Close Menu
    What's Hot

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 2026

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল
    ● সর্বশেষ

    কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল

    July 29, 2025Updated:July 29, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 32 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে না দিলে কিছু দল নির্বাচনে না যাওয়ার পণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এগুলোকে (পিআর পদ্ধতি) প্রমোট করে। প্রমোট নয় শুধু, পণ করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাবে না।

    মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিউল বারী স্মৃতি সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

    নির্বাচনের দিন-তারিখ নেই, পিআর পিআর করে সমাবেশ করছে একটি দল দেশের মানুষ পিআর বোঝে না উল্লেখ করে তিনি বলেন, বেশকিছু বিষয়ে সবাই একমত হচ্ছে, এটা ভালো দিক। কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন নতুন নতুন চিন্তা সামনে আসছে। এই চিন্তাগুলো দেশ ও জাতির কাছে পরিচিত নয়। পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে, পিআর কি জিনিস ভাই? তারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না ঠিকমতো, তাই তারা ভোটই দেয় না। তারা পিআর বুঝবে কী করে? এই চিন্তাভাবনাগুলো থেকে দূরে সরে যেতে হবে।

    বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন। তাহলে সমস্যাগুলোর সমাধান হবে, না হলে হবে না। বাইরে থেকে এসে কাউকে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন। জাতীয় সনদ ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন, সেই সময়টাতে নির্বাচন দিন। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন।

    শিশু একাডেমির ভবন না সরানোর অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আজ খুব কষ্ট পাই যখন শুনি, পত্রপত্রিকায় দেখি, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে ভেঙে সরিয়ে ফেলা হবে। আমি বিবৃতি দিয়েছি, আজ আবার অনুরোধ করবো, এটা যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন সবার মতামত নিয়েই আমাদের শিশুদের বিকশিত করার জন্য এটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে সারাদেশের শিশুরা আসে। এটা যেন না ভাঙা হয়।

    বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

    নির্বাচন পিআর ফখরুল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 2026

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয়…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Top Trending

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 20261 Views

    বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,…

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 20262 Views

    অক্টোবর মাসে ভোক্তাদের জন্য বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। বাংলাদেশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.