Close Menu
    What's Hot

    কেন প্রাথমিক পাস করেও শিক্ষার্থীরা দক্ষভাবে পড়তে পারে না—প্রশ্ন রুমিন ফারহানার

    June 19, 2026

    কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার হয়ে দেশে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি

    June 17, 2026

    সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»পাকিস্তানে বৃষ্টি-বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল”
    বিশ্বমঞ্চ

    পাকিস্তানে বৃষ্টি-বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল”

    July 13, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 9 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তানে চলমান মৌসুমি ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA)।

    শনিবার (১২ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাব প্রদেশে। সেখানে গত ২৬ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের, আহত হয়েছেন আরও ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২ জন।

    খাইবার পাখতুনখাওয়ায় এখন পর্যন্ত মারা গেছেন ৩১ জন, আহত ৫১ জন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। বেলুচিস্তানে মারা গেছেন ১৬ জন, যাদের মধ্যে শনিবার প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। আহত হয়েছেন ৪ জন।

    সিন্ধু প্রদেশে প্রাণ গেছে ১৭ জনের এবং আহত হয়েছেন আরও ৩৭ জন। আজাদ জম্মু ও কাশ্মিরে মারা গেছেন ১ জন, আহত হয়েছেন ৫ জন।

    জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালীন সময়ে পাকিস্তানে সাধারণত বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও হঠাৎ বন্যা দেখা দেয়। বিশেষ করে পাহাড়ি ও উত্তরাঞ্চলের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

    জাতীয় ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাহাড়ি ঢলে বহু ঘরবাড়ি ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কপথ ও ফসলি জমি। অনেক এলাকায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চলছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম।

    জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাকিস্তানে বৃষ্টির মাত্রা ও সময়কাল দিন দিন আরও অপ্রত্যাশিত হয়ে উঠছে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে দেশটি।

    পাকিস্তান প্রাণহানি বৃষ্টি-বন্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    লেবাননে নতুন হামলা হলে তা সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

    June 16, 2026

    যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি

    June 16, 2026

    ইসরায়েলের ঘোষণা: দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কেন প্রাথমিক পাস করেও শিক্ষার্থীরা দক্ষভাবে পড়তে পারে না—প্রশ্ন রুমিন ফারহানার

    June 19, 20261 Views

    জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের শিক্ষা ব্যবস্থার মান…

    কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার হয়ে দেশে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি

    June 17, 2026

    সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    June 17, 2026
    Top Trending

    কেন প্রাথমিক পাস করেও শিক্ষার্থীরা দক্ষভাবে পড়তে পারে না—প্রশ্ন রুমিন ফারহানার

    June 19, 20261 Views

    জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের…

    কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার হয়ে দেশে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি

    June 17, 20261 Views

    কম্বোডিয়াভিত্তিক সাইবার প্রতারণা চক্রের কবল থেকে উদ্ধার হওয়া আরও ৭৮ বাংলাদেশি দেশে…

    সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    June 17, 20262 Views

    দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার আগেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.