Close Menu
    What's Hot

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 2026

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»খেলাধূলা»কয়েকাজন প্রবাসী ফুটবলার পাচ্ছেন ডাক? অপেক্ষায় বাফুফের ঘোষণা”
    খেলাধূলা

    কয়েকাজন প্রবাসী ফুটবলার পাচ্ছেন ডাক? অপেক্ষায় বাফুফের ঘোষণা”

    July 13, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read খেলাধূলা 20 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রথমবারের মতো আয়োজন করেছিল প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। গত ২৮-৩০ জুন অনুষ্ঠিত হওয়া এই ট্রায়ালে অনূর্ধ্ব-১৯ এবং ২৩—এই দুই পর্যায়ে অংশ নিয়েছিলেন মোট ৪৯ জন ফুটবলার। তাদের মধ্য থেকে কয়েকজনকে ডাকা হতে পারে আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের প্রাথমিক ক্যাম্পে।

    ১ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু জানিয়েছেন, অ-২৩ দলে প্রবাসী ফুটবলারদের আরেকবার পরখ করার সুযোগ থাকবে। আর গতকাল (১২ জুলাই) জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, “ট্রায়ালে অংশ নেওয়া ৬-৭ জন প্রবাসী ফুটবলারকে ডাকা হতে পারে।”

    যাদের পারফরম্যান্স বিশেষ নজর কাড়ে, তারা হলেন—বিশতোক চাকমা, জায়ান আহমেদ, ক্যাসপার হক, ইমান আলম, ইব্রাহিম নেওয়াজ, সামির আলম, তাসিন ইকবাল ও ইফাজ আহমেদ। ফলে কারা ডাক পাচ্ছেন, তা নিয়ে ফুটবলাঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

    তবে এখনো পর্যন্ত অ-২৩ দলের কোচ নির্ধারিত হয়নি। ফুটবল দলে খেলোয়াড় চূড়ান্ত করার দায়িত্ব মূলত কোচের। কোচ নিয়োগের পরই তিনি স্কোয়াড নির্বাচন করবেন। তাই প্রাথমিক দল ঘোষণার আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না কারা ডাক পাচ্ছেন।

    সাধারণত, একটি জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হয় ২৩ জনের, আর প্রাথমিক স্কোয়াডে থাকে ৩০-৩৫ জন। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এএফসি অ-২৩ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ক্যাম্প শুরু হতে পারে জুলাইয়ের শেষ দিকে। তবে আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শেষ হওয়ার পরই পুরোদমে অনুশীলন শুরু হবে।

    প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া প্রবাসী ফুটবলাররা যদি আবার নিজেদের মেলে ধরতে পারেন, তবে ভিয়েতনাম সফরের দলে থাকতে পারেন তারাও।

    গত বছরও অনূর্ধ্ব-১৭ দলে জায়গা পেয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম ইসলাম। তিনি নিজের খরচে এসে পারফর্ম করে জায়গা করে নেন মূল দলে। তবে টুর্নামেন্ট শেষে দেশে ফেরার টিকিট নিজেরই কাটতে হয়েছিল।

    এবারের ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলাররাও নিজেদের এক দফা মেলে ধরেছেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রাথমিক দলে ডাক পেলে তাদের আবারও নিজেদের খরচে আসতে হবে কি না—সেটা এখনো স্পষ্ট নয়।

    প্রবাসী ফুটবলার ফুটবল বাফুফে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ৭ গোল হজমের পর মদ্রিচের আক্ষেপ, ‘২০ বছরের ক্যারিয়ারে এমন লজ্জা কখনো পাইনি’

    October 4, 2026

    এশিয়ান গেমসের ফাইনালে ইতিহাস গড়ল ভারত, পাকিস্তানের সামনে ২১২ রানের লক্ষ্য

    October 3, 2026

    কড়া নিরাপত্তায় কলকাতায় ব্রাজিল, ভক্তদের নাগালের বাইরে রাখা হলো দলকে

    October 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয়…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Top Trending

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 20261 Views

    বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,…

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 20262 Views

    অক্টোবর মাসে ভোক্তাদের জন্য বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। বাংলাদেশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.