Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 2026

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত
    বিশ্বমঞ্চ

    ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত

    July 6, 2025Updated:July 13, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন, যেখানে তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তবে সফরে যাত্রার একদিন আগেই তিনি তার মুখপাত্র ওমর দোস্তরিকে বরখাস্ত করেছেন, যা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।

    শনিবার (৫ জুলাই) বিষয়টি প্রথমে গোপন সূত্রে জানানো হলেও পরে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে দোস্তরির পদত্যাগ নিশ্চিত করে।

    বিবৃতিতে বলা হয়, ওমর দোস্তরি নিজেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং ‘নতুন পথে’ এগিয়ে যেতে চান। তবে ইসরায়েলের চ্যানেল ১৩ দাবি করেছে, দোস্তরিকে সরিয়ে দেওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছেন নেতানিয়াহুর স্ত্রী সারাহ নেতানিয়াহু। সূত্র অনুযায়ী, তাদের মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।

    টাইমস অব ইসরায়েল-এ প্রকাশিত খবরে জানানো হয়, সারাহ নেতানিয়াহুর আচরণ এবং প্রশাসনিক কাজে তার অতিরিক্ত হস্তক্ষেপ দোস্তরির পদত্যাগের অন্যতম কারণ। তবে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে সারাহর সংশ্লিষ্টতা অস্বীকার করে জানায়, এই সিদ্ধান্ত যৌথভাবে নেতানিয়াহু, তার চিফ অব স্টাফ ও দোস্তরি নিজে নিয়েছেন।

    নতুন মুখপাত্র হিসেবে যিনি দায়িত্ব নিতে পারেন, সেই জিভ আগমন সম্পর্কে বলা হচ্ছে, তিনি সারাহ নেতানিয়াহুর ঘনিষ্ঠ। সংবাদমাধ্যম ইয়েনেত ও চ্যানেল ১২ জানায়, জিভ প্রধানমন্ত্রী কার্যালয়ের চিফ অব স্টাফ চাচি ব্রেভারম্যান-এরও ঘনিষ্ঠ সহযোগী।

    দোস্তরিকে সরানোর কারণ হিসেবে একাধিক বিষয় উঠে এসেছে। ইয়েনেত-কে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নেতানিয়াহু মনে করতেন দোস্তরি এই দায়িত্বের জন্য উপযুক্ত নন এবং তার পেশাগত অভিজ্ঞতা যথেষ্ট নয়। তাকে আগে থেকেই বলা হয়েছিল যে তিনি ওয়াশিংটন সফরে যাচ্ছেন না এবং এই দায়িত্ব তার সঙ্গে মানানসই নয়।

    এছাড়া, দোস্তরির বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। ফেব্রুয়ারিতে হিব্রু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নেতানিয়াহু তাকে একাধিকবার তিরস্কার করেন। অক্টোবরে, ইরানে ইসরায়েলি হামলার পর দোস্তরি সেনা সদর দপ্তরে নেতানিয়াহুর উপস্থিতির ছবি সেন্সরশিপ ভেঙে প্রকাশ করেন, যার মাধ্যমে গোপন তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে পৌঁছে যায়।

    দোস্তরির পদত্যাগ নিশ্চিত করে তার কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ‘এটি ছিল ইসরায়েলের ইতিহাসে অন্যতম সংকটপূর্ণ সময়, যেখানে তিনি নীতিনিষ্ঠ ও পেশাদারত্বের সঙ্গে কাজ করেছেন।’

    দোস্তরি নিজেও এক বিবৃতিতে নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি কাছ থেকে দেখেছি কীভাবে প্রধানমন্ত্রী জাতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আমি নিশ্চিত, তিনি ইসরায়েলকে নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবেন।

    ইসরায়েল নেতানিয়াহু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নারীদের নিরাপত্তায় দিল্লিতে ‘পিংক ফোর্স’, হটস্পটে বাড়বে নারী পুলিশের টহল

    October 1, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026

    ট্রাফিক জরিমানা আদায়ে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করার পরামর্শ

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ…

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বিএনপির নেতাকর্মীদের…

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 20261 Views

    পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিচিত ৭ নম্বর জার্সিতে এবার দেখা যাবে…

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 20262 Views

    সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.