Close Menu
    What's Hot

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»“আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না”— সালাহউদ্দিন আহমেদ
    ● সর্বশেষ

    “আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না”— সালাহউদ্দিন আহমেদ

    July 20, 2025Updated:July 20, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 27 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করে না। তিনি বলেন, “তারা শুধু দেশকে শাসন ও শোষণ করতে চায়, কিন্তু বাংলাদেশের স্বাধীন সত্তাকে মানে না।”

    শুক্রবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।

    সালাহউদ্দিন বলেন, “৫ আগস্টের আগ পর্যন্ত আমরা একতাবদ্ধ ছিলাম। এরপর সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম। গণতান্ত্রিক রাজনীতির যে বেদনার ইতিহাস, তা ভুলে গেছি। এখন গণতান্ত্রিক শক্তিগুলো বিভক্ত হয়ে গেছে।”

    নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এখনো নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হয়নি। শুধু শোনা যাচ্ছে ‘হবে হবে’ ভাব। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা কোনো নির্দেশনা দিয়েছেন বলেও জানা নেই। অথচ এই পরিস্থিতিতেই সবাই ‘পিআর পিআর’ করে চিল্লাচ্ছে।”

    ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও প্রপারশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা। বলেন, “আমরা এখনও ভোটারদের ইভিএমে সঠিকভাবে ভোট দিতে শেখাতে পারিনি, অথচ এখন পিআর নিয়ে আলোচনা হচ্ছে। পিআর মানে যার যার ভাগ ঠিক করা—কিন্তু গণতন্ত্র, স্থিতিশীলতা, সরকার গঠনের সক্ষমতা—এসব নিয়ে কোনো চিন্তা নেই।”

    ভারতে গুম থাকার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, “জুলাই অভ্যুত্থান না হলে আমি হয়তো ভারতেই মারা যেতাম। যারা গুম নিয়ে প্রশ্ন তোলে, তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে অবমাননা করে। আর যারা গুজব ছড়ায়, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা করে। তাদের জন্য আমার কোনো পরামর্শ নেই।”

    সবশেষে সালাহউদ্দিন আহমেদ দেশের রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর জাতীয় স্বার্থে এক হওয়ার আহ্বান জানান।

    আওয়ামী লীগ বাংলদেশে বিএনপি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে।…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Top Trending

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 20263 Views

    গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কূটনৈতিক…

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 20263 Views

    দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.