Close Menu
    What's Hot

    ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, থাকছেন তারেক রহমান

    November 27, 2026

    সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড, ছাড়াল ২০২২ সালের সর্বোচ্চ দাম

    November 27, 2026

    হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, কী সিদ্ধান্ত নেবে দিল্লি?

    November 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড, ছাড়াল ২০২২ সালের সর্বোচ্চ দাম
    ● সর্বশেষ

    সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড, ছাড়াল ২০২২ সালের সর্বোচ্চ দাম

    November 27, 2026No Comments4 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটারে তিন টাকা বৃদ্ধি করে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৭ টাকা। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। এর মধ্য দিয়ে ২০২২ সালের সর্বোচ্চ মূল্যকেও ছাড়িয়ে গেল সয়াবিন তেল। ওই বছর বোতলজাত তেলের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা তেলের দাম ছিল ১৮৫ টাকা।

    চলতি বছর কয়েক দফায় বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। বছরের শুরুতে বোতলজাত এক লিটার তেলের মূল্য ছিল ১৯৫ টাকা। গত ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে তা ১৯৯ টাকা করা হয়। এরপর ২ সেপ্টেম্বর আরও পাঁচ টাকা বৃদ্ধি পেয়ে দাম দাঁড়ায় ২০৪ টাকা। সর্বশেষ তিন টাকা বাড়ানোর ফলে চলতি বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম মোট ১২ টাকা বেড়েছে।

    আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়েই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের বুকিং মূল্য বৃদ্ধি, ডলারের উচ্চ বিনিময় হার এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তা থেকেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

    তবে বাজার বিশ্লেষকদের মতে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটের কারণে তেলের দাম বাড়ার যুক্তি থাকলেও এবার মূল্যবৃদ্ধির পক্ষে ব্যবসায়ীদের বক্তব্য তেমন জোরালো নয়।

    বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় নতুন দাম নির্ধারণ

    বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সামগ্রিক সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় নতুন মূল্য নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    তবে খোলা পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৬৬ টাকায়।

    ব্যবসায়ীরা সভায় জানান, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ মূল্য সমন্বয়ের পর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। কিন্তু দেশের বাজারে দীর্ঘদিন দাম অপরিবর্তিত থাকায় আমদানি ও সরবরাহ কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হয়েছে।

    তাঁদের মতে, আসন্ন রমজানে বাজারে পর্যাপ্ত মজুত এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা জরুরি ছিল।

    সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের মূল্য পরিস্থিতি, ঋণপত্র বা এলসি খোলা এবং আমদানির সার্বিক চিত্র তুলে ধরা হয়। এসব তথ্য পর্যালোচনা শেষে নতুন দাম নির্ধারণে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

    নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রির অভিযোগ

    নতুন মূল্য নির্ধারণ করা হলেও বাজারে ভোক্তাদের ভোগান্তি কমার নিশ্চয়তা নেই। বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত দামে পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে খোলা তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

    এ পরিস্থিতিতে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে তেল মজুত এবং অতিরিক্ত দামে বিক্রি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    পাশাপাশি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    এক বছরে সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ থেকে ১০ শতাংশ

    ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে খোলা সয়াবিন তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। একই সময়ে বোতলজাত সয়াবিন তেলের মূল্য বেড়েছে ৭ শতাংশ। অন্যদিকে খোলা পাম অয়েলের দামও বেড়েছে প্রায় ১০ শতাংশ।

    বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানির পরিমাণ বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।

    অর্থাৎ আমদানি বাড়লেও দেশের বাজারে তেলের দাম কমার পরিবর্তে আরও ঊর্ধ্বমুখী হয়েছে।

    ২০২২ সালের রেকর্ড ছাড়িয়ে নতুন সর্বোচ্চ দাম

    এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক ভোজ্যতেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। সূর্যমুখী তেলের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে সরবরাহ সংকট দেখা দেয়।

    একই সময়ে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়ানোর উদ্দেশ্যে ইন্দোনেশিয়া সাময়িকভাবে পাম অয়েল রপ্তানি বন্ধ করে দেয়। ফলে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের চাহিদা ও দাম দুটোই বেড়ে যায়।

    বিশ্ববাজারের সেই অস্থিরতার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও। একপর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৫ টাকা এবং খোলা তেলের দাম ১৮৫ টাকায় পৌঁছেছিল।

    কিন্তু এবার নতুন করে দাম বাড়ানোর ফলে সেই রেকর্ডও ভেঙে গেছে। বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা তেলের দাম ১৮৮ টাকা।

    ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের বাড়তি দামে নতুন করে চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা। সামনে রমজান মাস থাকায় বাজারে তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, থাকছেন তারেক রহমান

    November 27, 2026

    হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, কী সিদ্ধান্ত নেবে দিল্লি?

    November 27, 2026

    ‘শেখ হাসিনাকে নিয়ে ভারতও অস্বস্তিতে’, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

    November 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, থাকছেন তারেক রহমান

    November 27, 20260 Views

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের…

    সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড, ছাড়াল ২০২২ সালের সর্বোচ্চ দাম

    November 27, 2026

    হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, কী সিদ্ধান্ত নেবে দিল্লি?

    November 27, 2026
    Top Trending

    ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, থাকছেন তারেক রহমান

    November 27, 20260 Views

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী…

    সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড, ছাড়াল ২০২২ সালের সর্বোচ্চ দাম

    November 27, 20260 Views

    দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটারে তিন টাকা বৃদ্ধি করে…

    হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা, কী সিদ্ধান্ত নেবে দিল্লি?

    November 27, 20262 Views

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.