Author: MK Raj
জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না, এমন কথা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তাসনিম জারা বলেন, আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, তৃণমূলে, উঠানে চায়ের দোকানে যাই। তখন তারা বলছেন, কোথায় তাদের ধোকা দেওয়া হচ্ছে। যখন একজন মা বলেন আমি বিচার চাই, যখন একজন বাবা বলেন আমি সাত লাখ টাকা ঘুস দিয়ে কেন ছেলের জন্য চাকরি নেবো? আমি তো তাকে পড়াশোনা করিয়েছি। ওনারা তখন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে আর মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্নখাতে পরিচালনা করতে চেয়েছে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই। তিনি বলেন, জুলাই সনদের প্রস্তাবনার পথেই সরকারকে হাঁটতে হবে। জুলাই সনদে ‘বিবেচনা করবে’ বা ‘হবে’ টাইপ কথার স্পষ্ট ব্যাখ্যা চায় জাতীয় নাগরিক পার্টি। কাবিন নামায় সাইন করেছে বিএনপি, ‘হ্যাঁ’ বলেছে জুলাই সনদে, তাদের ‘না’ বলার সুযোগ নেই।…
আরো আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগ গুলোতে নিয়মিত খেলেন তিনি। কিন্তু কিছু দিন আগে ইনজুরিতে পড়ায় আছেন মাঠের বাইরে। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন রিয়াদ। এসব তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত…
ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবার পর্দায় সাংবাদিকের ভূমিকায় দেখা মিলবে তার। মুক্তির অপেক্ষায় তার আগামী সিরিজ ‘অনুসন্ধান’। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে এক ক্রাইম জার্নালিস্ট অনুমিতার চরিত্রে দেখা যাবে। সিরিজটির প্রচারণার মাঝেই ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। শুভশ্রীকে প্রায়শই গণমাধ্যম ও অনুরাগীদের পক্ষ থেকে ‘লেডি সুপারস্টার’ বলে সম্বোধন করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই সুপারস্টার কথাটা কোথাও কোনও অভিনেত্রীকে বলতে শুনেছেন? এটাও তো আমাদের মাইন্ডসেট। হয়তো আস্তে-আস্তে বদলাবে।’ এদিকে, মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ ‘অনুসন্ধান’-এ শুভশ্রীকে এক সাহসী চরিত্রে দেখা যাবে। সিরিজটির…
চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘জুলাইযোদ্ধাদের’ মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে। বুধবার (২৯ অক্টোবর) নগরীর পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টুয়েন্টি ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। তারা হলেন- মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরের শিকার কয়েকজন নিজেদের জুলাইযোদ্ধা দাবি করে বলেন, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল তখন স্টেডিয়ামে কয়েকজন সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন…
মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে ‘সমান তালে’ চলতেই তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করতে।’ তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়। রাশিয়া দ্বিতীয় অবস্থানে, আর চীন ‘অনেক পিছিয়ে’ তৃতীয় স্থানে আছে। যুক্তরাষ্ট্র ১৯৯২ সালের পর থেকে আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। তখন সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ…
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ১৪ মাসেও সরকার নিজের ‘ফিটনেস’ তৈরি করতে পারেনি। হাতে সময় আছে মাত্র ৪ মাস, এই সময়ের মধ্যে দুইটি নির্বাচন আয়োজনের সক্ষমতা সরকারের নেই বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খান লিখেছেন, জাতীয় নির্বাচন ও জুলাই সনদের পক্ষে একই দিনে ভোট—হ্যাঁ। জাতীয় নির্বাচনের আগে গণভোট—না। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যখন প্রস্তাবনা উপস্থাপন করা হয়, তখন বিশেষজ্ঞরা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে মতামত দেন। সে সময় জামায়াত ছাড়া সব দলই একমত হয়েছিল। এমনকি এনসিপিও প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। কিন্তু পরদিনই এনসিপি তাদের…
বিএনপি একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান লিখেছেন, যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন, অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন কী হয়? বাংলাদেশ হারায় সম্ভাবনা, উৎপাদনশীলতা এবং অগ্রগতি। তিনি আরও লিখেছেন, বিএনপির লক্ষ্য সহজ: এমন একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ গড়া- যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোন একটিকে বেছে নিতে না হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান…
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে— এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ইরান এখনো পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটিতে অটল রয়েছে। আর এটিকে তিনি ‘বুদ্ধিদীপ্ত পদক্ষেপ’ বলেও উল্লেখ করেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। জাতিসংঘ সদর দপ্তরে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, “নিউইয়র্ক বা ভিয়েনায় ইরানকে ঘিরে কোনো প্রস্তাব গৃহীত হলে আচরণের এক ধরনের পুনরাবৃত্তি দেখা যায়। তারা (তেহরান) আমাদের সঙ্গে সহযোগিতা কমিয়ে দেয়।” তিনি বলেন, বিষয়টি দুঃখজনক এবং তিনি এই বিষয়টি বারবার তেহরানের কর্মকর্তাদের…
দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে, যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন— সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে, বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই ছবি-ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.