? যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় জামায়াতে আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই…

Read More

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা এই ঘোষণা দেন। সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার। এর আগে, রোববার মো. আল আমিন সরদারসহ সদ্য গঠিত ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে চিঠি দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নতুন কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি মো. আল আমিন সরদার ও সাংগঠনিক সম্পাদক কে এম নাজমুল ইসলামসহ…

Read More

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ১৮ নভেম্বর ফিরতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর। অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে টিকিট কেনা যাবে। এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। দুই ড্র ও দুই হারে টুর্নামেন্টের মূলপর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে লাল-সবুজদের। তবু ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা থাকার কথা। ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচেই খেলবেন ব্রিটিশ-বাংলাদেশি তারকা ফুটবলার হামজা চৌধুরী।

Read More

দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্র জগতেও বেশ পরিচিতি মুখ তাসনিয়া ফারিণ। বছর দুয়েক আগে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’তে অভিনয় করে দর্শকের মন জয় করেন; পর্দা ভাগ করে নিয়েছিলেন ক্যামেরার পেছনের শিল্পী কৌশিক গাঙ্গুলির সঙ্গে। তাসনিয়ার সেই রেশ এখনও ভোলেনি কলকাতা। এরপর দেবের সঙ্গে সিনেমার জন্য ডাকও পান অভিনেত্রী। কিন্তু ভিসা জটিলতায় হাতছাড়া হয়ে যায় সুযোগ। অবশেষে কাঁটাতারের ওপারে যাওয়ার সুযোগ মেলে ফারিণের, সেখানে দেবের মুখোমুখিও হন অভিনেত্রী; কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হয়! বর্তমানে কলকাতা সফরে রয়েছেন ফারিণ, ঘুরঘুর করছেন টালিগঞ্জের অন্দরে। অভিনেতা চঞ্চল চৌধুরীও সেখানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ ছবির শুটিংয়ে ব্যস্ত। সেখানে দেখাও হয় তাদের; অভিনেত্রী কোয়েল…

Read More

বিএনপি ক্ষমতায় গেলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, ঘুমাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না। সচেতন হোন জনগণ, আর কত? চাঁদাবাজ, জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না? রোববার (২৬ অক্টোবর) বিকালে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার’, ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং ‘সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন’-এর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করে ফয়জুল…

Read More

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫টি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় হয়। এ সময় তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, ‘আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী তারা কখনো বিএনপিকে ভাঙবেন না।’ এ সময় মনোনয়নপ্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানান। জানা যায়, রোববার বিকালে ৪টায়…

Read More

রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কি না—এখন তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার (২৭ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে পুতিন সম্মতি দিলেও, এখনো বৈঠকের সময় বা স্থান নির্ধারণ করেনি যুক্তরাষ্ট্র। হাঙ্গেরির ইউটিউব চ্যানেল আল্ট্রাহাং-কে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে বুদাপেস্টে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন। পুতিন তা মেনে প্রস্তুতির নির্দেশ দেন। কিন্তু পরে আমন্ত্রণ স্থগিত করা হয়। সিদ্ধান্তের দায়িত্ব এখন তাদের—যারা প্রথমে প্রস্তাব দিয়েছিল।” তিনি আরও বলেন, “আমরা ভদ্র কূটনৈতিক মানুষ। কেউ ডাকলে যাই, না ডাকলে অপেক্ষা করি। ট্রাম্প নিজেই বলেছিলেন, বাতিল নয়—এটি কেবল স্থগিত।”…

Read More

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবেই আইনের বাইরে না যাই, সংবিধানের বাইরে না যাই। এমন কিছু যেন না করি, যার ফলশ্রুতিতে এসব বিষয় ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।’ এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘এখনো নুরুল হক নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছেই। সংসদ নির্বাচন ছাড়া সংস্কারকে বৈধতা দেওয়া যাবে না। এ কাজ…

Read More