Close Menu
    What's Hot

    জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে বক্তব্য দিলেন ডা. শফিকুর রহমান

    July 31, 2026

    বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে নতুন ফি বিবেচনায় যুক্তরাষ্ট্র

    July 31, 2026

    এনসিপিকে উদ্দেশ করে রাশেদ খানের মন্তব্য, ‘পাটওয়ারীকে ছাড়া এলে সহযোগিতা করব’

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিনোদন»‘আমাকে বাঁচাতে কেউ আসছে না’
    বিনোদন

    ‘আমাকে বাঁচাতে কেউ আসছে না’

    July 17, 2025No Comments2 Mins Read বিনোদন 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার অনবদ্য অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়।

    সম্প্রতি তার ব্যক্তিগত কিছু ভাবনা শেয়ার করেছেন যা তার অনুরাগীদের মাঝে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে। যেখানে তিনি বর্তমান সময়ের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার ব্যক্তিগত সংগ্রাম তুলে ধরেছেন।

    সুনেরাহ তার লেখায় উল্লেখ করেছেন, ‘ ‘আমাকে বাঁচাতে কেউ আসছে না’— এই বাক্যটা এখন অনেকদিন ধরে আমার ব্যক্তিগত মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। দিনগুলো যেন ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, আর রাতগুলো যখন আমি ঘণ্টার পর ঘণ্টা ছাদের দিকে তাকিয়ে থাকি, নিজের চিন্তায় ডুবে যাই। তখন সেই অনুভূতিগুলোও ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ে।’

    নিজের মনের ভেতরের অস্থিরতা নিয়ে সুনেরাহ লিখেছেন, ‘যখন কিছু করছি না, তখন মনের ভিতর হাজারো চিন্তা ভিড় করে, আমি আর কী কী করতে পারি যাতে বাকিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। অথবা অন্তত এমন কিছু যাতে মনে হয় আমি এগোচ্ছি, কারণ সবাই যেন অনেক আগেই দৌড়ে এগিয়ে গেছে, আর আমি এখনও ফিনিশ লাইনের দেখা পাইনি।’

    আমাকে বাঁচাতে কেউ আসছে না। হ্যা, কেউ কেউ সাহায্যের আহ্বানে সাড়া দিতে পারে, কিন্তু তাদেরও নিজস্ব পথ আছে, নিজস্ব যাত্রা আছে। সত্যিটা হলো সবাই নিজের মতো করে প্রাণপণে লড়ছে।’

    তার কথায়, ‘আমাকে বাঁচাতে কেউ আসছে না, কারণ সবাই নিজেকে বাঁচাতেই ব্যস্ত। আর সেই কারণেই আমি নিজের ভিতরে একটা তালিকা রাখি কী কী নতুন কিছু চেষ্টা করতে চাই। আর তাই তো আমি প্রতিদিন সকালে উঠে বাইরে যাই, যদিও জানি এখনও বৃষ্টি থামেনি কারণ আমি বিশ্বাস করি, একদিন না একদিন এই বৃষ্টি থেমে যাবে।’

    শেষে লিখেছেন, ‘আর যেদিন তা থামবে, আমি হয়তো রোদের নিচে দাঁড়িয়ে থাকব চোখ বন্ধ করে, অথবা রাতের আকাশে তারার দিকে তাকিয়ে মুচকি হাসব কারণ তখন আমি জানব, কোনো রকমে হলেও আমি পার হয়েছি।’

    অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ‘গুলশানের চামেলি’তে একসঙ্গে মধুমিতা সরকার ও আজমেরী হক বাঁধন

    July 29, 2026

    শিক্ষার্থী আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা দেব

    July 26, 2026

    মেসিকে অমিতাভ বচ্চন: ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

    July 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে বক্তব্য দিলেন ডা. শফিকুর রহমান

    July 31, 20263 Views

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ৩১ জুলাই দলটিকে নিষিদ্ধ করার…

    বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে নতুন ফি বিবেচনায় যুক্তরাষ্ট্র

    July 31, 2026

    এনসিপিকে উদ্দেশ করে রাশেদ খানের মন্তব্য, ‘পাটওয়ারীকে ছাড়া এলে সহযোগিতা করব’

    July 31, 2026
    Top Trending

    জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে বক্তব্য দিলেন ডা. শফিকুর রহমান

    July 31, 20263 Views

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ৩১ জুলাই…

    বিদেশি শিক্ষার্থীদের চাকরিতে নতুন ফি বিবেচনায় যুক্তরাষ্ট্র

    July 31, 20262 Views

    যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষ করে চাকরি করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন আর্থিক…

    এনসিপিকে উদ্দেশ করে রাশেদ খানের মন্তব্য, ‘পাটওয়ারীকে ছাড়া এলে সহযোগিতা করব’

    July 31, 20262 Views

    ঝিনাইদহে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জাতীয়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.