Close Menu
    What's Hot

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026

    স্থানীয় সরকার নির্বাচন: তফসিলের পরই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

    July 3, 2026

    ৩ জুলাই ২০২৬: বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার

    July 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»স্টারলিংকের ৮ স্যাটেলাইট গুঁড়িয়ে দিল রাশিয়া
    ● সর্বশেষ

    স্টারলিংকের ৮ স্যাটেলাইট গুঁড়িয়ে দিল রাশিয়া

    July 27, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    স্টারলিংকের ৮ স্যাটেলাইট গুঁড়িয়ে দিল রাশিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইউক্রেনে সামরিক অভিযানের অংশ হিসেবে মাত্র ২৪ ঘণ্টায় ৫৩টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট ও ৮টি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংস করেছে রুশ সেনাবাহিনী। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে এ তথ্য জানান ‘ব্যাটলগ্রুপ ইস্ট’-এর মুখপাত্র আলেকজান্ডার গর্দেয়েভ।

    গর্দেয়েভ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১৯০ জন সেনা নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে একটি সাঁজোয়া যান, ৮টি মোটরযান, ১৩টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং ৮টি স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল।’

    তিনি আরও জানান, ব্যাটলগ্রুপ ইস্ট ইউনিটগুলো ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে আরও গভীরে অগ্রসর হয়েছে এবং দেশটির দুটি যান্ত্রিক ব্রিগেড ও একটি মেরিন ব্রিগেডের ওপর হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

    অন্যদিকে, ‘ব্যাটলগ্রুপ ওয়েস্ট’-এর মুখপাত্র লিওনিদ শারোভ তাসকে জানান, একই সময়ে তাদের বাহিনী ইউক্রেনীয় সেনাদের ওপর অভিযান চালিয়ে ২২০ জনের বেশি হতাহত করেছে এবং ৪১টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস করেছে।

    শারোভ বলেন, ‘আমাদের ইউনিট ২৫টি ড্রোন ধ্বংস করেছে, ধ্বংস করেছে ৪টি গোলাবারুদ ভাণ্ডার, দুটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ও ইউক্রেনীয় বাহিনীর আরও ১৩টি মর্টার ও ৩টি সাঁজোয়া যান।’

    খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় ৩টি যান্ত্রিক ব্রিগেড, একটি অ্যাসল্ট ব্রিগেড এবং একটি টেরিটোরিয়াল ডিফেন্স ব্রিগেডের ওপর বড় ধরনের আঘাত হেনেছে রুশ বাহিনী বলে দাবি করেন শারোভ। তিনি আরও জানান, তাদের ইউনিটগুলো ফ্রন্টলাইনে নিজেদের অবস্থান উন্নত করেছে।

    এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কের জেলেনি গাই এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের মালিয়েভকা গ্রাম দুটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে এসেছে।

    রাশিয়ার দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি ‘হিমার্স’ রকেট এবং ইউক্রেনের পাঠানো ২৫৭টি ড্রোন ভূপাতিত করেছে।

    অন্যদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, শনিবার পর্যন্ত ফ্রন্টলাইনে মোট ৬৯টি সংঘর্ষ হয়েছে এবং ইউক্রেনীয় বাহিনী একাধিক রুশ হামলা প্রতিহত করেছে।

    এছাড়া, ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউ দক্ষিণ-পশ্চিম রাশিয়ার স্তাভরোপল অঞ্চলের একটি রেডিও ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার যন্ত্রাংশ তৈরির কারখানায় দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে।

    রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। মস্কোর দাবি, তারা ন্যাটো সম্প্রসারণ ও ‘নাৎসি ভাবাদর্শ’ প্রতিরোধ করতেই এ অভিযান শুরু করেছে।

    সূত্র : প্রেস টিভি

    ইউক্রেন ড্রোন রাশিয়া স্টারলিংক স্যাটেলাইট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026

    স্থানীয় সরকার নির্বাচন: তফসিলের পরই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

    July 3, 2026

    ৩ জুলাই ২০২৬: বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 20260 Views

    দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড। আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে…

    স্থানীয় সরকার নির্বাচন: তফসিলের পরই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

    July 3, 2026

    ৩ জুলাই ২০২৬: বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার

    July 3, 2026
    Top Trending

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 20260 Views

    দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড। আলজেরিয়াকে…

    স্থানীয় সরকার নির্বাচন: তফসিলের পরই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

    July 3, 20260 Views

    স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা শুরু হলেও এখনো আনুষ্ঠানিক তফসিল…

    ৩ জুলাই ২০২৬: বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার

    July 3, 20262 Views

    বিদেশে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশি এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.