Close Menu
    What's Hot

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 2026

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 2026

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
    ● সর্বশেষ

    নগর উন্নয়নে বাংলাদেশকে আরও ৯৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

    November 16, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের নগর এলাকার অবকাঠামো ও নাগরিক সেবার মান উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৯৫ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। চলমান ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) বাস্তবায়নের জন্য এ অর্থায়ন করা হচ্ছে। ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

    এ অর্থায়ন নিয়ে গত রোববার (১৫ নভেম্বর) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

    ইআরডির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটির প্রাথমিক বরাদ্দ ছিল ৪০ কোটি ডলার। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রয়োজন দেখা দেওয়ায় মূল বরাদ্দ থেকে ৯ কোটি ৫০ লাখ ডলার জরুরি পরিস্থিতি মোকাবিলার উপাদান বা সিইআরসিতে স্থানান্তর করা হয়। ফলে প্রকল্পের নির্ধারিত কাজ বাস্তবায়নে যে অর্থের ঘাটতি তৈরি হয়েছিল, নতুন অর্থায়নের মাধ্যমে তা পূরণ করা হবে। এতে অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুসারে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।

    ২০২৫ সালে যাত্রা শুরু করা এ প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

    প্রকল্পটির আওতায় শহরাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানো, পৌর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা এবং আর্থিক ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করা হচ্ছে। পাশাপাশি পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর নিজস্ব রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ রয়েছে। পরিকল্পনা তৈরি, সরকারি ক্রয়, অর্থ ব্যবস্থাপনা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়ানোও এর অন্যতম লক্ষ্য।

    ইআরডি জানিয়েছে, অনুমোদিত অতিরিক্ত অর্থের মধ্যে ৯২ কোটি ডলার পাওয়া যাবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন থেকে। এই ঋণের জন্য কোনো সুদ, সার্ভিস চার্জ কিংবা কমিটমেন্ট ফি দিতে হবে না। ঋণ পরিশোধের মোট সময় ১২ বছর। এর মধ্যে প্রথম ছয় বছর কিস্তি পরিশোধে ছাড় থাকবে।

    অন্যদিকে, বাকি ৩ কোটি ডলার আসবে বিশ্বব্যাংকের পারফরম্যান্স-বেজড অ্যালোকেশন থেকে। এই অর্থের ঋণসুবিধায় সুদের হার নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৫ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরের মধ্যে ঋণটি পরিশোধ করতে হবে।

    ইআরডির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম বৃহৎ বহুপক্ষীয় প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে অবকাঠামো নির্মাণ, জ্বালানি খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আর্থসামাজিক অগ্রগতিতে সংস্থাটি বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। নতুন অর্থায়ন দুই পক্ষের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বের ধারাবাহিকতা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 2026

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 2026

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 20260 Views

    গান ও অভিনয়ে আগের তুলনায় ব্যস্ততা কমালেও উপস্থাপনায় নিয়মিত কাজ করছেন জনপ্রিয় তারকা তাহসান রহমান…

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 2026

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 2026
    Top Trending

    নতুন সিজন নিয়ে ‘একটু বেশিই রোমাঞ্চিত’ তাহসান, ফিরছে ফ্যামিলি ফিউড

    November 17, 20260 Views

    গান ও অভিনয়ে আগের তুলনায় ব্যস্ততা কমালেও উপস্থাপনায় নিয়মিত কাজ করছেন জনপ্রিয়…

    চীনের এআই চিপে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের!

    November 17, 20263 Views

    চীনের প্রযুক্তি খাতের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের…

    বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতি হতে পারে ১৪৫ কিলোমিটার

    November 17, 20263 Views

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.