Author: MK Raj
বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা ইমরান হাশমিকে সিরিয়াল কিসার হিসাবে অবহিত করা হয়। পর্দায় অভিনেতার এই রোমান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। ‘কিসিং কিং’খ্যাত এ অভিনেতা আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’ দিয়ে কামব্যাক করেন। ইমরান হাশমি সেই সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করে আবারও লাইমলাইটে আসেন। কিন্তু এ বিষয়টি এবার বিব্রতকর এক পরিস্থিতি সৃষ্টি করেছে অভিনেতার বাড়িতে। ইমরান হাশমির সেই ক্যামিও এখন বিড়ম্বনার শিকার তার ছেলে আয়ান। শাহরুখপুত্র আরিয়ান খানের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর একটি দৃশ্য নিয়েই মূলত এ আলোচনা-সমালোচনা। সেখানে অভিনেতা রাঘব জুয়েল ‘ইনটিমেসি’ শিখতে (শারীরিক ঘনিষ্ঠতাবিষয়ক) ইমরান হাশমির কাছে যান। আর এ সিরিজটির ক্যামিওতে আসল…
মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেট যে মাঠেই খেলা হোক না কেন, ক্রিকেটাররা ভক্তদের দুয়োর মুখে পড়ছেন। এক্ষেত্রে অবশ্য বেশিরভাগ সময়ই তাদের পারফরম্যান্সকে দায় দেওয়া হয়। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া সব ধরনের খেলায় দুয়ো দেওয়ার এই রীতি আগে থেকেই চলছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও স্বাগতিক ক্রিকেটারদের লক্ষ্য করে ‘ভুয়া–ভুয়া’ স্লোগান দিয়েছেন ভক্তরা। যা শুনে হতাশ ক্যারিবীয় কোচ ড্যারেন সামি। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই হয়েছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। যেখানে প্রতিদিনই দর্শকে পরিপূর্ণ ছিল গ্যালারি। তবে বাংলাদেশের ধবলধোলাই দেখে সমর্থকরা স্বাভাবিকভাবেই হতাশ ছিলেন। যে কারণে দুয়ো দিয়েছেন ক্রিকেটারদের। প্রথমে বাংলাদেশি সমর্থকদের নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ক্যারিবীয় তারকা সামি, ‘বাংলাদেশের সমর্থকরা…
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আমাদের মনমানসিকতার পরিবর্তন না হলে এই দেশ ভালো মানুষের জন্য বসবাস অযোগ্য হয়ে পড়বে। শনিবার (১ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান লেখেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের (এআইইউবি) সহকারী অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমেদের একাডেমিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য। তিনি ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি অব কেন্ট ও ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে স্কলারশিপে পড়াশোনা করেছেন। ২০১৯ সাল থেকে তিনি এআইইউবিতে নিয়মিত শিক্ষকতা করছেন। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদের পড়ান এবং নিজেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি মাঝে মধ্যে পত্রিকায় কলামও লেখেন। সাঈদ ইব্রাহিম প্রসঙ্গে রাশেদ খান আরও বলেন, আমার সঙ্গে তার…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, নৌকা ডুবেছে, এখন শাপলা ভাসবে। ইসির ‘ইগো’ ও একটি বিশেষ দলের প্রভাবের কারণেই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। শাপলা হবে ডুবে যাওয়া নৌকার বিকল্প প্রতীক। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরোয়ার তুষার আরও বলেন, আওয়ামী লীগের পর জাতীয় পার্টিই দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নেতা এরশাদ এখন কবরে, জাতীয় পার্টিও সেই পথে হাঁটছে। এরা ভারতের এজেন্ট, জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে, তা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তিনি আরও…
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর ব্যাপক সহিংসতা চলছে বলে অভিযোগ তুলে দেশটিকে ধর্মীয় নিপীড়নের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থিদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, “নাইজেরিয়ায় খ্রিস্টানরা অস্তিত্বের হুমকির মুখে। হাজার হাজার খ্রিস্টানকে হত্যা করা হচ্ছে। এই গণহত্যার জন্য দায়ী উগ্র ইসলামপন্থিরা।” তিনি আরও জানান, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত…
দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল। তিনি আরও বলেন, রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসনব্যবস্থায়, যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে। শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে দোভাল বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রাষ্ট্রকে…
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে। তবে খুব দ্রুতই ফায়সালা আসবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, ২৭০ দিন আলাপ আলোচনার করার পর রাজনৈতিকদলগুলোর মধ্যে এ অনৈক্য হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্তিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে। এ সময় অনৈক্যের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায়…
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের সামনে দুরূহ এক চ্যালেঞ্জ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, ২৭০ দিন ধরে আলাপ-আলোচনা করে আমরা প্রধান রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে কীভাবে সমঝোতার দলিল পাস হয়, এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে আমাদের সামনে। তিনি বলেন, কিছু ভাইটাল প্রশ্নে তাদের আসলে ঐকমত্য হয় নাই। এর আগে আমরা জেনেছিলাম, বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন…
সময় নষ্ট না করে অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে মগবাজার আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সম্ভব হলে আজকেই জুলাই সনদের আদেশ জারি করুন। আজ না পারলে কাল (শুক্রবার) অবশ্যই করুন। প্রতিটি দিন-ঘণ্টা এখন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। বিএনপির আচরণ হচ্ছে তারা কোথায় লাভবান হবে সেই হিসাব করেই সংস্কার চায়। ‘জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ একপেশে, জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে’অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের এই নেতা বলেন,…
‘যারা নিরীহ আওয়ামী লীগ, যারা বাধ্য হয়ে মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, কিন্তু কারো নামে মিথ্যা মামলা দেয়নি বা কারো ক্ষতি করেনি, তাদেরকে বুকে টেনে নিন।’ নেতাকর্মীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা ও গণসংযোগ এবং ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাসির আহমেদ মালেক বলেন, যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, হামলা-মামলা, দখল-জবরদখল করেছে, তাদের সঙ্গে কোনো আপস নয়। তবে যারা নিরীহ, যারা শুধু নাম লেখিয়েছে বা বাধ্য হয়ে অংশ নিয়েছে, তাদের প্রতি সহনশীল…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.