Close Menu
    What's Hot

    কৃষি খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান রিজভীর

    June 29, 2026

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 2026

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»ইসরায়েলি হামলায় আহত ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
    বিশ্বমঞ্চ

    ইসরায়েলি হামলায় আহত ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    July 13, 2025No Comments1 Min Read বিশ্বমঞ্চ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত ১৬ জুন পশ্চিম তেহরানে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের সময় তিনি হামলার শিকার হন এবং তার পায়ে আঘাত লাগে।

    রোববার (১৩ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, সেদিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিচ্ছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেই সময় ইসরায়েল ওই ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

    বৈঠকে প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, বিচার বিভাগের প্রধান মোহসেনি ইজেই এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

    ফার্স নিউজ দাবি করেছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পদ্ধতি অনুযায়ী ইরানের প্রেসিডেন্টকেও টার্গেট করেছিল ইসরায়েল। তারা ভবনের প্রবেশ ও প্রস্থানের ছয়টি রুটে ক্ষেপণাস্ত্র ছুড়ে যেন বাতাস প্রবাহ বন্ধ হয়ে যায় ও দমবন্ধ হয়ে মৃত্যু ঘটে।

    তবে ইরানি কর্মকর্তারা ভবনের বেজমেন্টে অবস্থান করায়, এবং পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে বিকল্প একটি পথ ব্যবহার করায় প্রাণে রক্ষা পান।

    হামলায় ইসরায়েলি গুপ্তচরদের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে, কারণ হামলাটি অত্যন্ত সূক্ষ্ম ও নির্ভুল গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে।

    প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে ইতোমধ্যেই ইরানের সশস্ত্র বাহিনী, বিপ্লবী গার্ড, এবং পরমাণু কর্মসূচির শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন বলে দাবি করেছে ফার্স নিউজ।

    ইসরায়েলি তেহরানে প্রেসিডেন্ট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026

    যুক্তরাষ্ট্রকে ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির

    June 28, 2026

    যুদ্ধবিরতির পরও অস্ত্র ছাড়ছে না হিজবুল্লাহ, ইসরাইলকে কড়া বার্তা

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কৃষি খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান রিজভীর

    June 29, 20260 Views

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ঘোষিত উন্নয়ন ভিশন…

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 2026

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 2026
    Top Trending

    কৃষি খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান রিজভীর

    June 29, 20260 Views

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের…

    ফাইনালে যেতে ব্রাজিলের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন বাধা

    June 29, 20261 Views

    বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অভিযানে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩৫, ‘ডাবল-ট্যাপ’ কৌশলের অভিযোগ

    June 29, 20262 Views

    আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.