Close Menu
    What's Hot

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 2026

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জেলার হালচাল»ফেনীতে নতুন করে প্লাবিত হচ্ছে এলাকা, বাঁধ ভাঙনে ব্যাহত যোগাযোগ
    জেলার হালচাল

    ফেনীতে নতুন করে প্লাবিত হচ্ছে এলাকা, বাঁধ ভাঙনে ব্যাহত যোগাযোগ

    July 9, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read জেলার হালচাল 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারী বৃষ্টিপাত আর ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিতে তলিয়ে গেছে বহু সড়ক, ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা।

    বুধবার (৯ জুলাই) সকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও, প্লাবিত এলাকার জলাবদ্ধতা এখনও কাটেনি। তবে শহরের কিছু অংশে পানি নামতে শুরু করায় খানিকটা স্বস্তিতে রয়েছে শহরবাসী।

    বাঁধ ভাঙনের ভয়াবহ চিত্র

    পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী,

    • মুহুরী নদীর বাঁধ ভেঙেছে:
      • পরশুরামে জঙ্গলঘোনায় ২টি, অলকায় ৩টি, শালধরে ১টি
      • ফুলগাজীর উত্তর শ্রীপুরে ১টি
    • সিলোনিয়া নদীর বাঁধ ভেঙেছে:
      • পরশুরামের গদানগরে ১টি
      • ফুলগাজীর দেড়পড়ায় ২টি
    • কহুয়া নদীর বাঁধ ভেঙেছে:
      • পরশুরামের সাতকুচিয়ায় ২টি, বেড়াবাড়িয়ায় ১টি
      • ফুলগাজীর দৌলতপুরে ১টি

    মঙ্গলবার (৮ জুলাই) বিকেল থেকে এসব এলাকায় ভাঙনের ঘটনা শুরু হয়। প্রশাসন জানিয়েছে, বুধবার রাত পর্যন্ত নতুন করে আর কোনো ভাঙন দেখা যায়নি।

    মানুষের দুর্ভোগ ও অভিযোগ

    ফুলগাজীর নিলক্ষ্মী এলাকার বাসিন্দা মাসুদুর রহমান বলেন,

    “বৃষ্টি কমলেও পানি ঢুকছে বাঁধের ফাঁটল দিয়ে। আগের বছরের মতো এবারও মোবাইল নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। কোনো প্রস্তুতি নেই প্রশাসনের।”

    পরশুরামের তুলাতলী এলাকার আরিফ হোসেন জানান,

    “গতকাল সন্ধ্যা থেকে চারদিকে পানি। রাস্তাঘাট ডুবে গেছে, যানবাহন বন্ধ। এখনো কোনো ত্রাণ আসেনি।”

    শহরের একাডেমি এলাকার তোফায়েল নিলয় বলেন,

    “ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নামছে না। বৃষ্টি একটু হলেই শহর ডুবে যায়। খাল দখলমুক্ত না করলে সমস্যার সমাধান হবে না।”

    প্রশাসনের বক্তব্য ও আবহাওয়া পূর্বাভাস

    পরশুরামের ইউএনও আরিফুর রহমান বলেন,

    “বাঁধে নতুন করে কোনো ভাঙন হয়নি। আমরা দুর্গতদের পাশে আছি।”

    ফেনী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী,
    গত ২৪ ঘণ্টায় ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান,

    “১১টি স্থানে ভাঙনের খবর পাওয়া গেছে। নদীর পানি এখনো বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। উজানে বৃষ্টি বন্ধ থাকলে পরিস্থিতির উন্নতি হতে পারে।”

    প্লাবিত ফেনী বাঁধ ভাঙন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    August 25, 2026

    উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ উৎসব

    July 24, 2026

    চীন-মিয়ানমার করিডোরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্যমন্ত্রী

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 20263 Views

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন…

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Top Trending

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 20263 Views

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত…

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026Updated:September 21, 20265 Views

    বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪)…

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 20263 Views

    দেশে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.