Author: MK Raj

বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় ধরা পড়লেন অন্তত ৪৫ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ছিলেন ১৫ জন মহিলা ও ১১ জন শিশু। বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা চালানোর সময় হাকিমপুর এলাকায় বিএসএফ জওয়ানরা তাদের আটক করেন। পরে তাদের বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয় বলে জানান বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। সীমান্তে এই গ্রেফতার ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। ঠিক এই সময়েই চলছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকা সংশোধন অভিযান — বিশেষ ইনটেনসিভ রিভিশন বা SIR। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা পুনর্নবীকরণ হচ্ছে, কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়েছে গভীর…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উক্তি ব্যবহার করে তৈরি এক শুল্ক-বিরোধী বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই ক্ষমাপ্রার্থনা করেন তিনি। বিজ্ঞাপনটি প্রচারের পর ট্রাম্প ক্ষুব্ধ হয়েছিলেন এবং কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মূলত ওই বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি উক্তি ব্যবহার করা হয়েছিল। গত সপ্তাহে বিজ্ঞাপনটি প্রচারিত হওয়ার পর ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেন এবং দেশটির পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। শনিবার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত…

Read More

জাতীয় নির্বাচনের সঙ্গে বা পরে গণভোট হলে জনগণের সঙ্গে নিরেট রাজনৈতিক প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। জুলাইকে আমূল পরিবর্তনের প্রতীক হিসেবে উল্লেখ করে এক ফেসবুক পোস্টে শিবির সভাপতি লেখেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম তিন দায়িত্ব- গণহত্যার বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং নিরপেক্ষ ও সবার নিকট গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন আয়োজন। হাসিনার প্লট দুর্নীতির মামলায় নাটকীয় মোড়, নভেম্বরে রায় অনিশ্চিতজাহিদুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম চলছে খুবই ধীরগতিতে। কিছু চমক লাগানো কাজ হলেও এতদিনে একটা রায় দিতে পারেনি। ‘হা‌সিনা খু‌নি’- এইটা প্রমাণের জন্য…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক। সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ সুবিধা আছে তা নিতে চায়। ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেই চেষ্টা হচ্ছে। বিএনপি ছাড়া অন্য দলগুলো নির্বাচন পেছাতে চায় তাদের লাভে। তারা সঙ্গে থেকে যতরকম সুযোগ সুবিধা আছে নিবে। কিন্তু আপনারা কোনো ধরণের ষড়যন্ত্রে পা দিবেন না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সেটা আমরা মেনে নেব না। শুক্রবার (৩১ অক্টোবর)…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হাসিনার সরকার ইসলামবিদ্বেষী ও মুসলিমবিদ্বেষী ছিল। তারা আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে। আল্লাহর হুকুমে কীভাবে তাদের রাজনীতির অবসান হয়েছে, আমরা তার সাক্ষী। আমাদের উচিত এমন রাজনীতি করা, যার মাধ্যমে আওয়ামী অপরাজনীতি বিলুপ্ত হবে। বাংলাদেশে আমরা আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা করবো। শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘আজমতে সাহাবা’ মহা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের দেশে নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়। বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ইসলামকে বিশ্বাস করি। কিন্তু…

Read More

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল অভিযোগ করে আলাল বলেন, জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে, আর এখন তারা বলছে- তারা প্রকাশ্যেই ছিল। তিনি আরও বলেন, জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ, বিএনপি এখন এমন এক অর্জুন…

Read More

১৯৭১ সালকে ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশ, এই ভূখণ্ড সেদিন একটা স্বাধীন দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। ১৯৭১ হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্রের কথা। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটা শক্তি বাংলাদেশের যারা ১৯৭১ সালে বিরোধিতা করেছিল, তারা ১৯৭১ কে এখন নিচে নামিয়ে দিতে…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য জুলাই সনদের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক নেতা ও কর্মী হিসেবে মনে করি– জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই। কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক পর্যায়ের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো জুলাই সনদের প্রয়োজন আছে। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা…

Read More

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সতর্ক করে বলেছেন যে, দলের নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ করলে তার জন্য কোনো নমনীয়তা দেখানো হবে না। তিনি বলেন, ‘‘বিএনপির কোনো কর্মী বা নেতা অসামাজিক বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নয়। বিএনপির নাম ব্যবহার করে কেউ এমন অপরাধ করলে তার জন্য কোনো প্রকার নমনীয়তা দেখানো হবে না।’’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এই মন্তব্য করেন। তিনি গণমাধ্যমের প্রতি সত্য এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, একটি মিথ্যা সংবাদ রাষ্ট্র ও সমাজে উল্লেখযোগ্য বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই প্রবীণ বিএনপি নেতা মন্তব্য করেন,…

Read More

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বলেছেন, মীরজাফরের দলটির নাম জামায়াতে ইসলামী। তারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বেহেশতের লোভ দেখিয়ে প্রতারণা করছে। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণ মানুষের কথা চিন্তা করে, আগামী দিনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন জিন্নাহ কবির। জামায়াতে ইসলামীকে সমালোচনা করে তিনি বলেন, অতীতের মতোই এক বিশ্বাসঘাতক দল মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়ে জুলাই আন্দোলনকে নস্যাৎ…

Read More