Author: Jesmin Haque
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক সৌদি আরব লক্ষ্য করে চালানো হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সংঘাতে নিজেদের জড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির নীতিনির্ধারকদের আশঙ্কা, সংকট আরও গভীর হলে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা অঙ্গীকার এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টার মধ্যে কঠিন ভারসাম্য রক্ষা করতে হবে ইসলামাবাদকে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান নীরব কূটনৈতিক ভূমিকা পালন করেছিল। একই সময়ে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় দেশটিতে পাকিস্তানের সেনাসদস্য ও একটি যুদ্ধবিমান স্কোয়াড্রনও মোতায়েন রয়েছে।…
ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সঙ্গে সংযুক্ত রাখা কৌশলগত শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। এই লক্ষ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিগগিরই শিলিগুড়ি সফর করবেন। আগামী শনিবার (১৮ জুলাই) উত্তরকন্যায় পশ্চিমবঙ্গ সরকারের শাখা সচিবালয়ে উচ্চপর্যায়ের একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, রাজ্য পুলিশ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রিসভার কয়েকজন সদস্যও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডরের দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। নেপাল ও বাংলাদেশের মাঝখানে অবস্থিত করিডরটির সবচেয়ে সরু অংশ মাত্র ২০ থেকে ২২…
তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তার অভিনয়জীবনের শেষ চলচ্চিত্র জন নায়গন নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে। আগামী ২৩ জুলাই মুক্তি পেতে যাওয়া এই ছবিকে ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি নতুন সিনেমা নয়, বরং বিজয়ের দীর্ঘ ক্যারিয়ারের বিদায়ী অধ্যায়। তাই দর্শকদের মধ্যে আবেগঘন প্রত্যাশাও অনেক বেশি। এখন মূল প্রশ্ন—এই ছবি কি তার আগের ব্লকবাস্টারগুলোর আয়কে ছাড়িয়ে যেতে পারবে? দুটি বড় রেকর্ডের সামনে ‘জন নায়গন’ বিজয়ের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী ছবি লিও। এছাড়া দ্য গ্রেটেস্ট অব অল টাইম-ও বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল। নতুন ছবিটিকে এই দুটি রেকর্ড অতিক্রম করতে হলে মুক্তির পর…
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি তিনি সরাসরি স্টেডিয়াম থেকে উপভোগ করবেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। লেভিটের ভাষ্য, এবারের বিশ্বকাপ আয়োজনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সফল, নিরাপদ এবং সর্বাধিক দর্শকপ্রিয় টুর্নামেন্ট হিসেবে দেখা হচ্ছে। তার মতে, ফাইনাল ম্যাচে প্রেসিডেন্টের উপস্থিতি এই আসরের সমাপ্তিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে। উল্লেখ্য, এটি ট্রাম্পের প্রথম ফুটবল ফাইনাল উপস্থিতি নয়। এর আগে ফিফা…
চলতি গ্রীষ্মে অস্বাভাবিক তাপপ্রবাহে ইউরোপের বিভিন্ন দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বিশেষ করে পশ্চিম ইউরোপ ও জার্মানির কিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও বেশি পৌঁছানোয় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে গরম থেকে স্বস্তি পেতে ইউরোপজুড়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে চীনে তৈরি নতুন ধরনের একটি পোর্টেবল স্প্লিট এয়ার কন্ডিশনার। ইউরোপের অধিকাংশ বাড়িতে স্থায়ী এসি ব্যবহারের প্রচলন তুলনামূলক কম। আবার অনেক ঐতিহাসিক শহরে ভবনের বাইরের অংশে পরিবর্তন আনার ওপর বিধিনিষেধ থাকায় প্রচলিত স্প্লিট এসি বসানোও সহজ নয়। এমন বাস্তবতায় সহজে স্থাপনযোগ্য এই পোর্টেবল এসি অনেকের কাছে কার্যকর বিকল্প হিসেবে দেখা দিয়েছে। নতুন ধরনের এই যন্ত্রটি স্থায়ী ইনস্টলেশন ছাড়াই…
অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম নগর গড়ে তুলতে বাংলাদেশের প্রতিশ্রুতি আবারও তুলে ধরেছে সরকার। জাতিসংঘে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডা–এর মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এ অবস্থান তুলে ধরেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ, সবার জন্য সাশ্রয়ী আবাসন এবং ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। তার মতে, টেকসই নগরায়ণ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধিই নয়, সামাজিক অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সরকার সাশ্রয়ী আবাসন সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা…
বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ও আরও কঠোর ভিসা নীতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব অনুযায়ী, ফেডারেল সরকারের বিশেষ অনুমতি ছাড়া কোনো বিদেশি শিক্ষার্থী চার বছরের বেশি সময় দেশটিতে অবস্থান করতে পারবেন না। নতুন নীতিতে শুধু অবস্থানের সময়সীমাই নয়, বিশ্ববিদ্যালয় পরিবর্তন, বিষয় পরিবর্তন এবং ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পেত, তবে সেই সুবিধা উল্লেখযোগ্যভাবে সীমিত করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হতে পারে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তা আরও…
টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল এক ম্যাচের সাক্ষী থাকল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। ব্যাটারদের দাপটে এই ম্যাচে গড়ে উঠেছে একাধিক নতুন রেকর্ড। প্রথমবারের মতো একটি টি-টোয়েন্টি ম্যাচে তিনজন ব্যাটার শতরান করেছেন এবং দুই দলের মিলিয়ে এসেছে অবিশ্বাস্য ৫১টি ছক্কা। ওকল্যান্ডে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে প্রথমে ব্যাট করে এমআই নিউইয়র্ক বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে নিকোলাস পুরান মাত্র ৩১ বলে শতক পূর্ণ করে এমএলসি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। তার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে নিউইয়র্ক নির্ধারিত ২০ ওভারে ২৬৬ রান তোলে। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমেও দারুণ আত্মবিশ্বাস দেখায় ওয়াশিংটন ফ্রিডম। অধিনায়ক স্টিভেন স্মিথ ও আন্দ্রিস গাউস দুজনেই দুর্দান্ত শতক…
বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তবে অনুষ্ঠানে তার সাবেক দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওকে না দেখে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। এবার সেই অনুপস্থিতির ব্যাখ্যা দিয়েছেন আমিরের দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা আমিন হাজি। এক সাক্ষাৎকারে আমিন জানান, বিয়ের সময় কিরণ রাও যুক্তরাজ্যে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তাদের ছেলে আজাদ বিশেষভাবে ভারতে এসে বাবার বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়। রীনা দত্তের অনুপস্থিতি নিয়েও তিনি ব্যাখ্যা দেন। তার মতে, কোনো অনুষ্ঠানে উপস্থিত না থাকলেই সম্পর্কের অবনতি হয়েছে—এমন ধারণা সঠিক নয়। অনেক সময় ব্যক্তিগত পরিসর ও স্বস্তিকে গুরুত্ব…
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা জাতীয় গ্রিডে হামলা চালায়, তাহলে এর জবাবে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে চাপ সৃষ্টি করা হতে পারে বলে ইরানের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, তেহরান ইয়েমেনের হুথি গোষ্ঠীকে সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে। বিষয়টি নিয়ে ইরানের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে এবং হুথিদের কাছেও প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। তবে এ বিষয়ে ইরান বা হুথিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্রগুলোর দাবি, ইয়েমেনের হোদাইদাহ উপকূল, এডেন উপসাগর এবং বাব আল-মান্দেব প্রণালীর আশপাশে হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। প্রয়োজন হলে ওই অঞ্চলে…
Company
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.