Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»“ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে যুক্তরাজ্যের ৫৯ এমপির আহ্বান”
    বিশ্বমঞ্চ

    “ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে যুক্তরাজ্যের ৫৯ এমপির আহ্বান”

    July 13, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 8 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিলিস্তিনকে অবিলম্বে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় ৬০ জন এমপি। একইসঙ্গে, গাজায় চলমান ‘জাতিগত নির্মূল অভিযান’ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

    শনিবার (১২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার এই দাবিসংবলিত একটি চিঠি পাঠানো হয় ব্রিটিশ সরকারকে। চিঠিটি পাঠিয়েছে ‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট’ নামে একটি সংগঠন।

    চিঠিতে স্বাক্ষর করেছেন লেবার পার্টির মোট ৫৯ জন এমপি। তাঁরা দলটির মধ্যপন্থী ও বামপন্থী দুই ঘরানার প্রতিনিধি।

    চিঠিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যেভাবে রাফাহ শহরের ধ্বংসস্তূপে একটি তথাকথিত “মানবিক শহর” গড়ে তোলার পরিকল্পনা করছেন, তা ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা। সেই শহরে সব গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনাকে এমপিরা “গণস্থানান্তর” এবং “জাতিগত নির্মূল” বলে অভিহিত করেছেন।

    চিঠিতে বলা হয়, “গাজার সব ফিলিস্তিনিকে রাফাহ শহরে বন্দি রাখার পরিকল্পনা এক ধরনের জাতিগত নির্মূল প্রক্রিয়া। এটি আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন।”

    চিঠিতে আরও তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন এমপিরা—

    জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA–এর তহবিল পুনরায় চালু করা,

    ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ,

    আটক ফিলিস্তিনি নাগরিকদের মুক্তি নিশ্চিত করা।

    চিঠিতে তারা আরও বলেন, “আমরা যদি ফিলিস্তিনকে স্বীকৃতি না দিই, তাহলে নিজেরাই আমাদের ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ নীতিকে দুর্বল করে ফেলি। এতে বার্তা যায় যে, দখলদারিত্ব ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক এবং দীর্ঘমেয়াদি, যার ফলে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পথ প্রশস্ত হয়।”

    এমপি ফিলিস্তিন যুক্তরাজ্যে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে UAE রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

    September 28, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20264 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.