Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 2026

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»খেলাধূলা»সেই মিয়ানমারেই ৩০ বছর পর আরেক ইতিহাস
    খেলাধূলা

    সেই মিয়ানমারেই ৩০ বছর পর আরেক ইতিহাস

    July 3, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read খেলাধূলা 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের ফুটবলের সঙ্গে মিয়ানমারের রয়েছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। ১৯৯৫ সালে পুরুষ ফুটবলে প্রথম আন্তর্জাতিক চ্যাম্পিয়ন ট্রফি এসেছিল সেই দেশ থেকেই। ঠিক ৩০ বছর পর, সেই একই মাটিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। ঋতুপর্ণা-আফিদারা প্রথমবারের মতো নিশ্চিত করেছে নারী এশিয়া কাপে জায়গা। অর্থাৎ, বাংলাদেশ এখন নারী ফুটবলে এশিয়ার` শীর্ষ ১২ দেশের একটি।

    ৩০ বছর আগের সেই সাফল্য আর আজকের অর্জনের মধ্যে পার্থক্য যেমন রয়েছে, তেমনি রয়েছে চমৎকার কিছু মিলও। ১৯৯৫ সালে মোনেম মুন্না-নকীবদের নেতৃত্বে চার জাতি টুর্নামেন্টে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ২-১ গোলে ট্রফি জিতেছিল বাংলাদেশ। এবারও ঋতুপর্ণা-রুপনারা একই স্কোরলাইনে, একই ভেন্যু ইয়াঙ্গুনে মিয়ানমারকে হারিয়ে নিশ্চিত করল এশিয়া কাপ।

    তৎকালীন সময়ে মিয়ানমার ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে বাংলাদেশ চার জাতি টুর্নামেন্টে অংশ নেয়। গ্রুপ পর্বে স্বাগতিকদের কাছে হারলেও ফাইনালে বদলা নেয় ২-১ গোলে। গোল করেছিলেন ইমতিয়াজ আহমেদ নকীব ও মামুন জোয়ার্দার। নকীব এখন মোহামেডান ক্লাবের ম্যানেজার, আর মামুন দীর্ঘদিন ধরে কানাডা প্রবাসী। নারী দলের সাম্প্রতিক সাফল্যে আবেগাপ্লুত হয়ে মামুন জানান,
    ‘মিয়ানমারে মেয়েরা অসাধারণ খেলেছে। তাদের এই সাফল্য আমাদের সেই টুর্নামেন্টে ট্রফি জয়ের স্মৃতি মনে করাল। মিয়ানমার বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকল আরেকবার।’

    ২০১৯ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী টুর্নামেন্ট কাভার করতে গিয়ে মিয়ানমারের সাবেক ফুটবলার টিন অং-এর মন্তব্য ছিল আরও স্পষ্ট:
    ‘বৃষ্টির মধ্যে ফাইনাল ম্যাচ হয়েছিল। যে বাংলাদেশকে আমরা ৪ গোলে হারিয়েছিলাম তাদের কাছেই ২-১ গোলে ট্রফি হারালাম। বাংলাদেশের কোচ অটো ফিস্টার ও অধিনায়ক মুন্না অসাধারণ ব্যক্তিত্ব ছিল।’

    ত্রিশ বছর পর আবার সেই ইয়াঙ্গুনে, মিয়ানমারের নারী দলকে আক্ষেপে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মিয়ানমার নারী ফুটবল দল যারা নিয়মিত এশিয়া কাপে খেলে, এবার নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে। অথচ ২০১৮ সালে এই মিয়ানমার বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল। সময় বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে।

    এবারের টুর্নামেন্টটি ছিল বাছাইপর্ব, ফলে কোনো ট্রফি বা দৃশ্যমান স্মারক নেই। তবে ইতিহাসের পাতা যেন ঠিকই জানিয়ে দিচ্ছে—১৯৯৫-এর পর ২০২৫, দুই যুগ পরে, মিয়ানমারেই লেখা হলো আরেকটি মহাকাব্য।
    দুঃখের বিষয়, ১৯৯৫ সালের সেই পুরুষ দলের চ্যাম্পিয়ন ট্রফি বাফুফের সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। তবে এবারের অর্জন যেন আরও গভীরে গেঁথে থাকল—মননে, ইতিহাসে, গর্বে।

    ইতিহাস ফুটবল মিয়ানমার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বাংলাদেশ সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ…

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 2026

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    October 1, 20260 Views

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়ে ফেরার সময় বিএনপির নেতাকর্মীদের…

    রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর

    October 1, 20261 Views

    পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরিচিত ৭ নম্বর জার্সিতে এবার দেখা যাবে…

    মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

    October 1, 20262 Views

    সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.