Close Menu
    What's Hot

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবেন ট্রাম্প, রাশিয়াকে ‘কঠোর শুল্কে’র হুঁশিয়ারি
    ● সর্বশেষ

    ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবেন ট্রাম্প, রাশিয়াকে ‘কঠোর শুল্কে’র হুঁশিয়ারি

    July 15, 2025No Comments3 Mins Read ● সর্বশেষ 32 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র সরবরাহ করবে—এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনা না হলে, রাশিয়ার ওপর ‘অত্যন্ত কঠোর’ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। এতে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে কড়াকড়ি আরোপের বার্তা স্পষ্ট হয়ে উঠেছে।

    সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর নতুন প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমসহ কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠাবে, যার খরচ বহন করবে ন্যাটোর সদস্য দেশগুলো।

    ট্রাম্প বলেন, “আমরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করছি, যা ন্যাটোকে সরবরাহ করা হবে।”

    তিনি আরও জানান, “যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শান্তি চুক্তিতে না আসেন, তাহলে ৫০ দিনের মধ্যে তার দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করব।”

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে দায়িত্ব নেওয়ার সময় ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে পুতিন শান্তিতে সম্মত না হওয়ায় তিনি হতাশ।

    রাশিয়া অল্প সময়ের যুদ্ধবিরতিতে রাজি হলেও, ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মস্কোর মতে, এতে ইউক্রেন নতুন করে অস্ত্র ও সেনাবাহিনী সংগঠিত করার সুযোগ পাবে। এতে করে পুতিন ও ট্রাম্পের মধ্যে সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে।

    ন্যাটো প্রধান মার্ক রুট ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, “ইউক্রেন বিপুল পরিমাণে সামরিক সহায়তা পাবে, যার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ থাকবে।”

    তিনি আরও যোগ করেন, “আমি যদি আজ ভ্লাদিমির পুতিন হতাম, তাহলে এই ঘোষণার পর ইউক্রেন নিয়ে আলোচনাকে গুরুত্ব দিয়ে ভাবতাম।”

    ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বজুড়ে থাকা প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমগুলো প্রত্যাহার করে তা ন্যাটোর মাধ্যমে বিতরণ করবেন। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার হামলাকারী অস্ত্র দেবে কি না, তা এখনো স্পষ্ট করেননি।

    বৈঠকের সময় ট্রাম্প স্পষ্ট করে জানান, পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক মধুর হলেও বাস্তবতা ভিন্ন।

    “আমার আলোচনাগুলো সবসময় খুব ভালো হয়, বাড়ি ফিরে ফার্স্ট লেডিকে বলি—আজ পুতিনের সঙ্গে চমৎকার কথা হলো। তিনি বলেন, ‘ওহ, তাই নাকি! আরও একটি শহরে হামলা হয়েছে!’ ”

    ট্রাম্প বলেন, তিনি আর আগের প্রেসিডেন্টদের মতো পুতিনের কাছে ‘বোকা’ হননি এবং এখন আলোচনা নয়, বরং বাস্তব পদক্ষেপ জরুরি।

    আটলান্টিক কাউন্সিলের ইউরেশিয়া সেন্টারের গবেষক মেলিন্ডা হারিং জানান, পুতিনের লাগাতার হামলার পর ট্রাম্পের মনোভাব পাল্টেছে।

    “তিনি পুতিনকে ছয় মাস সময় দিয়েছিলেন, কিন্তু কোনো অগ্রগতি না দেখে হতাশ হন।”

    এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রতিদিন ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত শহর ও শিশুদের ওপর হামলার ছবি দেখানো হতো বলেও জানান হারিং।

    ক্রেমলিন জানিয়েছে, তারা এখনো সংলাপকে গুরুত্ব দেয়। তবে রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান হতাশা তৈরি করেছে বলে জানিয়েছে আল জাজিরার সাংবাদিক ইউলিয়া শাপোভালোভা।

    “অনেকেই আশা করেছিলেন ট্রাম্প ক্ষমতায় এলে শান্তি ফিরে আসবে। কিন্তু এখন মনে হচ্ছে তিনিও ধৈর্য হারাচ্ছেন।”

    এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভিডিও বার্তায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

    “জনগণের জীবন রক্ষায় এই সহযোগিতার প্রস্তুতির জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ।”

    তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “বড় প্রতিরক্ষা চুক্তি” নিয়ে কাজ চলছে, তবে বিস্তারিত এখনই প্রকাশ করা হচ্ছে না।

    সূত্র: আল-জাজিরা

    কঠোর শুল্কে’র হুঁশিয়ারি ক্ষেপণাস্ত্র
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 2026

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 20262 Views

    বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই। আবহাওয়াবিদদের মতে,…

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026
    Top Trending

    সেপ্টেম্বরের শীতল রাত, শীতের আগাম বার্তা নয়

    September 28, 20262 Views

    বর্তমানে যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিকে স্থায়ী আবহাওয়া পরিবর্তন হিসেবে দেখার সুযোগ…

    বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, ‘আল্লাহর রহমত’: রুমিন ফারহানা

    September 28, 20263 Views

    বিএনপির সঙ্গে বর্তমানে রাজনৈতিকভাবে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ…

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 20261 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.