Close Menu
    What's Hot

    ইরান চুক্তি নিয়ে নতুন বিতর্ক, ওবামার মন্তব্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল

    June 14, 2026

    মুদ্রে নাটকীয় অভিযান, রাশিয়ার ট্যাঙ্কার আটক করল ব্রিটেন

    June 14, 2026

    স্বর্ণের দাম আবার বেড়েছে, নতুন দর কত?

    June 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জেলার হালচাল»আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, পুলিশ দিয়ে খোঁড়া হলো কবর
    জেলার হালচাল

    আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, পুলিশ দিয়ে খোঁড়া হলো কবর

    কুমিল্লায় মাদক সন্দেহে এক পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা
    July 5, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read জেলার হালচাল 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে মাদক বেচাকেনার অভিযোগে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের পর পুরো গ্রামজুড়ে নেমে এসেছে আতঙ্ক—পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, গ্রেপ্তার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন অধিকাংশ পুরুষ।

    শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে নিহত রোকসানা আক্তার রুবি ও তার সন্তানদের মরদেহ গ্রামে পৌঁছালেও কবর খোঁড়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশের সহায়তায় গ্রাম পুলিশদের দিয়ে কবর খোঁড়া হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে দীর্ঘ সময় অপেক্ষার পরও নিহতদের পরিবারের কেউ মরদেহ গ্রহণে আসেননি। পরে বিকেলে রুবির মেয়ে জামাই মনির হোসেন মরদেহ গ্রহণ করেন।

    বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহতদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তারা শুক্রবার রাতের মধ্যেই মামলা দায়ের করবেন বলে জানিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    উল্লেখ্য, গত ৩ জুলাই সকাল ৯টার দিকে আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামে এলাকাবাসী একযোগে হামলা চালায় রোকসানা বেগম রুবি, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তারের ওপর। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় তিনজনকে। আহত হন রুবির আরেক মেয়ে রুমা।

    নিহত রাসেলের স্ত্রী মীম আক্তার জানান, প্রায় ৮০ থেকে ৯০ জন লাঠিসোঁটা নিয়ে এসে প্রথমে ইটপাটকেল ছোড়ে, এরপর বাড়িতে ঢুকে পড়ে। উঠানে ফেলে পিটিয়ে হত্যা করা হয় রুবিকে। পাশের ঘর থেকে বেরিয়ে এলে মেয়েদেরও পেটানো হয়।

    স্থানীয়দের দাবি, নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ চলছিল।

    এই নৃশংস ঘটনায় এখনও মামলা হয়নি, তবে পরিস্থিতি থমথমে। আতঙ্কে পুরুষশূন্য গ্রামজুড়ে চলছে নীরবতা আর শোকের ছায়া।

    পলিটিকক্স/মি

    কবর পুরুষশূন্য পুলিশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

    June 12, 2026

    চিকিৎসকের ওপর হামলা: দোষীদের শাস্তি ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি বিএনপির

    June 11, 2026

    সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

    June 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরান চুক্তি নিয়ে নতুন বিতর্ক, ওবামার মন্তব্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল

    June 14, 20263 Views

    ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন জোর আলোচনা…

    মুদ্রে নাটকীয় অভিযান, রাশিয়ার ট্যাঙ্কার আটক করল ব্রিটেন

    June 14, 2026

    স্বর্ণের দাম আবার বেড়েছে, নতুন দর কত?

    June 14, 2026
    Top Trending

    ইরান চুক্তি নিয়ে নতুন বিতর্ক, ওবামার মন্তব্যে কূটনৈতিক আলোচনা আরও জটিল

    June 14, 20263 Views

    ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে…

    মুদ্রে নাটকীয় অভিযান, রাশিয়ার ট্যাঙ্কার আটক করল ব্রিটেন

    June 14, 20262 Views

    ইংলিশ চ্যানেলে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন একটি তেলবাহী ট্যাঙ্কারের বিরুদ্ধে বড়…

    স্বর্ণের দাম আবার বেড়েছে, নতুন দর কত?

    June 14, 20264 Views

    দেশের বাজারে টানা কয়েক দফা মূল্যহ্রাসের পর আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.