Close Menu
    What's Hot

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 2026

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»এসি রুমে বসে আর রাজনীতি নয়”— হান্নান মাসউদের কড়া বার্তা
    জাতীয় রাজনীতি

    এসি রুমে বসে আর রাজনীতি নয়”— হান্নান মাসউদের কড়া বার্তা

    July 15, 2025No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 18 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    “এসি রুমে বসে রাজনীতি করার সময় শেষ”— এমনই তীব্র ভাষায় গতানুগতিক রাজনীতিবিদদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

    সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় হাতিয়ার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের শুভসূচনা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এই বক্তব্য দেন। মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রকল্পের সূচনা হয়।

    সভায় হান্নান মাসউদ বলেন, “আমি হাতিয়ায় এসেছি, রাজনীতি করেছি মানুষের জন্য। এখন আর ওছখালী বা এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ নেই। বড় বড় নেতার ঘরে ঢুকে হাত-পা ধরে রাজনীতি করার দিন শেষ। এখন রাজনীতি করতে হবে কাদার মধ্যে নেমে, নদীর কিনারে গরিব মানুষের কাছে গিয়ে।”

    তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করব ভূমিহীনদের জন্য, তাদের জমি বুঝিয়ে দেব— কেড়ে নেব না। রাস্তা করে দেব, কিন্তু সেখানে চাঁদা খাব না। মানুষের দুঃখ-দুর্দশার পাশে থাকাই হবে আমাদের রাজনীতি।”

    এ সময় এনসিপিকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপকারীদের উদ্দেশে কড়া সুরে বলেন, “আপনারা আমার বাসার সামনে গিয়ে স্লোগান দেন, এনসিপি ভুয়া বলেন। কিন্তু এনসিপিই হাতিয়ার ভূমিহীনদের জমি বুঝিয়ে দিচ্ছে, নদীভাঙন রোধে দিনরাত কাজ করছে, রাস্তাঘাট করে দিচ্ছে।”

    স্বীকার করেন, “আমি হয়তো গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারি না। কিন্তু আমি মাঠে আছি। প্রশ্ন হচ্ছে— আপনারা গত ৫০ বছরে হাতিয়ার মানুষের জন্য কী করেছেন?”

    সভায় সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিন। উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক, এনসিপির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা, এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

    এনসিপি রাজনীতি হান্নান মাসউদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি ভিন্ন মোড়কে সক্রিয় হওয়ার চেষ্টা করছে’

    March 27, 2026

    ক্ষমা চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট

    March 18, 2026

    জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

    March 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 20261 Views

    জুমার দিনকে মুমিন মুসলমানের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন উল্লেখ করে তিনটি গুরুত্বপূর্ণ আমল নিয়মিত…

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 2026

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 2026
    Top Trending

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 20261 Views

    জুমার দিনকে মুমিন মুসলমানের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন উল্লেখ করে তিনটি…

    মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

    March 27, 20262 Views

    দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য নতুন কঠোর নীতি…

    দেশ আগে নাকি ৮ কোটি টাকা— বাংলাদেশের বিপক্ষে টেস্ট নিয়ে যা বললেন কামিন্স

    March 27, 20261 Views

    বর্তমান ক্রিকেট জগতে চলছে অর্থের ঝনঝনানি। ক্রিকেটারদের সামনে আসছে লোভনীয় চুক্তির প্রস্তাব।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.