Close Menu
    What's Hot

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 2026

    তরঙ্গ নবায়নে মোবাইল অপারেটরদের বড় চাপ, সুদসহ দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    November 17, 2026

    বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

    November 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে
    ● সর্বশেষ

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্নে

    November 16, 2026No Comments3 Mins Read ● সর্বশেষ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় মূল্যবান এই ধাতুর দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

    সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪০ দশমিক ৫২ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেনের শুরুতে দাম আরও কমে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন অবস্থানে চলে যায়। একই সময়ে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের দামও ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪৩ দশমিক ৬০ ডলারে নেমে আসে।

    বাজার পরিস্থিতি নিয়ে কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, শক্তিশালী ডলার, মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজারকে মোটামুটি স্থিতিশীল থেকে নিম্নমুখী প্রবণতার মধ্যে দেখা যাচ্ছে।

    এদিকে মার্কিন ডলারের অবস্থান ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। ফলে ডলারের বাইরে অন্য মুদ্রায় লেনদেন করা বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনার খরচ বেড়েছে।

    কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড রোববার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ এখনো অনেক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংকের আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

    এর আগে শুক্রবার ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন মূল্যস্ফীতিকে নীতিনির্ধারণের অন্যতম প্রধান বিবেচ্য বিষয় হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্য থেকেও সুদের হার বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে।

    অন্যদিকে সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা দেখছেন বাজার বিশ্লেষকদের ৯২ শতাংশ। বাকি ৮ শতাংশের ধারণা, সুদের হার ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে।

    সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ তখন অন্যান্য সুদভিত্তিক বিনিয়োগ থেকে তুলনামূলক বেশি মুনাফার সুযোগ তৈরি হয়। এ কারণেই ফেডের সম্ভাব্য সিদ্ধান্তের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

    এ পরিস্থিতিতে দিনের শেষভাগে ফেডের কর্মকর্তাদের বক্তব্য এবং বুধবার প্রকাশিতব্য অক্টোবরের ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বাজারসংশ্লিষ্টরা।

    বিশ্লেষক টিম ওয়াটারারের মতে, ফেডের বক্তব্যে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেলে স্বর্ণের দামে নিম্নমুখী চাপ বাড়তে পারে। তবে মার্কিন অর্থনীতির শক্তি নিয়ে উদ্বেগ তৈরি হলে স্বর্ণের বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতে পারে।

    এদিকে শুক্রবার প্রকাশিত এক গবেষণায় ২০২৬ সালে বিশ্বব্যাপী রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গয়নার বাজারে চাহিদা দুর্বল হওয়া, স্বর্ণের উচ্চমূল্যের কারণে বিকল্প ধাতুর ব্যবহার বৃদ্ধি এবং সৌরকোষে রুপার ব্যবহার কমে যাওয়াকে এর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারদরেও পতনের ধারা অব্যাহত রয়েছে। টানা ষষ্ঠ সপ্তাহের মতো দরপতন রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি, যা ২০১২ সালের অক্টোবরের পর দীর্ঘতম পতনের ধারায় পরিণত হয়েছে।

    বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভারের দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪৭ দশমিক ২৬ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ১ শতাংশ, দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৭ দশমিক ০৮ ডলারে। পাশাপাশি প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৯৮২ দশমিক ৩৩ ডলারে পৌঁছেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 2026

    তরঙ্গ নবায়নে মোবাইল অপারেটরদের বড় চাপ, সুদসহ দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    November 17, 2026

    বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

    November 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 20260 Views

    দেশের জ্বালানি খাতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র…

    তরঙ্গ নবায়নে মোবাইল অপারেটরদের বড় চাপ, সুদসহ দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    November 17, 2026

    বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

    November 17, 2026
    Top Trending

    রূপপুরে ঐতিহাসিক মুহূর্ত, প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ

    November 17, 20260 Views

    দেশের জ্বালানি খাতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের…

    তরঙ্গ নবায়নে মোবাইল অপারেটরদের বড় চাপ, সুদসহ দিতে হবে ২৯ হাজার কোটি টাকা

    November 17, 20260 Views

    মোবাইল ফোন অপারেটরদের তরঙ্গ নবায়নের অর্থ পরিশোধে কঠোর শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়।…

    বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ড্রোন হামলার দাবি ইরানের

    November 17, 20260 Views

    বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.