Close Menu
    What's Hot

    জুনে দেশের রপ্তানি আয় প্রায় ২৬ শতাংশ বেড়েছে

    July 2, 2026

    জাতীয় ভিসা নীতিমালায় বড় পরিবর্তনের উদ্যোগ, দুই দশক পর নতুন খসড়া

    July 2, 2026

    জাপানের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ভারত

    July 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»খেলাধূলা»শ্রীলঙ্কাকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ
    খেলাধূলা

    শ্রীলঙ্কাকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ

    July 17, 2025No Comments3 Mins Read খেলাধূলা 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে হেরে শিরোপা হাতছাড়া হয় টাইগারদের। টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছিল লিটন দাসের দল। কিন্তু পরের দুই ম্যাচ টানা জিতে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

    টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

    রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। তাতে শুরুতেই বিপাকে পড়ে টাইগাররা। তবে তিনে নেমে সেই বিপদ সামাল দিয়েছেন লিটন।

    রানের খাতা খুলার আগেই উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেছেন লিটন দাস ও তানজিদ তামিম। এই দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান তুলে বাংলাদেশ। তিনে নেমে ২৬ বলে ৩২ রান করেছেন অধিনায়ক।

    এর পরের গল্পটা শুধুই তানজিদ তামিমের। এই ওপেনার এক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন। ২৭ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তাকে সঙ্গ দিয়েছেন তাওহিদ হৃদয়। এই মিডল অর্ডার ব্যাটার অপরাজিত ছিলেন ২৫ বলে ২৭ রান করে।

    এর আগে প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের লেগ স্টাম্পের ওপরে করা লেংথ বলে ফ্লিক করতে গিয়ে সীমানায় তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। 

    অপর প্রান্তে শুরু থেকেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন শেখ মেহেদি। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদির বলে স্লিপে ক্যাচ দেন কুশল পেরেরা। নিজের পরের ওভারে দীনেশ চান্দিমালকেও ফেরান মেহেদি।

    ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে এসে দলের হাল ধরার চেষ্টা করেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। তবে ইনফর্ম এই ব্যাটারকেও থিতু হতে দেননি মেহেদি। তার ঘূর্ণিতে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন এই মিডল অর্ডার ব্যাটার। ৮ বলে ৩ রান করে বোল্ড হয়েছেন আসালঙ্কা।

    বাকিদের আসা যাওয়ার মাঝেও এক প্রান্তে দারুণ ব্যাটিং করছিলেন পাথুম নিশাঙ্কা। ফিফটির পথে হাঁটতে থাকা এই ওপেনারকেও থামিয়েছেন মেহেদি। এই অফ স্পিনারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ৪৬ রান করেছেন পাথুম।

    লোয়ার মিডল অর্ডারে নেমে কামিন্দু মেন্ডিস ভালো শুরু পেয়েছিলেন। তবে উইকেট থিতু হলেও দলের বিপদে বড় ইনিংস খেলতে পারেননি। তাকে ২১ রানে ফিরিয়েছেন শামীম হোসেন।

    ৮৮ রানে ৬ উইকেট হারানোর পর দলের হাল ধরেন দাসুন শানাকা। জেফার ভন্ডেরসাই তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। তবে ১৪ বল খেলে ৭ রান করেছেন তিনি। শেষদিকে ভালো ফিনিশিং দিয়েছেন শানাকা। ২৫ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।

    বাংলাদেশের হয়ে ১১ রানে ৪ উইকেট শিকার করেছেন মেহেদি। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন শরিফুল, মুস্তাফিজুর ও শামীম।

    ওয়ানডে সিরিজ বাংলাদেশ শ্রীলঙ্কা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কেন বেঞ্চেই থাকলেন নেইমার? ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

    June 30, 2026

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 2026

    অবিলম্বে ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতিতে নামছে কঙ্গো

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জুনে দেশের রপ্তানি আয় প্রায় ২৬ শতাংশ বেড়েছে

    July 2, 20262 Views

    চলতি বছরের জুন মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো…

    জাতীয় ভিসা নীতিমালায় বড় পরিবর্তনের উদ্যোগ, দুই দশক পর নতুন খসড়া

    July 2, 2026

    জাপানের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ভারত

    July 2, 2026
    Top Trending

    জুনে দেশের রপ্তানি আয় প্রায় ২৬ শতাংশ বেড়েছে

    July 2, 20262 Views

    চলতি বছরের জুন মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।…

    জাতীয় ভিসা নীতিমালায় বড় পরিবর্তনের উদ্যোগ, দুই দশক পর নতুন খসড়া

    July 2, 20262 Views

    প্রায় দুই দশক পর দেশের জাতীয় ভিসা নীতিমালা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।…

    জাপানের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ভারত

    July 2, 20262 Views

    ভারত ও জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে একটি নতুন চুক্তি স্বাক্ষর…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.