Close Menu
    What's Hot

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বেনজীরের পাঞ্জাবি, শার্ট,প্যান্ট,স্যান্ডেলের তালিকা প্রকাশ
    ● সর্বশেষ

    বেনজীরের পাঞ্জাবি, শার্ট,প্যান্ট,স্যান্ডেলের তালিকা প্রকাশ

    July 23, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাবেক আইজিপি বেনজীর আহমেদের গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স বাসায় থাকা ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত একটি নিলাম কমিটি গঠন করেছেন।

    বুধবার (২৩ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

    কয়েকদিনের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে বেনজীর ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ওই কমিটি। কমিটি নিলাম প্রক্রিয়ার মানদণ্ড ঠিক করেছে এবং নিলাম প্রক্রিয়া সম্পন্নের জন্য ব্যবস্থা নিয়েছে।

    এদিকে ওই বাসায় জব্দ করা সম্পদের তালিকা প্রকাশ হয়েছে। বেনজীরের এই আলিশান ফ্ল্যাটে জব্দ তালিকায় রয়েছে মোট ২৪৬টি রকমের জিনিসপত্র।

    এর মধ্যে উল্লেখযোগ্য শার্ট ১২২টি, প্যান্ট ২৬৬টি, ৩০ টি ব্লেজার, ৮টি স্যুট, টি-শার্ট ৭২২টি, পাঞ্জাবি ২২৪টি, পায়জামা ৪৭টি, স্যান্ডেল ৮৮ জোড়া, কেডস ৩৫ জোড়া, জুতা ৩৮ জোড়া, শাড়ি ৪৯৪টি, থ্রি-পিস ২৫০ সেট, সালোয়ার-কামিজ ৪৯৬টি, ব্লাউজ ৬৫টি, জামা ২১২টি, জ্যাকেট ৫৬টি, বেডশিট ১০৯টি, লেডিস ভ্যানিটি ব্যাগ ৭৫টি, লেডিস টপস ৬২২টি, পুরুষের সোয়েটার ১১টি, লেডিস সোয়েটার ৩৪টি, লেডিস প্যান্ট ৩৫৫টি, লেডিস টি-শার্ট ২৮টি, নাইট ড্রেস ৫৮টি, ওড়না ৩৪৭টি, শাল-চাদর ৮৯টি, শীতের জামা ১৩২টি, লেহেঙ্গা ১৬টি, সানগ্লাস ৩৪টি ও ট্রাউজার ৬৭টি।

    সেন্ট-পারফিউম ছাড়াও ড্রয়িং রুম, বৈঠকখানা, থিয়েটার রুম, করিডোর বৈঠকখানা, কিচেন রুম, মাস্টার বেডসহ অন্য বেডরুমের ব্যবহৃত জিনিসপত্র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

    জানা গেছে, গুলশানের র‌্যানকন টাওয়ারে ৪টি আলিশান ফ্ল্যাট এক করে ডুপ্লেক্স ফ্ল্যাট তৈরি করেন বেনজীর দম্পতি। যেখানে সুইমিংপুল, মিনি থিয়েটার রুম, অতিথি বিনোদন বৈঠকখানাসহ আধুনিক আভিজাত্য সুযোগ-সুবিধা ছিল।

    দুদকের অনুসন্ধান টিম জানায়, পুরো ফ্ল্যাটে ১৯টি ফ্রিজ রয়েছে। এসি রয়েছে সব মিলিয়ে ১০০ টন, সুইমিংপুলে ব্যবহৃত আধুনিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী। ফ্ল্যাটের খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, চেয়ার, আলমারি, ওয়্যারড্রোবসহ মূল্যবান সামগ্রী নিলামবহির্ভূত রাখা হয়েছে। এগুলোর ব্যাপারে পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    আইজিপি বেনজী বেনজীর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের…

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Top Trending

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২…

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 20261 Views

    মালয়েশিয়ায় রাস্তায় গাড়ির চাপায় পড়ে মোস্তফা বাবু (২৫) নামে এক বাংলাদেশি যুবক…

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 20262 Views

    ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা লেবাননজুড়ে এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.