Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»হুমায়রার মৃত্যুকে কেন্দ্র করে নতুন রহস্যের আভাস
    ● সর্বশেষ

    হুমায়রার মৃত্যুকে কেন্দ্র করে নতুন রহস্যের আভাস

    July 23, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    মডেল হুমায়রা আসগর
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগরের রহস্যময় মৃত্যুকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে। সম্প্রতি তার ঘনিষ্ঠ স্টাইলিস্ট ড্যানিশ মকসুদের দেয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নতুন মোড় এসেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।

    ড্যানিশ দাবি করেছেন, হুমায়রা নিখোঁজ হওয়ার পরও তার মোবাইল ফোনে অস্বাভাবিক ডিজিটাল কার্যকলাপ দেখা গেছে। তিনি জানান, সর্বশেষ তাদের মধ্যে কথা হয় ২০২৪ সালের ২ অক্টোবর। কিন্তু তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ‘লাস্ট সিন’ দেখা যায় ৭ অক্টোবর পর্যন্ত। বিষয়টি সন্দেহজনক মনে করছেন ড্যানিশ, কারণ ফোনটি হয়তো তখনও সক্রিয় ছিল অথবা অন্য কেউ সেটি ব্যবহার করছিল।

    হুমায়রার কোনো খোঁজ না পেয়ে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন নিখোঁজ সংক্রান্ত তথ্য জানিয়ে। এর ঠিক পরদিন, ৬ ফেব্রুয়ারি, তিনি লক্ষ্য করেন— হুমায়রার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং ‘লাস্ট সিন’ অপশন বন্ধ করে দেওয়া হয়েছে।

    ড্যানিশ মনে করছেন, এটি ইচ্ছাকৃতভাবে কাউকে আড়াল করার চেষ্টা হতে পারে, এবং হুমায়রার ফোনে প্রবেশাধিকার ছিল এমন কেউ হয়তো এই কাজ করেছে।

    এই অভিযোগের প্রেক্ষিতে তিনি স্ক্রিনশটসহ যাবতীয় ডিজিটাল প্রমাণ ইতোমধ্যে পুলিশের কাছে জমা দিয়েছেন। করাচির ডিআইজি (দক্ষিণ) আসাদ রেজা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তদন্ত শুরু হয়েছে এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়েও নজর দেওয়া হচ্ছে।

    তদন্তকারীরা এখন ফোন রেকর্ড, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ও অন্যান্য ডিজিটাল ক্লু বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন।

    উল্লেখ্য, পাকিস্তানের টেলিভিশন ও মডেলিং জগতে পরিচিত মুখ ছিলেন হুমায়রা আসগর। তার করুণ মৃত্যুতে শোকাহত ভক্ত-অনুরাগীরা এখন সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন।

    মডেল হুমায়রা আসগর রহস্যময় মৃত্যু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20264 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.