Author: Jesmin Haque

মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার কমে আসার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বুধবার (১৯ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, স্পট গোল্ডের দাম প্রায় ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৩৫৯ দশমিক ৫৮ ডলারে উঠেছে। এর আগের কার্যদিবসে সুদের হার বাড়ার প্রভাবে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে গিয়েছিল। তবে মার্কিন গোল্ড ফিউচারের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৩ দশমিক ৪০ ডলারে নেমেছে। ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াংয়ের মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসা এবং দেশটির রাজস্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।…

Read More

বাংলাদেশ কোনো দেশের সঙ্গে শর্তের ভিত্তিতে নয়, বরং পারস্পরিক সমতা ও সার্বভৌমত্বের মর্যাদা বজায় রেখে সম্পর্ক গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের সব দেশের সঙ্গে সমান মর্যাদায় সম্পর্ক বজায় রাখতে চায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই ভবিষ্যতে আন্তর্জাতিক…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের জন্য নতুন ধরনের আর্থিক সেবা চালুর পরিকল্পনা করছে। সম্ভাব্য এই ফিচার চালু হলে প্ল্যাটফর্মটির ডিরেক্ট মেসেজ বা ডিএম ব্যবহার করেই একজন ব্যবহারকারী অন্যজনকে সরাসরি টাকা পাঠাতে পারবেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আইফোনের জন্য টিকটক অ্যাপের বর্তমান সংস্করণের কোড বিশ্লেষণ করে এমন একটি ফিচারের সম্ভাব্য উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি এখনো উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। ডিএম থেকেই অর্থ পাঠানো যাবে সম্ভাব্য ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সরাসরি ব্যক্তিগত চ্যাট থেকেই অর্থ পাঠাতে পারবেন। টাকা পাওয়ার পর প্রাপককে একটি ‘ট্যাপ টু…

Read More

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রাজধানীতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস’ সার্ভিস। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে বিশেষভাবে নির্ধারিত গোলাপি রঙের এসব বাস। বিআরটিসি জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে মোট ১০টি বাস দিয়ে এই সেবা চালু করা হয়েছে। এর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে। নতুনবাজার–মতিঝিল, তালতলা–মতিঝিল, ডেমরা–জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২–মতিঝিল, মোহাম্মদপুর–মতিঝিল এবং আব্দুল্লাহপুর–মতিঝিলসহ কয়েকটি রুটে এসব বাস চলাচল করছে। পাশাপাশি গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও মহিলা বাস সার্ভিস চালুর ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, বাসগুলো দিনে দুই ধাপে চলবে। সকাল ৮টা ৪০…

Read More

আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে কোনো ধরনের সহায়তা বা সামরিক সুবিধা না দেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আবারও সতর্কবার্তা দিয়েছে ইরান। বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এ সতর্কবার্তা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। উপসাগরের দক্ষিণ উপকূলের যেসব দেশ ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার কথা জানিয়েছে, তাদের উদ্দেশে আবদুল্লাহি বলেন, ইরান ওই দেশগুলোর সামরিক কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিপুলসংখ্যক মার্কিন সামরিক বিমান অবস্থান করছে। এর মধ্যে আকাশে জ্বালানি সরবরাহে ব্যবহৃত ট্যাঙ্কার…

Read More

কলম্বিয়ার পণ্য আমদানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অ্যাবেলিয়ার্দো দে লা এস্প্রিয়েলা। মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে তিনি এ অনুরোধ জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট জানান, রুবিওর সঙ্গে তার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। শুল্ক স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করতে কিছু প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে মার্কিন সরকারের সহযোগিতামূলক মনোভাব রয়েছে বলে দাবি করেন এস্প্রিয়েলা। বিষয়টি দ্রুত এগিয়ে নিতে কলম্বিয়ার বাণিজ্যমন্ত্রী মাউরিসিও গোমেজকে ওয়াশিংটনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শুল্ক স্থগিতের বিষয়ে…

Read More

রাজধানীর শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে সভাটি শুরু হয়। এতে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সভায় এসব প্রকল্প নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকল্পগুলোর অনুমোদনসহ সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। সভা শেষ হওয়ার পর পরিকল্পনা কমিশনের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ একনেক সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) হাইকোর্টের একটি বেঞ্চ রিটটি খারিজ করে দেন। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটের শুনানিতে আবেদনকারীর পক্ষে নিজেই আইনজীবী ইউনুছ আলী আকন্দ অংশ নেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষের সঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাবও ছিলেন। এর আগে…

Read More

ঘুমের মধ্যে মানুষ এমন অনেক কিছুই দেখতে পারে, যা জেগে থাকা অবস্থায় তার চিন্তার মধ্যেও থাকে না। কখনো আনন্দের ঘটনা, কখনো ভয় বা দুশ্চিন্তার দৃশ্য, আবার কখনো নিজের বিয়ের মতো বিশেষ কোনো ঘটনাও স্বপ্নে দেখা যায়। বিশেষ করে অবিবাহিত কেউ যদি স্বপ্নে নিজেকে বর বা কনের সাজে দেখেন কিংবা নিজের বিয়ে হতে দেখেন, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে—এর কি কোনো বিশেষ অর্থ রয়েছে? ইসলামের দৃষ্টিতে বিষয়টি বুঝতে হলে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার—প্রতিটি স্বপ্নের নির্দিষ্ট তাবির বা ভবিষ্যৎবাণীমূলক অর্থ থাকে না। ইসলামী ব্যাখ্যায় স্বপ্নকে সাধারণভাবে বিভিন্ন ধরনের হিসেবে বিবেচনা করা হয়। কিছু স্বপ্ন সুসংবাদ বা কল্যাণের ইঙ্গিত হতে…

Read More

বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক দুই ছাত্রদল নেতা। দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকার পর এবার বিএনপির মূল কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন মো. জাফর ইকবাল এবং কেএম আনোয়ার হোসেন বাদল। রোববার, ১৬ আগস্ট এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ এবং সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। দলীয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পাওয়া দুজনই দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। মো. জাফর ইকবালের রাজনৈতিক পথচলা শুরু হয় আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময়। ১৯৮৬ সালে ছাত্র রাজনীতিতে…

Read More