Author: MK Raj
কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক কিংবা সামাজিক, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না। পুলিশের কার্যক্রমও দেখা হবে যেন জনভোগান্তি না হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু— এ কথা আমরা মুখে বলি। তবে বাস্তবে সেই বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে আমরা কাজ শুরু করেছি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে নানা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে…
কলাবাগানে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বিএনপি নেতার ওপর গুলিবর্ষণ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এই গুলির ঘটনা ঘটে। আহত শফিকুর রহমান ও তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সাপ্লায়ার। তারা জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি…
বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রাজনীতিবিদ গরিব হলে লাভ হবে না। কোন গরিব? চিন্তায় গরিব, হৃদয়ে গরিব। আমার নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন ‘রাজনীতিবিদের কলিজা থাকতে হবে সিনার বাইরে আড়াই ইঞ্চি’। এত ছোট হয়ে আমরা যদি রাজনীতি করি তাহলে কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এমপি নিজান বলেন, কালো-সাদা দ্বন্দ্ব, হিন্দু-মুসলমানের দ্বন্দ্ব- এগুলো যুগ যুগ ধরে রাজনীতিবিদরা স্বার্থের জন্য, সুযোগের জন্য…
চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত করে আমাদের প্রতিবেদন জমা দিতে বলেছি। সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো। একইসঙ্গে পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গতকালকে আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, একটা অফিসে ঢুকে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো। পুলিশের টপ…
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সামাজিক মাধ্যমে দেওয়া স্ট্যাটাস ভাইরাল হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পৃথক স্ট্যাটাস দেন তারা। মুহূর্তেই তাদের পোস্ট ভাইরাল হয়েছে। শনিবার ইফতারের পরপর সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ দুই শব্দে লেখেন- ‘ইনকিলাব জিন্দাবাদ।’ মাত্র দুটি শব্দের এই স্ট্যাটাসটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে…
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে দাবি করে বলেছেন, বাইবেলের বর্ণনা অনুযায়ী পুরো মধ্যপ্রাচ্যের বিশাল অংশের ওপর ইসরাইলের অধিকার রয়েছে। তার এই অদ্ভুত মন্তব্যকে কেন্দ্র করে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে হাকাবি এই মন্তব্য করেন। কার্লসন উল্লেখ করেছিলেন যে বাইবেল অনুযায়ী আব্রাহামের বংশধরদের যে ভূমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাতে বর্তমানের প্রায় পুরো মধ্যপ্রাচ্য অন্তর্ভুক্ত। এর জবাবে হাকাবি বলেন, তারা (ইসরাইল) যদি এর পুরোটা নিয়ে নেয় তবে সেটি ভালোই হবে। তবে তিনি পরে যোগ করেন, ইসরাইল তার সীমানা বাড়াতে চাইছে না, বরং তারা বর্তমান ভূমিতে তাদের নিরাপত্তা নিশ্চিত…
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। ফোনালাপে তিনি তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে তিনি টেলিফোনে কথা বলেছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণের পরিপক্কতার প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর স্তরে উন্নীত ও শক্তিশালী করতে মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ। আলাপকালে আনোয়ার ইব্রাহিম সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক…
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একুশের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। টাঙ্গাইল-৫ (সদর) আসনের এই সংসদ সদস্য রাত ১১টা ৫০ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। পরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরের মধ্যে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান প্রতিমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক শরীফা হক উপস্থিত…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্কনীতিকে ‘অবৈধ’ বলে ঘোষণা করা সুপ্রিম কোর্টের রায়কে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এই রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ‘লজ্জা হওয়া উচিত’ বলেও মন্তব্য করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই রায় দিয়েছেন— তাদের ‘দেশপ্রেমের অভাব’ এবং সংবিধানের প্রতি অবিশ্বস্ততার কারণে তিনি নিজেও লজ্জিত। শুক্রবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার কিছু সময় পর নিজের সামাজিক যোগযোগমাধ্যম পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সুপ্রিম কোর্টের যে সদস্যরা আমাদের গ্রহণযোগ্য এবং সঠিক শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। তাদের সিদ্ধান্ত হাস্যকর ছিল কিন্তু, এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে,…
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তার গাড়ি বহর কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজই ছিল তার কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক কার্যদিবস। তেজগাঁও কার্যালয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় দায়িত্ব পালনকারী পুরাতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি তার কার্যালয়ের…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.