Author: MK Raj

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ্রিল) জানিয়েছে, একটি ড্রোন ফুজাইরাহতে আসার পর এটিকে ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর। তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত। ‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানিয়েছে, আল রিফার একটি ফার্মের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি টার্গেট করা হয়। ওই সময় ড্রোনের ধ্বংসাবশেষ সেখানে পড়ে। আর সেই ধ্বংসাবশেষ গিয়ে পড়ে বাংলাদেশির ওপর। এতে তার মৃত্যু হয়। সংগঠনটি আরও বলেছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি…

Read More

সারাদেশে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে সরকারের চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ৩০ মার্চ দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে মোট ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬৪৪ লিটার এবং পেট্রোল ১৩ হাজার ৮৫৬ লিটার। আর দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক জ্বালানির পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এ কথা বলেন। যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতিও…

Read More

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সিমু আত্মহত্যার চেষ্টা করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায়, জুলুম আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি তার নিজস্ব আইডি থেকে সংসার জীবনের নানা সমস্যা নিয়ে পোস্ট করেন। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাত ৮টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। তিনি বর্তমানে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি আছেন। ফেসবুকে খাদিজা মল্লিক সিমু লিখেছেন, আমি যথেষ্ট ‘strong’ ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক…

Read More

মালয়েশিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু রহস্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাংলাদেশি ও বিএনপির কর্মীরা। একইসঙ্গে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং হাইকমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে প্রত্যাহারসহ ৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে দূতালয় প্রধানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। মালয়েশিয়া বিএনপির কর্মীদের পক্ষ থেকে নাসির উদ্দিন নাসির ও মোহাম্মদ মিনহাজ মন্ডলের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। স্মারকলিপি প্রদানকালে নেতারা বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু নিয়ে এখনো জনমনে নানা প্রশ্ন ও…

Read More

জাতীয় সংসদের সরকারি দল বিএনপির অতীত ও বর্তমান অবস্থান তুলে ধরে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। দলটি সবচেয়ে বেশি ঘোলা করে পান করে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন। পোস্টে ১৯৯১ সালের শুরুর দিকের রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করিয়ে দেন মামুনুল হক। তার ভাষ্য অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতায় সে সময় সবচেয়ে জোরালো সাংবিধানিক ও আইনি আপত্তি তুলেছিল বিএনপি। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক চাপের মুখে একই দলই আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করে। মামুনুল হক আরও…

Read More

প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে, মৃত্যুদণ্ড প্রয়োগের অনুমোদন দেওয়া ইসরাইলের একটি আইন পাসের নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠী ও ফিলিস্তিনি নেতারা। একইসঙ্গে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মৌলিকভাবে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। ইসরাইলের সংসদ নেসেট সোমবার (৩০ মার্চ) প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে, মৃত্যুদণ্ড প্রয়োগের অনুমোদন দেওয়ার একটি আইন পাস করে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থি মিত্রদের দেয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে আইনটি পাস হয়। আল জাজিরা জানায়, ইসরাইলের সংসদ নেসেটে সোমবার পাস হওয়া এই আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য ফাঁসিই হবে স্বাভাবিক শাস্তি। এর পক্ষে ছিলেন কট্টর…

Read More

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কমিটি। তবে গণভোটের অধ্যাদেশের ব্যবহার ইতোমধ্যে হয়ে যাওয়ায় তা বিল আকারে সংসদে না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এদিকে সংসদে উত্থাপনের জন্য নির্ধারিত অধ্যাদেশগুলোর মধ্যে মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়সহ কয়েকটির সংশোধনীসহ উত্থাপনের সুপারিশ করেছে সরকারি দল। এর বিরোধিতা করেছেন কমিটিতে থাকা জামায়াতের সংসদ সদস্যরা। এ ধরনের ১৫টি অধ্যাদেশের বিষয়ে বিরোধী সদস্যরা নোট অব ডিসেন্ট দিয়েছেন। রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির বৈঠকে…

Read More

মালয়েশিয়ায় রাস্তায় গাড়ির চাপায় পড়ে মোস্তফা বাবু (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) বিকালে সাইকেলে চড়ে ঘুরতে গিয়ে রাস্তায় গাড়ির চাপায় পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা বাবু নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী গ্রামের আব্দুল মালেক ও জোবেদা খাতুনের ছেলে । পরিবারের সূত্রে জানা গেছে, মোস্তফা বাবু প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করেন। রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় ঘুরাঘুরির জন্য বিকালে সাইকেলে চড়ে রাস্তায় বের হয়। হঠাৎ রাস্তায় দ্রুতগতির একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। নিহতের পিতা আব্দুল মালেক বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক…

Read More

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা লেবাননজুড়ে এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইসরাইলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুরে সুর মিলিয়ে নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে তারা দক্ষিণ লেবাননে একটি স্থায়ী ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তোলার পরিকল্পনা করছেন। এই পরিকল্পনা অনুযায়ী ইসরাইল সীমান্ত থেকে লিতানি নদী পর্যন্ত বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। ভৌগোলিক অবস্থানভেদে এই লিতানি নদী সীমান্ত থেকে কোথাও মাত্র দুই কিলোমিটার, আবার কোথাও ৩০ কিলোমিটার গভীরে অবস্থিত। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জারি করা কঠোর উচ্ছেদ আদেশের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শুধুমাত্র লিতানি নদীর দক্ষিণ পাশ নয়, বরং জাহারানি নদী পর্যন্ত বসবাসকারী সকল বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।…

Read More

বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকার ২০৩২ সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, ২০৩৩ সালে দ্বিতীয় যমুনা সেতু এবং ভবিষ্যৎ চাহিদা পূরণে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে। সেতু বিভাগ নতুন পদ্মা সেতু পাটুরিয়া-দৌলতদিয়া এলাকায় নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। নতুন যমুনা সেতুটি বগুড়া-জামালপুর করিডোর, গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট বা অন্য কোনো উপযুক্ত রুটে নির্মাণ করা হতে পারে। গত ১ মার্চ সেতু বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের নথি থেকে জানা গেছে। বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রাক্কলন এবং পরবর্তী দুই অর্থবছরের সম্ভাব্য ব্যয়ের প্রক্ষেপণ নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা জানান, বিএনপির নির্বাচনী ইশতিহারে এই তিন প্রকল্পের অঙ্গীকার করা হয়েছে।…

Read More