Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শহীদ দিবস ঠেকাতে শ্রীনগর সিল, গৃহবন্দি কাশ্মিরের নেতারা
    ● সর্বশেষ

    শহীদ দিবস ঠেকাতে শ্রীনগর সিল, গৃহবন্দি কাশ্মিরের নেতারা

    July 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 27 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারত-শাসিত কাশ্মিরে শহীদ দিবস পালনে বাধা দিতে শ্রীনগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কড়া নিরাপত্তা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে খাজা বাজারসহ বিভিন্ন রাস্তা, যেখানে ১৯৩১ সালের উপনিবেশবিরোধী আন্দোলনে শহীদ ২২ কাশ্মিরির কবরস্থান অবস্থিত।
    এছাড়াও, কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহসহ অনেক নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

    রোববার (১৩ জুলাই) টিআরটি ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে জানানো হয়, ভোর থেকে শ্রীনগরের বিভিন্ন জায়গায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। বিশেষ করে শহীদ কবরস্থান সংলগ্ন এলাকাগুলোতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেননি, কেবল সরকারি বাহিনীর যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়।

    সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লেখেন— “আমার বাড়ির দরজায় বাইরে থেকে তালা ঝুলছে, পুলিশ ও আধাসামরিক বাহিনী যেন কারারক্ষী। শহরের সেতুগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে যেন কবরস্থানে কেউ পৌঁছাতে না পারে।”

    তিনি এই পদক্ষেপকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।

    ঐতিহাসিক প্রেক্ষাপট:
    প্রতি বছর ১৩ জুলাই ‘কাশ্মির শহীদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৩১ সালে ডোগরা শাসকের দমন-পীড়নের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া ২২ জন কাশ্মিরি পুলিশের গুলিতে শহীদ হন। এক সময় দিনটি সরকারি ছুটিও ছিল, কিন্তু ২০১৯ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে এই দিনটিকে কেন্দ্র করে দমননীতি আরও কঠোর হয়েছে।

    এ বছরও ন্যাশনাল কনফারেন্স দল শান্তিপূর্ণভাবে শহীদদের কবরস্থানে যাওয়ার অনুমতি চাইলেও প্রশাসন তা প্রত্যাখ্যান করেছে।

    শ্রীনগর পুলিশ এক্সে এক বিবৃতিতে জানায়— “সব ধরনের জমায়েত ও মিছিল নিষিদ্ধ। যেকোনো আদেশ লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তানভীর সাদিক বলেন— “১৩ জুলাই শুধু একটি দিন নয়, এটি আত্মত্যাগ, মর্যাদা ও ন্যায়ের প্রতীক। শান্তিপূর্ণভাবে শহীদদের স্মরণ করাই আমাদের সংকল্প।”

    পলিটিক্স/মি

    গৃহবন্দি শহীদ দিবস শ্রীনগর সিল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 20260 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাষ্ট্রদূত আবদুল্লাহ…

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 2026

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 20260 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের…

    দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

    September 28, 20260 Views

    দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য জি এম…

    দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

    September 28, 20260 Views

    দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.