Author: Jesmin Haque

দেশের বাজারে সোনার দাম আবারও কমিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ৪ হাজার ৩৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। এর আগে গত শনিবার ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছিল। তবে তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম বাড়ানো হয়। ওই তিন দফায় মোট ১০ হাজার ৯৬৪ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছিল। সর্বশেষ দুই দফা কমানোর পর প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১১ হাজার ৪৮৯ টাকা কমেছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ৪ হাজার ১৪১ টাকা…

Read More

সাতক্ষীরায় এবার ব্যতিক্রমী আয়োজন নিয়ে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। মাটির প্রতিমাকে সাজাতে ব্যবহার করা হচ্ছে প্রচলিত উপকরণের বাইরে দেড় লাখেরও বেশি দেশলাই কাঠি এবং ১০ কেজির বেশি রেশমি সুতা। এসব উপকরণ দিয়েই তৈরি হচ্ছে দেবী দুর্গার পোশাক ও অলংকারের নকশা। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে চলছে এই বিশেষ প্রতিমা তৈরির কাজ। প্রতিমার গায়ে সারি সারি দেশলাই কাঠি বসিয়ে তৈরি করা হচ্ছে নানা ধরনের নকশা। পাশাপাশি কাঠির সঙ্গে রেশমি সুতা জুড়ে পোশাকে আনা হচ্ছে ভিন্নধর্মী সৌন্দর্য। দূর থেকে দেখলে দেশলাই কাঠির ব্যবহার সহজে বোঝার উপায় নেই। পোশাকের ভাঁজ, অলংকার ও বিভিন্ন নকশা এত নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে…

Read More

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সাক্ষাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, যৌথ প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স এবং প্রশিক্ষণ বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় নিয়মিত যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানোর…

Read More

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের রাষ্ট্রীয় সফরে থাকা মোদির হাতে দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ‘অর্ডার অব ওলি দারাজালি দোস্তলিক’ পুরস্কার তুলে দেন। বিদেশি রাষ্ট্রপ্রধান ও নেতাদের জন্য এটিই উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসেবে বিবেচিত। মোদিকে এই পুরস্কার দেওয়ার পর বিষয়টি নিয়ে ভারতের রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিজেপিকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। পুরস্কারের প্রসঙ্গ টেনে ওয়াইসি উজবেকিস্তানের ফারগানা উপত্যকার ইতিহাসের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যে অঞ্চলকে মুঘল সম্রাট বাবরের জন্মভূমি হিসেবে উল্লেখ করা হয়, সেই উজবেকিস্তান থেকেই ভারতের প্রধানমন্ত্রী সম্মাননা পেয়েছেন। ওয়াইসির…

Read More

ইরানের সঙ্গে সংঘাতের ছয় মাস পেরিয়ে গেছে। এই সময়ের ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ভাবনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে যেসব দেশ মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ওপর নির্ভর করত, তারা এখন বিকল্প অংশীদার তৈরির দিকেও মনোযোগ দিচ্ছে। তবে এর অর্থ ওয়াশিংটনকে নিরাপত্তা কাঠামো থেকে সরিয়ে দেওয়া নয়। বরং যুক্তরাষ্ট্রের পাশাপাশি তুরস্ক, পাকিস্তান এবং ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরও বহুমুখী করার চেষ্টা করছে উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ বদলে দিয়েছে নিরাপত্তার হিসাব গত ছয় মাসের সংঘাত একটি বিষয় স্পষ্ট করেছে—ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো হুমকি এখন আর কেবল সামরিক পরিকল্পনা বা মহড়ার বিষয় নয়। বাস্তব সংঘাতে…

Read More

দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার (৩০ আগস্ট) দুপুরে মালয়েশিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি জানান, মির্জা আব্বাসের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আগামী বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আফরোজা আব্বাস বলেন, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। দেশে ফেরার জন্য তিনি বেশ আগ্রহী ছিলেন এবং গত কয়েক সপ্তাহ ধরে দেশে ফেরার বিষয়ে তাগাদা দিয়ে আসছিলেন। তার ভাষ্য অনুযায়ী, চিকিৎসকরা মির্জা আব্বাসের…

Read More

সারাদেশে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় এসব যানবাহনের নিবন্ধন, চলাচল ও নিয়ন্ত্রণের কাঠামো নির্ধারণ নিয়ে কাজ চলছে। রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠকে ই-রিকশার নিবন্ধন, লাইসেন্স, চলাচল নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অংশীজন তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। এর আগে এ বিষয়ে অনুষ্ঠিত কয়েকটি সভার সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। আলোচনায় নগরীতে যান…

Read More

গেম ডেভেলপমেন্ট ট্রফিতে (জিডি ট্রফি) দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোমাঞ্চকর লড়াইয়ে আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারদের নেতৃত্বাধীন অনূর্ধ্ব-২৩ দলকে মাত্র ৪ রানে হারিয়েছে তারা। রোববার (৩০ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ২২৬ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের শুরুতে মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি ও জারিফ সিয়াম মিলে ভালো সূচনা এনে দেন। ২৩ বলে ১৯ রান করে জারিফ আউট হওয়ার পর একই ওভারে বিদায় নেন তিন নম্বরে নামা আদ্রিতো। অন্যপ্রান্তে ব্যাটিং চালিয়ে যাওয়া মুহি ৪৬ বলে ৪০ রান করেন। এরপর আহসান আল মুমিনের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৩৭ রান। মাঝের…

Read More

বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে মন্ত্রিপরিষদের উদ্যোগে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। শিক্ষামন্ত্রীর দাবি, আগের তুলনায় বর্তমানে শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা কিছুটা কমেছে। তিনি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি চীন থেকে দক্ষ শিক্ষক আনার বিষয়েও কাজ করছে সরকার। এ জন্য ভিসা সংক্রান্ত প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি চীন সফরের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত…

Read More

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী পার্বত্য এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। দুর্যোগের পর থেকে উদ্ধারকারী দলগুলো বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ৭৩৪ জন এবং তিব্বতে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে দুই অঞ্চলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০ জনে। নেপাল সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে বিদেশি নাগরিকসহ ২ হাজার ৪৯৮ জনের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। রোববার দেশটির কর্তৃপক্ষ নতুন করে মৃতের সংখ্যা ৭৩৪ জন বলে জানিয়েছে। তিব্বতের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য…

Read More