Close Menu
    What's Hot

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 2026

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 2026

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»রাশিয়ার পক্ষে লড়াই করতে আরও সৈন্য পাঠাচ্ছে কোরিয়া
    বিশ্বমঞ্চ

    রাশিয়ার পক্ষে লড়াই করতে আরও সৈন্য পাঠাচ্ছে কোরিয়া

    July 2, 2025Updated:July 6, 2025No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে অতিরিক্ত ২৫ হাজার থেকে ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এতে রাশিয়ার হয়ে ফ্রন্টলাইনে মোতায়েন উত্তর কোরীয় সৈন্যদের সংখ্যা প্রায় তিনগুণ বাড়তে পারে।

    একটি গোপন ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

    সিএনএন-এর দেখা মূল্যায়ন অনুযায়ী, আগামী মাসগুলোতেই সেনারা রাশিয়ায় পৌঁছাতে পারে। তারা নভেম্বরে পাঠানো ১১ হাজার সৈন্যের সঙ্গে যোগ দেবেন, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে সাহায্য করেছিল।

    পশ্চিমা কর্মকর্তাদের মতে, প্রথম ধাপে মোতায়েনের সময় উত্তর কোরিয়ার প্রায় ৪ হাজার সৈন্য নিহত বা আহত হয়েছে। মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের সহযোগিতা তখন থেকেই প্রস্ফুটিত হয়েছে।

    সিএনএন-এর দেখা ইউক্রেনীয় মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘যুদ্ধ ইউনিটগুলোকে আরও একীভূত করার’ লক্ষ্যে ‘প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং গোলাবারুদ’ সরবরাহ করতে সক্ষম।

    নথিতে আরও বলা হয়েছে, ‘একটি বড় সম্ভাবনা রয়েছে’ যে, উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়া-অধিকৃত ইউক্রেনের কিছু অংশে যুদ্ধে নিযুক্ত থাকবে ‘রাশিয়ান দলকে শক্তিশালী করার জন্য, যার মধ্যে বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযানও’ অন্তর্ভুক্ত থাকবে।

    ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মূল্যায়নে আরও বলা হয়েছে, রাশিয়ান সামরিক বিমানগুলোকে কর্মী বহনের জন্য পুনরায় ফিট করা হচ্ছে, এমন লক্ষণ রয়েছে। সিএনএন-এর প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে নতুন সেনা মোতায়েনের সম্ভাব্য প্রস্তুতি দেখা গেছে।

    এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ জানিয়েছে, উত্তর কোরিয়া এরই মধ্যে সেনা নির্বাচনের কাজ শুরু করেছে, জুলাই বা আগস্টে তাদের পাঠানো হতে পারে। ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই রাশিয়াতে সহায়তা করে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। ২০২৪ সালেই পিয়ংইয়ং মস্কোকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯০ লাখ গোলাবারুদ সরবরাহ করেছে বলে জাতিসংঘের ১১টি দেশের একটি যৌথ প্রতিবেদন জানিয়েছে। এ ছাড়া রুশ ভাষায় অনূদিত উত্তর কোরীয় আর্টিলারি প্রশিক্ষণ ম্যানুয়ালও উদ্ধার করেছে ইউক্রেনীয় গোয়েন্দারা।

    ইউক্রেন যুদ্ধ কোরিয়া রাশিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 2026

    বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

    November 17, 2026

    পাকিস্তান-সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অনুমোদন, কার্যকর আইন

    November 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 20260 Views

    গান ও অভিনয়ে আগের তুলনায় ব্যস্ততা কমালেও উপস্থাপনায় নিয়মিত কাজ করছেন জনপ্রিয় তারকা তাহসান রহমান…

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 2026

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 2026
    Top Trending

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 20260 Views

    গান ও অভিনয়ে আগের তুলনায় ব্যস্ততা কমালেও উপস্থাপনায় নিয়মিত কাজ করছেন জনপ্রিয়…

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 20263 Views

    চীনের প্রযুক্তি খাতের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের…

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 20263 Views

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.