Author: MK Raj

বিএনপি গণভোট বানচাল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, গণভোটের পর বাংলাদেশে নির্বাচন হবে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ড. মুহাম্মদ ইউনূসের সাইনে একটি আদেশ জারি করতে হবে। যে আদেশের অধীনে একটি গণভোট হবে। টাইম ফ্রেম নিয়ে আমরা নির্দিষ্ট কোনো অবস্থান নিচ্ছি না। তিনি বলেন, গণভোটের পর যখন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনের মধ্যদিয়ে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে, এই রিফর্ম অ্যাসেম্বলি একসঙ্গে দুটি কাজ করবে।…

Read More

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করা শিখিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা করা এবং শান্তি বজায় রাখা শিখিয়েছে। ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা, এটি সম্ভব ইমাম এবং খতিবদের পক্ষে। ইমাম এবং খতিব সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান এবং নেতৃত্ব প্রদানকারী। আপনাদের নেতৃত্বের কারণেই সমাজে আলো ছড়িয়ে পড়া সবচেয়ে বেশি নির্ভর করে। যেটা একজন রাজনীতিবিদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে এ আয়োজন করা হয়। তিনি বলেন, ইমারা সেই প্রজ্ঞাবান এবং…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী ডিসেম্বর ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। এর আগে আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে…

Read More

অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ করা এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর চালু করা হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এতে দেশের নেটওয়ার্কে নিবন্ধনবিহীন কিংবা আনঅফিসিয়াল ফোনের ব্যবহার বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, এনইআইআর চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। এটি এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা, যা প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের…

Read More

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জোট ও আসন সমঝোতার রাজনীতি শুরু হয়েছে। পুরোনো জোট ভেঙে নতুন জোটের রূপরেখা হচ্ছে। দীর্ঘদিনের মিত্রতা দূরে ঠেলে রাজনৈতিক দলগুলো নির্বাচনি কৌশল আঁটছে। রাজনৈতিক মহলে গুঞ্জন তরুণদের নিয়ে গড়া জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জোট করছে গণঅধিকার পরিষদ। এই গুঞ্জনের সত্যতা কতটুকু? জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্ব গণঅধিকার পরিষদ জোট করবে—এমন সংবাদ শতভাগ মিথ্যা বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার দুপুরে রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন। তিনি বলেন, ‘তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন। কারণ…

Read More

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কমিশন ও সরকারের পদক্ষেপগুলোর সঙ্গে বিএনপির প্রত্যাশা মিলে না। বুধবার (২৯ অক্টোবর) হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে, সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হলো ৪৮টি দফার ওপর গণভোট করা হবে, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ হয়নি। এতদিন কেন এত আলোচনা, এত কসরত করা হলো, তা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, যেগুলো ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়ন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। জুলাই…

Read More

মিথ্যা তথ্য দিয়ে ভুয়া কোম্পানির নামে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিরুদ্ধে। নিজ প্রতিষ্ঠান এবং অস্তিত্বহীন কাগুজে প্রতিষ্ঠানের নামে হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন তিনি। অর্থ পাচারের গতিপ্রকৃতি মুছতে এমন কোনো অনৈতিক উপায় নেই, যা তিনি গ্রহণ করেননি। বিএফআইইউ-এর প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থ পাচার এবং ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারির তথ্য একের পর এক বেরিয়ে আসতে থাকে। ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে। এর মধ্যে…

Read More

জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে আলাদা করে গণভোট দিতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা আশা করছি যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কোনো কারণে যদি যথাসময়ে জাতীয় নির্বাচন না হয়? তিনি বলেন, গণভোট হচ্ছে জুলাই সনদ ও সংস্কারের ব্যাপারে জনমত। আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতার নির্ণয়ক। দুটো নির্বাচনের চরিত্রই ভিন্ন। কিন্তু কোনো কারণে তো সঠিক সময়ে নির্বাচন নাও হতে পারে! তখনও তো জুলাই সনদ পাশ করতে হবে। জুলাই সনদ তো সংস্কার। সুতরাং দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়ার কোনোভাবে সঠিক মনে করি না। বরং এটা জুলাই…

Read More

বিপিএলের স্পট ফিক্সিংয়ের চূড়ান্ত প্রতিবেদন গতকাল হাতে পেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ৯০০ পৃষ্ঠার সেই প্রতিবেদন পেলেও অভিযুক্ত কারও নাম সামনে আনবে না বাংলাদেশ ক্রিকেটট বোর্ড (বিসিবি)। কেউ দোষী প্রমাণিত হলেও মানবিক দিক বিবেচনায় তাদের নাম প্রকাশ্যে আনবে না তারা। তবে ভেতরে ভেতরে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে খেলা থেকে বিরত রাখা হবে। ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। চূড়ান্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে সে তালিকা প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘এই মুহূর্তে প্রকাশ করার মতো পরিস্থিতিতে আমরা নেই। কিন্তু ইভেনচুয়ালি করব।’ পরে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন…

Read More

ইসরাইলি সেনাবাহিনীর অন্তত ৫০ সেনা সদস্যের আত্মহত্যা এবং ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে বলে নতুন একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। গাজা উপত্যকায় চলমান ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের প্রেক্ষাপটে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। ইসরাইলি পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, প্রতি একজন সেনা যে আত্মহত্যায় প্রাণ হারিয়েছেন, তার বিপরীতে আরও সাতজন আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর প্রেস টিভির। প্রতিবেদনটি আরও জানায়, ২০২৪ সালে আত্মহত্যার ঘটনার প্রকৃতিতে একটি বড় পরিবর্তন দেখা গেছে। সেই বছর আত্মহত্যাকারীদের ৭৮ শতাংশ ছিলেন যুদ্ধরত সেনা। যেখানে ২০১৭ থেকে ২০২২ সালের…

Read More