Close Menu
    What's Hot

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 2026

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 2026

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»পুতিন অনেক মানুষ হত্যা করছেন, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের
    বিশ্বমঞ্চ

    পুতিন অনেক মানুষ হত্যা করছেন, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের

    July 9, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “পুতিন অনেক মানুষ হত্যা করছেন।” একইসঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনায় রাখছেন বলেও জানান।

    বুধবার (৯ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, “পুতিন আমাদের নিয়ে অনেক বাজে কথা বলেন। যদিও তিনি সবসময় ভদ্রভাবে কথা বলেন, কিন্তু পরে দেখা যায়— কথাগুলোর কোনো ভিত্তি নেই।”

    তিনি আরও বলেন, “পুতিন অনেক মানুষ হত্যা করছেন। তার সৈন্যরাও মরছে, ইউক্রেনের সাধারণ মানুষও মরছে।”

    রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা সংক্রান্ত সিনেটের একটি বিল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমি বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি।” তবে নিষেধাজ্ঞা কার্যকর করবেন কিনা— সে বিষয়ে পরিষ্কার কিছু বলেননি তিনি। শুধু বলেন, “এখনই সব বলে দিলে চমক থাকবে না!”

    এরপর তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

    ইউক্রেন ইস্যুতে পশ্চিমা সংহতি একইদিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রিটিশ পার্লামেন্টে বলেন,

    “ইউরোপ কখনো ইউক্রেনকে ছেড়ে দেবে না। যুক্তরাজ্য ও ফ্রান্স একসঙ্গে জোট গড়ে ইউক্রেনের পাশে থাকবে।”
    তিনি আরও বলেন,
    “এই যুদ্ধ আমাদের নিরাপত্তা ও মূল্যবোধে আঘাত হানে। তাই আলোচনার মাধ্যমে শান্তি আনতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব।”

    যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ও যুদ্ধের অচলাবস্থা ট্রাম্প বলেন, ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। যদিও বেশিরভাগ অস্ত্রই প্রতিরক্ষামূলক হবে। তবে মার্কিন গণমাধ্যম জানায়, অস্ত্র মজুদ কমে যাওয়ায় কিছু সহায়তা সাময়িকভাবে স্থগিত রয়েছে। পেন্টাগন জানায়, তারা বিষয়টি নিয়ে “সক্ষমতা পর্যালোচনা” করছে।

    উল্লেখ্য, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ দ্রুত শেষ করবেন, কিন্তু একাধিকবার পুতিনের সঙ্গে ফোনালাপ করেও তা সম্ভব হয়নি। গত মে মাসে তুরস্কে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনায় বসে এবং বন্দি বিনিময় চুক্তি হয়। তবে এখনো স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছায়নি।

    রাশিয়ার অগ্রগতি ও অবস্থান মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন,

    “আমরা আলোচনার জন্য তারিখ প্রস্তাবের অপেক্ষায় আছি। তারিখ পেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

    তবে যুদ্ধক্ষেত্রে রাশিয়া ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। গত কয়েক সপ্তাহে ইউক্রেনের শহরগুলোতে দূরপাল্লার হামলা বৃদ্ধি পেয়েছে। রাশিয়া দাবি করেছে,

    “তারা দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দাচনে গ্রামটি দখলে নিয়েছে।

    ট্রাম্প পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ‘ইসরায়েল ইতোমধ্যে বিজয়ী হয়েছে, কিন্তু লক্ষ্য পূরণ হয়নি’

    March 18, 2026

    বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

    March 17, 2026

    হরমুজ প্রণালিতে পাহারা : ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জাপানের

    March 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 202611 Views

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি…

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 2026

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 2026
    Top Trending

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 202611 Views

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায়…

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 20260 Views

    জুন-জুলাইয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যা নিয়ে…

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 20263 Views

    বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.